শনিবার, ১১ এপ্রিল, ২০২৬২৮ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয় সংসদ নির্বাচন

নোয়াখালী-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মোরশেদ আলম

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৩, ২২:১৪

শেয়ার করুনঃ
নোয়াখালী-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মোরশেদ আলম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ মোরশেদ আলম। তিনি বর্তমানে এই আসনের সংসদ সদস্য এবং সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি।বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রিটার্নিং অফিসার ও সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিসান বিন মাজেদের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বাহার উল্ল্যা বাহার, শওকত হোসেন কানন, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. গোলাম কবির, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের দুলাল, সেনবাগ পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আ স ম জাকারিয়া আল মামুন, সাধারণ সম্পাদক শাহজাহান, কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষিবিষয়ক উপ-কমিটির সদস্য জাকির হোসেন জুয়েল, নোয়াখালী জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম বাবু, সেনবাগ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফিরোজ আলম রিগান প্রমুখ।

আরও

কলাপাড়ায় নৌকার ৭ কর্মীকে কুপিয়ে জখম

কলাপাড়ায় নৌকার ৭ কর্মীকে কুপিয়ে জখম

পরে আলহাজ মোরশেদ আলম সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে টানা তৃতীয়বারের মতো দলীয় মনোনয়ন দিয়েছেন। আমার হাত ধরেই এই নির্বাচনী এলাকা উন্নয়নের মহাসড়কে উঠেছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। নৌকা মার্কায় ভোট দিয়ে আবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। দেশবিরোধী কোনো দল ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন ব্যহত হবে। একই সঙ্গে দেশ আবার সন্ত্রাসের জনপদে পরিণত হবে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

নির্বাচনী দায়িত্বে থাকা ৩৩ ডিসি ওএসডি

নির্বাচনী দায়িত্বে থাকা ৩৩ ডিসি ওএসডি

এ ছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত চলবে বলে জানায় ইসি।

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

সর্বশেষ সংবাদ

ঢাকাসহ পাঁচ অঞ্চলে ঝড়ের সতর্কতা

ঢাকাসহ পাঁচ অঞ্চলে ঝড়ের সতর্কতা

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক উত্তাপ

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক উত্তাপ

খাগড়াছড়িতে সাংগ্রাই উৎসবে প্রাণের উচ্ছ্বাস

খাগড়াছড়িতে সাংগ্রাই উৎসবে প্রাণের উচ্ছ্বাস

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

জিলক্বদ মাসে ইবাদতের প্রস্তুতির বার্তা

জিলক্বদ মাসে ইবাদতের প্রস্তুতির বার্তা

এ সম্পর্কিত আরও পড়ুন

নির্বাচনী দায়িত্বে থাকা ৩৩ ডিসি ওএসডি

নির্বাচনী দায়িত্বে থাকা ৩৩ ডিসি ওএসডি

২০১৮ সালের জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা ৩৩ জন জেলা প্রশাসককে (ডিসি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে। এসব কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।   জানা গেছে, ওএসডি হওয়া ৩৩ জন কর্মকর্তা যুগ্মসচিব পদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ এই বদলির সিদ্ধান্তে প্রশাসনের ভেতরে আলোচনার

২ সিটি করপোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা

২ সিটি করপোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা

কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশনার (ইসি)।সোমবার (২২ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি আনিছুর রহমান সাংবাদিকদের জানান, আগামী ৯ মার্চ কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশনের ভোট অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।উপজেলা পরিষদ নির্বাচনের বিষয়ে আনিছুর রহমান বলেন, এবারও ৫ ধাপে উপজেলা পরিষদের

কুমিল্লা- ৪: দেবীদ্বারে যেসব কারনে নৌকার ভরাডুবি !

কুমিল্লা- ৪: দেবীদ্বারে যেসব কারনে নৌকার ভরাডুবি !

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ দেবীদ্বার আসনে আওয়ামী লীগের মনোনীত ‘নৗকা’র প্রার্থী ছিলেন রাজী মোহাম্মদ ফখরুল। তিনি টানা দুইবারের সাংসদ ও এবার নৌকা প্রতীকের প্রার্থী হওয়ার সত্বেও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ঈগল' প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর কাছে ভোট যুদ্ধে পরাজিত হয়েছেন। তার পরাজয়ের পেছনে যেসব কারণগুলো ইতিমধ্যে আলোচনায় এসেছে। এ আসনে তার নেতা কর্মীদের সঙ্গে

ঝিনাইদহে জাপাসহ নাম সর্বস্ব দলের  ১৮ প্রার্থীর জামানত বাতিল

ঝিনাইদহে জাপাসহ নাম সর্বস্ব দলের ১৮ প্রার্থীর জামানত বাতিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহের চারটি আসনের ১৮ প্রার্থীর জামানত বাতিল হয়েছে।  ফলাফল প্রকাশের পর এ তথ্য জানা যায়। নির্বাচন আইন অনুযায়ী, প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।  সেই হিসেবে ঝিনাইদহ-১ আসনে ১ লাখ ৭৮ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করেছেন। ওই আসনে জামানত হারাচ্ছেন তৃণমূল বিএনপির প্রার্থী কে এম জাহাঙ্গীর মাজমাদার।

বরিশালের ৬টি আসনে জামানত হারালেন ২৫ প্রার্থী

বরিশালের ৬টি আসনে জামানত হারালেন ২৫ প্রার্থী

সদ্য অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনে জামানত হারিয়েছেন ২৫ জন প্রার্থী। এর মধ্যে জাতীয় পার্টির প্রার্থীরা জামানত হারিয়েছেন পাঁচটি আসনে। এছাড়া জাসদ, ওয়ার্কার্স পার্টি, তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ কংগ্রেস, সাংস্কৃতিক মুক্তিজোট এবং স্বতন্ত্র প্রার্থীরাও রয়েছেন এই তালিকায়।  মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের একভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত