বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬১৬ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিক্ষাবাংলাদেশ

ভূঞাপুরে চোখের পানিতে ভেসে গেল ২২ শিক্ষার্থীর স্বপ্ন!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ জুলাই ২০২৪, ১:৩৭

শেয়ার করুনঃ
ভূঞাপুরে চোখের পানিতে ভেসে গেল ২২ শিক্ষার্থীর স্বপ্ন!

কলেজ কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতা ও শিক্ষক লোকমান হোসেনের প্রতারণায় চলতি এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না টাঙ্গাইলের ভূঞাপুরে নিকরাইল শমশের ফকির ডিগ্রি কলেজের ২২ শিক্ষার্থী। এ নিয়ে পরীক্ষার আগের দিন থেকে দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন করে আসছে শিক্ষার্থী ও তাদের স্বজনরা। দোষীদের শাস্তি ও পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চেয়ে নানা কর্মসূচি পালন করে আসছে তারা। 

আরও

জবির উপাচার্যের পিএসের বিরুদ্ধে রূঢ় আচরণে ক্ষোভ শিক্ষার্থীদের

জবির উপাচার্যের পিএসের বিরুদ্ধে রূঢ় আচরণে ক্ষোভ শিক্ষার্থীদের

অনুসন্ধানে জানা গেছে, ফরম পূরণ ও এইচএসসি পরীক্ষা নিয়ে চার সদস্য বিশিষ্ট  কমিটি গঠন করে কলেজ কর্তৃপক্ষ। ওই কমিটির প্রধান করা হয় ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক আব্দুল ওয়াদুদকে। বোর্ড নির্ধারিত টাকার চেয়ে প্রায় তিনগুন বেশি টাকা চাওয়া হয় শিক্ষার্থীদের কাছে। অধিকাংশ শিক্ষার্থী অতিরিক্ত টাকা দিয়ে ফরম পূরণ করলেও দরিদ্র ২২ শিক্ষার্থী অতিরিক্ত টাকা দিতে অস্বীকৃতি জানায়। পরে তারা দ্বারস্থ হন ওই কলেজের বাংলা বিভাগের প্রভাষক লোকমান হোসেনের কাছে। তিনি কম টাকায় ফরম পূরণের আশ্বাস দেন। শিক্ষার্থীদের কাছ থেকে তিন থেকে চার হাজার টাকা করে আদায় করেন। 

শিক্ষার্থীদের অভিযোগ, ফরম পূরনের জন্য ৮ হাজার করে টাকা চায় পরীক্ষা কমিটি। নির্ধারিত টাকার চেয়ে অতিরিক্ত টাকা না দেয়া তাদের ফরম করতে দেয়া হবেনা বলে সাফ জানিয়ে দেয়া হয়। ফলে তারা কলেজের শিক্ষক লোকমান হোসেনের কাছে যান। টাকা জমা দিলেও পরীক্ষার আগের দিন তারা জানতে পারে ফরম পূরণ হয়নি। যার কারনে এডমিট কার্ড ইস্যু হয়নি। বসতে পারছেনা চলতি এইচএসসি পরীক্ষায়। অধ্যক্ষ ও পরীক্ষা কমিটি এর দায় এড়াতে পারেনা। 

আরও

১২ লাখের বেশি খাতার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ, যেভাবে জানবেন

শিক্ষার্থী
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
১২ লাখের বেশি খাতার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ, যেভাবে জানবেন

এদিকে মঙ্গলবার (০২ জুলাই) সকালে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষার দিনেও নিকরাইল শমশের ফকির ডিগ্রি কলেজের ২২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না পেরে এই  মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনটি নিকরাইল পলশিয়া রানী দিনমনী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র থেকে শুরু হয়। পরে কলেজে গিয়ে ইট-পাটকেল ছোঁড়াছুড়ি ও কলেজে হামলা চালায় শিক্ষার্থীরা। পরে পুলিশ তাদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ভুক্তভোগী পরীক্ষার্থীরা জানান, মুহুর্তেই চোখের পানিতে নিজের ও পরিবারের স্বপ্নগুলো ভেসে যাচ্ছে। কলেজের দুর্নীতিবাজ শিক্ষক বাংলা বিভাগের প্রভাষক লোকমান হোসেন আমাদের ২২ শিক্ষার্থীর থেকে অতিরিক্ত অর্থ নিয়েও ফরম পূরণ করে দেওয়ার নামে প্রতারণা করেছেন এবং কলেজ কর্তৃপক্ষের গাফিলতির জন্য আমরা পরীক্ষা থেকে বঞ্চিত। আমরা পরীক্ষা দিতে চাই, পরীক্ষার সুযোগ করে দিতে হবে এবং প্রতারক লোকমানের বহিষ্কার দাবি জানাচ্ছি। 

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ জানান, ২২ জন শিক্ষার্থী চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারায় মঙ্গলবার সকালে মানববন্ধন কর্মসূচি পালন করে। অবৈধভাবে ফরম পূরণের কারণে তাদের ফরম পূরণের আবেদনটি বাতিল করে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। তাছাড়া জড়িতে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কলেজ পরিচালনা কমিটি। পরে সেটি তদন্ত করে উর্ধ্বতন সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। 

গত ২৯ জুন কলেজে প্রবেশপত্র আনতে গিয়ে পায়নি ওই ২২ শিক্ষার্থী। পরে কলেজ থেকে তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় বলে জানান তারা। রবিবার ৩০ জুন সকালে পরীক্ষা শুরুর আগে নিকরাইল পলশিয়া রানী দীনমনি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে গিয়ে গেটে তালা ও বিক্ষোভ করে পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর চালায়। এসময় কর্তব্যরত পুলিশের সঙ্গে পরীক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। 

সেখানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি প্রশাসন সমস্যা সমাধানের আশ্বাসের পর শিক্ষার্থীরা আন্দোলন কর্মসূচি স্থগিত করে কেন্দ্র ত্যাগ করে। তবে বিনা- কারণে পুলিশ শিক্ষার্থীদের মারপিট করেছে বলে অভিযোগ তাদের। এ বছর নিকরাইল শমশের ফকির ডিগ্রি কলেজ থেকে ১৭১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। কিন্তু অতিরিক্ত অর্থও দিয়ে ওই কলেজের ২২ শিক্ষার্থী অংশ নিতে পারেনি।

সর্বশেষ সংবাদ

জেলা হাসপাতালে ১০টি, মেডিকেলে ৫০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের সিদ্ধান্ত

জেলা হাসপাতালে ১০টি, মেডিকেলে ৫০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের সিদ্ধান্ত

ইরান ইস্যুতে ট্রাম্পের অনাগ্রহে আবার বাড়ল তেলের দাম

ইরান ইস্যুতে ট্রাম্পের অনাগ্রহে আবার বাড়ল তেলের দাম

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে আগুন, ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে আগুন, ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি

তিন দফা কমার পর স্বর্ণের দাম আবার বাড়ল

তিন দফা কমার পর স্বর্ণের দাম আবার বাড়ল

এ সম্পর্কিত আরও পড়ুন

জাল সনদের অভিযোগে মতিঝিলের ২৩ শিক্ষককে দুদকের তলব

জাল সনদের অভিযোগে মতিঝিলের ২৩ শিক্ষককে দুদকের তলব

ভুয়া ও জাল সনদ ব্যবহার করে চাকরি করার অভিযোগে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ২৩ শিক্ষককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ১ অক্টোবর কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এসব শিক্ষককে উপস্থিত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে তাদের বিএড সনদের মূল কপি, এক সেট ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর অধ্যক্ষ বরাবর পাঠানো এক

জাবির নতুন উপাচার্য হলেন অধ্যাপক ড. নূরুল ইসলাম

জাবির নতুন উপাচার্য হলেন অধ্যাপক ড. নূরুল ইসলাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। একই সঙ্গে তাকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১১(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড.

জেলা কল্যাণের আড়ালে জবিতে সক্রিয় হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ!

জেলা কল্যাণের আড়ালে জবিতে সক্রিয় হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) খুলনা জেলা ছাত্রকল্যাণ সংসদের কার্যক্রম ও নির্বাচন ঘিরে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের প্রভাব এবং ভোটে অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের একাংশের অভিযোগ, সংগঠনটির সভাপতি পদপ্রার্থী রাশেদুজ্জামান রাশেদের সঙ্গে ছাত্রলীগের সংশ্লিষ্টতা রয়েছে এবং তাকে নির্বাচনে সহযোগিতা করেছেন সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও সংগঠনের সাবেক দপ্তর সম্পাদক রাফিদ আদ-দ্বীন রাঈম। তবে এসব অভিযোগের স্বাধীন যাচাই বা সংশ্লিষ্টদের পূর্ণাঙ্গ বক্তব্য পাওয়া যায়নি।

জবি তরুণ লেখক সংঘে নতুন নেতৃত্ব, সভাপতি রিমি সম্পাদক মোসাব্বীর

জবি তরুণ লেখক সংঘে নতুন নেতৃত্ব, সভাপতি রিমি সম্পাদক মোসাব্বীর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় তরুণ লেখক সংঘের ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে সাদিয়া সুলতানা রিমি এবং সাধারণ সম্পাদক পদে মো. মোসাব্বীর হোসেন মনোনীত হয়েছেন। নতুন কমিটির নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখকদের সাহিত্যচর্চা ও সৃজনশীল কার্যক্রম এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। সংগঠনটির নতুন কার্যবর্ষের কমিটি গঠনের তথ্য বিভিন্ন প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. নাসির উদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের

জবির ১৩ শিক্ষক পদে নিয়োগ কার্যক্রম হাইকোর্টে স্থগিত

জবির ১৩ শিক্ষক পদে নিয়োগ কার্যক্রম হাইকোর্টে স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ১৩টি শিক্ষক পদে নিয়োগ কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। নিয়োগ বিজ্ঞপ্তিতে স্নাতক ও স্নাতকোত্তরের ফলাফলের তুলনায় এসএসসি ও এইচএসসির ফলাফলকে বেশি গুরুত্ব দেওয়ার অভিযোগে করা রিটের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার এ আদেশ দেওয়া হয়।  বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারির পাশাপাশি নিয়োগ কার্যক্রম স্থগিতের নির্দেশ দেন। গত ২৫ আগস্ট বিশ্ববিদ্যালয়

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত