শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬১২ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিক্ষা

রাবিতে কর্মরত ডাক্তার-নার্সদের জন্য পিপিই দিল রুমা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২০, ২১:৪৭

শেয়ার করুনঃ
রাবিতে কর্মরত ডাক্তার-নার্সদের জন্য পিপিই দিল রুমা

করোনা ঝুঁকিপূর্ণকাজে কর্মরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মেডিকেল সেন্টারের ডাক্তার, নার্সসহ কর্মকর্তা-কর্মচারিদের উচ্চ গুণগত মান সম্পন্ন ও নিরাপদ পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) প্রদান করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুমা)।

মঙ্গলবার বেলা ১১টায় রুমা’র পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের কাছে পিপিই ও অন্যান্য সামগ্রী হস্তান্তর করা হয়। বুধবার দুপুরে সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক ড. মো. শাহ্ আজম (শান্তনু) প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রুমা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে কর্মরত ডাক্তার, নার্স, ক্লিনিক্যাল এ্যাসিসটেন্ট, ও অ্যাম্বুলেন্স ড্রাইভারসহ করোনা ঝুঁকিপূর্ণকাজে নিয়োজিত বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারিদের জন্য উচ্চ গুণগত মান সম্পন্ন ও নিরাপদ পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) প্রদান করে। 

আরও

এইচএসসি পুনর্নিরীক্ষণে প্রায় এগারো লাখ আবেদন, ফল ২৩ নভেম্বর

এইচএসসি পুনর্নিরীক্ষণে প্রায় এগারো লাখ আবেদন, ফল ২৩ নভেম্বর

এসময় সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক শান্তনু, সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক একেএম গোলাম রব্বানী মন্ডল, ও কোষাধ্যক্ষ মিজানুর রহমান (খোকন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন অফিসে পিপিইসমূহ উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের কাছে হস্তান্তর করেন। এতে আরো বলা হয়, পিপিই ছাড়াও রুমার পক্ষ থেকে কর্তব্যরত পুলিশ,গার্ড এবং পরিচ্ছন্নতাকর্মীদের জন্য হ্যান্ড গ্লোবস, মাস্ক এবং সাবান প্রদান করা হয়। 

সংগঠনকে ধন্যবাদ জ্ঞাপন করে রাবি উপাচার্য বলেন ”দুর্যোগেই প্রকৃত বন্ধু চেনা যায়। বৈশ্বিক এই দুর্যোগে বিভাগীয় অস্বচ্ছল ছাত্র-ছাত্রীদের পরিবারে অর্থ সহায়তা প্রদানসহ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক, পুলিশ, ড্রাইভার ও পরিচ্ছন্নতাকর্মীদের সহায়তা প্রদান করে মার্কেটিং বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীগণ বিশ্ববিদ্যালয়ের প্রকৃত অ্যালামনাইয়ের দায়িত্ব পালন করেছে। আমি আশা করি অন্যান্য বিভাগের জন্য তা অনুসরণীয় হবে।” 

শিক্ষা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

পিপিই হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক  ড. চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, কোষাধ্যক্ষ অধ্যাপক একেএম মোস্তফিজুর রহমান আল আরিফ, রেজিস্ট্রার অধ্যাপক আবদুল বারী, রাবি প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. তবিবুর রহমান শেখ।

পিপিই হস্তান্তরের সময় রুমার সভাপতি অধ্যাপক ড. মো. হুমাযুন কবীর চৌধুরী ভিডিও কনফারেন্সিং-এ যুক্ত হয়ে সকলকে ধন্যবাদ জানান। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্য়ন্ত রুমার সহযোগিতামূলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

এইচএসসিতে পাসের হারে এগিয়ে ছাত্রীরা, জিপিএ-৫-এ ছাত্ররা

এইচএসসিতে পাসের হারে এগিয়ে ছাত্রীরা, জিপিএ-৫-এ ছাত্ররা

এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুমা) এর পক্ষ থেকে রাবি মার্কেটিং বিভাগের অস্বচ্ছল ছাত্র-ছাত্রীদের শত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা করা হয়। 

প্রসঙ্গত, রুমা মার্কেটিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি সংগঠন। অস্বচ্ছল ছাত্র-ছাত্রীদে আর্থিক সহায়তাসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড করে থাকে সংগঠনটি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

সর্বশেষ সংবাদ

রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় ঢাকা

রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় ঢাকা

হজযাত্রীদের ব্যয় কমাতে বিমানভাড়া হ্রাসের সিদ্ধান্ত সরকারের

হজযাত্রীদের ব্যয় কমাতে বিমানভাড়া হ্রাসের সিদ্ধান্ত সরকারের

বিএনপির তৃণমূল তৎপরতা বাড়াতে বিশেষ টিমে পাঁচ নেতা

বিএনপির তৃণমূল তৎপরতা বাড়াতে বিশেষ টিমে পাঁচ নেতা

ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

জুমার দিনে কোরআন তিলাওয়াত দরুদ ও দোয়ায় গুরুত্ব

জুমার দিনে কোরআন তিলাওয়াত দরুদ ও দোয়ায় গুরুত্ব

জনপ্রিয় সংবাদ

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

এ সম্পর্কিত আরও পড়ুন

ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছাবে

ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছাবে

বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে শতভাগ নতুন পাঠ্যবই তুলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে আগামী ২৪ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বই বিতরণের প্রস্তুতি চলছে। ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের মানসম্মত বই দিতে শিক্ষাবর্ষ শুরুর আগেই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা এক

পুনর্মূল্যায়নে বদলে গেল তেত্রিশ হাজার তিনশ ঊনপঞ্চাশ খাতার ফল

পুনর্মূল্যায়নে বদলে গেল তেত্রিশ হাজার তিনশ ঊনপঞ্চাশ খাতার ফল

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ৩৩ হাজার ৩৪৯টি উত্তরপত্রের ফলাফলে পরিবর্তন এসেছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার পর দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে এ ফল প্রকাশ করে। পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফলে নতুন করে কতজন অকৃতকার্য শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন এবং কতজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন, তার পূর্ণাঙ্গ পরিসংখ্যান বোর্ডভিত্তিক বিস্তারিত

হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই

হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই

বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজনের ওপর হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে এইচএসসির পুনঃপরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগেই নির্ধারিত সময়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে আর কোনো আইনি বাধা থাকছে না। সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। আদেশ অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞা

এইচএসসি পুনর্নিরীক্ষণে প্রায় এগারো লাখ আবেদন, ফল ২৩ নভেম্বর

এইচএসসি পুনর্নিরীক্ষণে প্রায় এগারো লাখ আবেদন, ফল ২৩ নভেম্বর

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য ১১টি শিক্ষা বোর্ডে ব্যাপক আবেদন জমা পড়েছে। মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন পরীক্ষার্থী ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি বিষয়ের ফল নতুন করে যাচাইয়ের আবেদন করেছেন। আবেদন গ্রহণের শেষ সময় ছিল ৮ নভেম্বর দুপুর ১২টা। আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বাসসকে এ

এইচএসসিতে অকৃতকার্যদের জন্য সুখবর, ২ ডিসেম্বর থেকে পুনঃপরীক্ষা

এইচএসসিতে অকৃতকার্যদের জন্য সুখবর, ২ ডিসেম্বর থেকে পুনঃপরীক্ষা

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা আগামী ২ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। একই সময়ের মধ্যেই এসব পরীক্ষার ফলাফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। সোমবার (২ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা গ্রহণ এবং ফল প্রকাশের