
প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৪, ১৮:১৩

রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে রোববার সকাল ৮টার দিকে ভোট দেন তিনি। প্রথম ভোটার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কেন্দ্রে ভোট দেন।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে রোববার সকাল ৮টার দিকে ভোট দেন তিনি। প্রথম ভোটার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কেন্দ্রে ভোট দেন।এর পর মেয়ে সাইমা ওয়াজুদ পুতুল এবং বোন শেখ রেহানাও কেন্দ্রটিতে ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় তাদের সঙ্গে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি উপস্থিত ছিলেন।

ভোট দিয়ে প্রধানমন্ত্রী জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট ও কলাবাগান থানা নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে পড়েছে ঢাকা সিটি কলেজ কেন্দ্র। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন ঢালিউড অভিনেতা ফেরদৌস আহমেদ।
কোনো ট্যাগ পাওয়া যায়নি