
প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৯, ৩:৫২

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের ফ্রি থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে অবস্থিত সেনা কল্যাণ সংস্থার তত্ত্বাবধানে পরিচালিত হোটেল টাইগার গার্ডেন ইন্টারন্যাশনালে ওই ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) কুয়েটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় ১২ হাজার ৩৪৮ শিক্ষার্থী অংশ নেবেন বলে জানা গেছে। পরীক্ষা দিতে আসা যেসব শিক্ষার্থী খুলনা শহরে থাকার জায়গা পাবেন না তাদের জন্য ওই ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব