মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬১০ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিক্ষা

রাবির সেই শিক্ষকের বিরুদ্ধে আরও এক ছাত্রীর অভিযোগ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০১৯, ৩:৪৮

শেয়ার করুনঃ
রাবির সেই শিক্ষকের বিরুদ্ধে আরও এক ছাত্রীর অভিযোগ

ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে অভিযুক্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষকের বিরুদ্ধে আরো এক ছাত্রী উত্ত্যক্তের অভিযোগ তুলেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) সহকারী অধ্যাপক বিষ্ণুকুমার অধিকারীর বিরুদ্ধে দ্বিতীয় বর্ষের এক ছাত্রী এই অভিযোগ করেন। বৃহস্পতিবার দুপুরে ডাক যোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইইআর পরিচালক বরাবর এই অভিযোগ পাঠিয়েছেন বলে জানিয়েছেন ওই ভুক্তভোগী শিক্ষার্থী। অভিযোগের বিষয়ে জানতে চাইলে আইইআরের পরিচালক অধ্যাপক আবুল হাসান চৌধুরী বলেন, গত মঙ্গলবার দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী মৌখিকভাবে অভিযোগ করেছেন। তবে লিখিত কোন অভিযোগ এখনও আমার হাতে আসেনি।

আইইআর সূত্রে জানা যায়, এর আগে গত মঙ্গলবার দুপুরে ওই শিক্ষকের বিরুদ্ধে ৪র্থ বর্ষের এক ছাত্রী যৌন হয়রানী ও মানসিকভাবে উত্ত্যক্তের লিখিত অভিযোগ করেন। তাতে তিনি উল্লেখ করেন, অভিযুক্ত শিক্ষক ভুক্তভোগী শিক্ষার্থীকে মধ্য রাতে ফোন দিতেন, মেয়েদের শরীর নিয়ে অশালীন ও আপত্তিকর কথা বলতেন, কারণে-অকারণে চেম্বারে ডেকে নিয়ে দীর্ঘক্ষণ বসিয়ে রাখতেন। পরে মঙ্গলবার বিকেলে পরিচালকের সামনে ২য় বর্ষের এই ছাত্রী অভিযুক্ত শিক্ষক বিষ্ণুকুমার অধিকারীর বিরুদ্ধে মৌখিকভাবে অভিযোগ করেন। ওই দিন এক জরুরী সভা ডেকে ওই শিক্ষককে ২য় ও ৪র্থ বর্ষের সকল একাডেমিক কার্যক্রম থেকে অব্যহতি দেয়া হয়।

জানতে চাইলে দ্বিতীয় বর্ষের ভুক্তভোগী এই ছাত্রী বলেন, দীর্ঘ দিন ধরে ওই শিক্ষক আমাকে উত্ত্যক্ত করে আসছিলেন। আমি ভয়ে কাউকে বলতে পারছিলাম না। আমার এক বড় আপু মঙ্গলবার লিখিত অভিযোগ দিলে সেদিন গিয়ে মৌখিক ভাবে অভিযোগ করেছি, আজ লিখিত দিলাম। দ্বিতীয় বর্ষের এই ছাত্রী তার অভিযোগপত্রে উল্লেখ করেন, ‘আমিও অনেক ভাবে বিষ্ণুকুমার অধিকারীর দ্বারা মানসিক হেনস্থা ও উত্ত্যক্তের শিকার হয়েছি। মেয়েদের শরীর সম্পর্কে আপত্তিজনক কথা তার চেম্বারে নিয়ে দীর্ঘক্ষন বসিয়ে রাখা এগুলা সে করেছে। আমি নিষেধ করা সত্যেও তিনি আমাকে উত্ত্যক্ত করেছেন। দীর্ঘদিন ধরে আমি মানসিক ভাবে খারাপ অবস্থায় ছিলাম। কাউকে ভয়ে বলতে পারসিলাম না।’

আরও

এইচএসসিতে অকৃতকার্যদের জন্য সুখবর, ২ ডিসেম্বর থেকে পুনঃপরীক্ষা

এইচএসসিতে অকৃতকার্যদের জন্য সুখবর, ২ ডিসেম্বর থেকে পুনঃপরীক্ষা

অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, ওই শিক্ষক তাকে চেম্বারে ডেকে নিয়ে তার শরীর নিয়ে নানা অশালীন কথাবার্তা ও বাজে ইঙ্গিত করতেন, মধ্য রাতে ফোন দিতেন। ভুক্তভোগী শিক্ষার্থী তাকে উত্ত্যক্ত করারও প্রতিবাদ করেন বলে অভিযোগ পত্রে উল্লেখ করেন। এদিকে অভিযুক্ত শিক্ষক বিষ্ণুকুমার অধিকারীর বিরুদ্ধে এমন অভিযোগ ওঠার সংবাদ ছড়িয়ে পড়লে ক্যাম্পাস ও সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। নাম প্রকাশে অনিচ্ছুক আইইআরের এক শিক্ষার্থী বলেন, এই শিক্ষকের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসছেই। উনার যে স্বভাব, হয়ত এখনও অনেক শিক্ষার্থী ভয়ে মুখ খুলতে পারছে না। অভয় পেলে হয়ত ক্যাম্পাসের অন্য অনেক বিভাগ থেকে এমন আরও অনেক অভিযোগ আসতে পারে।

শিক্ষা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

সর্বশেষ সংবাদ

বিজয়ের মাসে দেশ পাহারার ঘোষণা দিলেন সংসদ সদস্য ইশরাক

বিজয়ের মাসে দেশ পাহারার ঘোষণা দিলেন সংসদ সদস্য ইশরাক

প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সমুদ্রের নোনা জলে পুণ্যস্নানে শেষ হলো কুয়াকাটার রাস উৎসব

সমুদ্রের নোনা জলে পুণ্যস্নানে শেষ হলো কুয়াকাটার রাস উৎসব

সোনার বাজারে নতুন ধাক্কা, ২২ ক্যারেট ভরি ১ লাখ ৯৯ হাজার

সোনার বাজারে নতুন ধাক্কা, ২২ ক্যারেট ভরি ১ লাখ ৯৯ হাজার

তিন বাহিনীর বিশেষ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী তারেক রহমান

তিন বাহিনীর বিশেষ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী তারেক রহমান

জনপ্রিয় সংবাদ

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

এ সম্পর্কিত আরও পড়ুন

পুনর্মূল্যায়নে বদলে গেল তেত্রিশ হাজার তিনশ ঊনপঞ্চাশ খাতার ফল

পুনর্মূল্যায়নে বদলে গেল তেত্রিশ হাজার তিনশ ঊনপঞ্চাশ খাতার ফল

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ৩৩ হাজার ৩৪৯টি উত্তরপত্রের ফলাফলে পরিবর্তন এসেছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার পর দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে এ ফল প্রকাশ করে। পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফলে নতুন করে কতজন অকৃতকার্য শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন এবং কতজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন, তার পূর্ণাঙ্গ পরিসংখ্যান বোর্ডভিত্তিক বিস্তারিত

হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই

হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই

বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজনের ওপর হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে এইচএসসির পুনঃপরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগেই নির্ধারিত সময়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে আর কোনো আইনি বাধা থাকছে না। সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। আদেশ অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞা

এইচএসসি পুনর্নিরীক্ষণে প্রায় এগারো লাখ আবেদন, ফল ২৩ নভেম্বর

এইচএসসি পুনর্নিরীক্ষণে প্রায় এগারো লাখ আবেদন, ফল ২৩ নভেম্বর

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য ১১টি শিক্ষা বোর্ডে ব্যাপক আবেদন জমা পড়েছে। মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন পরীক্ষার্থী ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি বিষয়ের ফল নতুন করে যাচাইয়ের আবেদন করেছেন। আবেদন গ্রহণের শেষ সময় ছিল ৮ নভেম্বর দুপুর ১২টা। আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বাসসকে এ

এইচএসসিতে অকৃতকার্যদের জন্য সুখবর, ২ ডিসেম্বর থেকে পুনঃপরীক্ষা

এইচএসসিতে অকৃতকার্যদের জন্য সুখবর, ২ ডিসেম্বর থেকে পুনঃপরীক্ষা

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা আগামী ২ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। একই সময়ের মধ্যেই এসব পরীক্ষার ফলাফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। সোমবার (২ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা গ্রহণ এবং ফল প্রকাশের

এইচএসসিতে পাসের হারে এগিয়ে ছাত্রীরা, জিপিএ-৫-এ ছাত্ররা

এইচএসসিতে পাসের হারে এগিয়ে ছাত্রীরা, জিপিএ-৫-এ ছাত্ররা

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে পাসের হারে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে থাকলেও সর্বোচ্চ ফল জিপিএ-৫ অর্জনে এগিয়ে রয়েছেন ছাত্ররা। এবার সারা দেশে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। প্রকাশিত ফলাফল অনুযায়ী, ছাত্রদের পাসের হার ৪৭ দশমিক ৭৫ শতাংশ। অন্যদিকে ছাত্রীদের পাসের হার ৫৬ দশমিক ৩১ শতাংশ। সে হিসাবে পাসের হারে ছাত্রদের