
প্রকাশ: ২ জানুয়ারি ২০২৪, ১৭:০

ঙ্গলবার (২ জানুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে শাম্মীর পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল, অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক।
গত ২৬ ডিসেম্বর প্রার্থিতা ফেরত পেতে ও প্রতীক বরাদ্দ চেয়ে তৃতীয় বারের মতো শাম্মী আহমেদের লিভ টু আপিল শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেওয়া হয়। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম আদালত এ আদেশ দেন।

সেদিন আদালতে শাম্মী আহম্মেদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন, মো. মোমতাজ উদ্দিন ফকির, অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক, মোতাহার হোসেন সাজুসহ ১২ জনের মতো সিনিয়র আইনজীবী। আইনজীবীরা আদালতে বলেন, গত ২২ ডিসেম্বর অষ্ট্রেলিয়া শাম্মী আহম্মেদের নাগরিকত্ব ত্যাগের আবেদন গ্রহণ করেছে। সবদিক বিবেচনা করে অন্তত আগামী ২ জানুয়ারি পর্যন্ত শাম্মী আহম্মেদকে নির্বাচনের
মাঠে থাকার সুযোগ দিন। তখন চেম্বার বিচারপতি বলেন, আমার আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই। আপনারা বিভিন্ন বিষয়ে প্রশ্ন উত্থাপন করেছেন। এসব বিষয়ে তো আমি একা সিদ্ধান্ত দিতে পারবো না। আগামী ২ জানুয়ারি আপিল বিভাগের সব বিচারপতি মিলে শুনব।