বুধবার, ১ জুলাই, ২০২৬১৭ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিক্ষা

রাবি শিক্ষক সমিতির নতুন সংসদের দায়িত্ব গ্রহণ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৭ মে ২০১৯, ৩:৬

শেয়ার করুনঃ
রাবি শিক্ষক সমিতির নতুন সংসদের দায়িত্ব গ্রহণ

রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নব নির্বাচিত কার্যকরী সংসদ দায়িত্ব গ্রহণ করেছে। গতকাল রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনস্থ শিক্ষক সমিতির কার্যালয়ে আগামী এক বছরের জন্য এই সংসদ দায়িত্ব গ্রহণ করে। এসময় নতুন সংসদের নিকট দায়িত্ব হস্তান্তর করে বিগত কার্যকরী সংসদ। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের শুরুতে সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রশীদ বিগত সংসদের সফলতা নিয়ে প্রতিবেদন তুলে ধরেন। সরকারী চাকুরীজীবীদের ন্যায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য ৫% সুদে গৃহনির্মাণ ঋণ প্রদান সংক্রান্ত নীতিমালা প্রণয়নে সরকারের ওপর চাপ প্রয়োগ, নিয়োগ ও পদোন্নতি সম্পর্কিত নীতিমালাতে স্বাতন্ত্র বজায় রাখতে সমিতির জোরালো ভূমিকা, চাকুরীর ক্ষেত্রে জ্যেষ্ঠতা অনুযায়ী বেতনের সমতা বিধানের নীতিমালা সংক্রান্ত জটিলতা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট তুলে ধরা এবং সমাধানে ব্যবস্থা গ্রহণের দাবি, অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য ঢাকাস্থ অতিথি ভবনে আবাসন, চিকিৎসা ও গ্রন্থাগার সুবিধা ব্যবস্থাকরণে সাবেক সংসদ সফল হয়েছে বলে দাবি করেন তিনি। 

অপরদিকে ইশতেহারে দেয়া প্রতিশ্রুতির মধ্যে শিক্ষকদের ক্ষেত্রে সরকারী প্রভিডেন্ট ফান্ডের নীতিমালা অনুসরণে প্রশাসনকে বাধ্য করাতে, সুপারনিউমারারি অধ্যাপক পদ সৃষ্টি, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য ব্যাংক থেকে গাড়ি ঋণ ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে সাবেক সংসদ। ব্যর্থতার জন্য সময় সংকটকে দায়ী করেছেন বিগত সংসদ। সাবেক সভাপতি অধ্যাপক ড. আমজাদ হোসেনের সভাপতিত্বে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. সাইফুল ইসলাম ফারুকী, সহসভাপতি অধ্যাপক ড. মো. সাইয়েদুজ্জামান মিলন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আশরাফুল আলম খান, অধ্যাপক ড. রেজিনা লাজ, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. মো. মোজাম্মেল হোসেন বকুলসহ নির্বাচিত সংসদের অন্যান্য সদস্য।

 গত ১৮ই এপ্রিল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের হলুদ প্যানেল সাধারণ সম্পাদকসহ ১০টি পদে জয়লাভ করে। অন্যদিকে বিএনপি ও জামায়াত সমর্থিত বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সাদা প্যানেল নির্বাচনে সভাপতিসহ ৫টি পদে জয়লাভ করে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষে ভর্তির লড়াই আজ শুরু

শিক্ষা
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষে ভর্তির লড়াই আজ শুরু

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

সর্বশেষ সংবাদ

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

পাওনা টাকা নিয়ে রণক্ষেত্র সরাইল, শতাধিক আহত

পাওনা টাকা নিয়ে রণক্ষেত্র সরাইল, শতাধিক আহত

আর্জেন্টিনাকে বিদায়ের ভবিষ্যদ্বাণী, আলোচনায় ঘানার ওঝা

আর্জেন্টিনাকে বিদায়ের ভবিষ্যদ্বাণী, আলোচনায় ঘানার ওঝা

জুয়া প্রতিরোধে কঠোর নতুন আইন পাস

জুয়া প্রতিরোধে কঠোর নতুন আইন পাস

আজ থেকে কার্যকর ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার নতুন বাজেট

আজ থেকে কার্যকর ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার নতুন বাজেট

জনপ্রিয় সংবাদ

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

    চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় অটোরিকশা ফিরে পেল গরীব কিশোর

বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় অটোরিকশা ফিরে পেল গরীব কিশোর

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলাবাসীর প্রতি সংহতির বার্তা মাদুরোর

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলাবাসীর প্রতি সংহতির বার্তা মাদুরোর

এ সম্পর্কিত আরও পড়ুন

প্রাকৃতিক দুর্যোগ হলে সারাদেশের এইচএসসি পরীক্ষা স্থগিত

প্রাকৃতিক দুর্যোগ হলে সারাদেশের এইচএসসি পরীক্ষা স্থগিত

করোনাভাইরাস মহামারির পর পাঁচ বছর বিরতির অবসান ঘটিয়ে এবার পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। একই সঙ্গে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে দেশের কোনো অঞ্চলে ঘূর্ণিঝড়, বন্যা বা অন্য কোনো বড় প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে প্রয়োজন হলে শুধু ওই অঞ্চলে নয়, সারা দেশেই পরীক্ষা স্থগিত করা হতে পারে বলে জানিয়েছে

প্রশ্নফাঁসের অপচেষ্টা কঠোরভাবে দমন করবে সরকার: শিক্ষামন্ত্রী

প্রশ্নফাঁসের অপচেষ্টা কঠোরভাবে দমন করবে সরকার: শিক্ষামন্ত্রী

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা শতভাগ নকলমুক্ত, প্রভাবমুক্ত এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্রপ্রধানদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম, প্রশ্নফাঁস কিংবা অসাধু উপায়ে পরীক্ষার পরিবেশ নষ্ট করার অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। রোববার (২৮ জুন) সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট

ভুল শূন্যপদ তথ্য জমায় প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে ব্যবস্থা

ভুল শূন্যপদ তথ্য জমায় প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে ব্যবস্থা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য শূন্যপদের ভুল তথ্য জমা দেওয়ার ঘটনায় কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। এ ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক সহকারী পরিচালক স্বাক্ষরিত নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়। নোটিশে বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ থেকে পাওয়া তথ্য যাচাইয়ের পর দেখা গেছে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে

পাঁচ বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভিসি নিয়োগ দিল সরকার

পাঁচ বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভিসি নিয়োগ দিল সরকার

জাতীয়, চট্টগ্রাম, নোয়াখালী, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়সহ পাঁচটি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভিসি নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এ তথ্য জানায়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ পৃথক প্রজ্ঞাপন জারি করে এসব নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে। নতুন নিয়োগ অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম

উচ্চশিক্ষায় বড় সংস্কার, বাতিল হচ্ছে একাধিক অনার্স বিষয়

উচ্চশিক্ষায় বড় সংস্কার, বাতিল হচ্ছে একাধিক অনার্স বিষয়

দেশের উচ্চশিক্ষাকে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক করার লক্ষ্যে বড় ধরনের শিক্ষা কাঠামো সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন খসড়া মডেল অনুযায়ী বাংলা, ইতিহাস, দর্শনসহ প্রায় ছয়টি অনার্স বিষয় বাতিল করে সেগুলোকে অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয় করার পরিকল্পনা করা হচ্ছে। নতুন পরিকল্পনায় তথ্যপ্রযুক্তি (আইটি), কারিগরি শিক্ষা এবং দক্ষতাভিত্তিক বিষয়গুলোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার সিকিউরিটি,