
প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৩, ০:৪৮

দিনাজপুরের হাকিমপুর হিলিতে উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা২০২১ প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিস্তরনের লক্ষ্য প্রথম পর্যায়ে মাধ্যমিক পর্যায়ে (ষষ্ঠ-সপ্তম) শ্রেণীতে নতুন কারিকুলামে বিষয় ভিত্তিক শিক্ষক গণের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে নয়টায় উপজেলার নওপাড়া বালিকা বিদ্যালয়ে (উইং প্রশিক্ষণ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ঢাকা এর আয়োজনে) নতুন কারিকুলামের ১১ টি বিষয়ের ৪৪০ জন বিষয় ভিত্তিক শিক্ষক গণের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়।
ওইদিন বেলা ১২ টায় প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনে আসেন হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আরিফ ইকবাল, একাডেমি সুপারভাইজার সাখাওয়াত হোসেন, নওপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমুখ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ ইকবাল জানান, জাতীয় শিক্ষাক্রম রূপরেখা বিস্তরণ ও বাস্তবায়নের লক্ষ্য হাকিমপুর হিলি উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল (স্কুল মাদ্রাসার) ৩৪৮ জন ও পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার ৯২ জন শিক্ষক এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণার্থী শিক্ষকদের প্রশিক্ষণ প্রদানের জন্য ৩৩ জন মাষ্টার ট্রেইনার আছেন। (বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, তথ্য ও প্রযুক্তি, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, জীবন ও জীবীকা, শিল্প ও সংস্কৃতি, স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ে শিক্ষকগণ প্রশিক্ষণ গ্রহণের পরে বিদ্যালয়ের শ্রেণি কক্ষে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বাস্তবায়নের লক্ষ্য এ প্রশিক্ষণের আয়োজন বলে জানান তিনি।