বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬৩১ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিক্ষা

নবীন স্বেচ্ছাসেবীদের বরণ করে নিল নবজাগরণ ফাউন্ডেশন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ জুলাই ২০২১, ১৭:৪০

শেয়ার করুনঃ
নবীন স্বেচ্ছাসেবীদের বরণ করে নিল নবজাগরণ ফাউন্ডেশন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশন অনলাইনের মাধ্যমে নবীন স্বেচ্ছাসেবী ও ক্যাম্পাস অ্যাম্বাসেডরদের বরণ করে নিয়েছে। ৫ ই জুলাই, ২০২১ সোমবার রাতে গুগল মিট অ্যাপের মাধ্যমে ভার্চুয়াল অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

প্রতিবছর নবীনবরণ অনুষ্ঠানটি ব্যাপক আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে হলেও এবছর করোনা মহামারীর কারণে সবাই ঘরবন্দী হয়ে আছে। তাই বিকল্প হিসেবে অনলাইনে নবীন স্বেচ্ছাসেবী ও ক্যাম্পাস অ্যাম্বাসেডরদের বরণ করে নেয়ার উদ্যোগ গ্রহণ করে উক্ত সংগঠনটি।

আরও

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠন কার্যক্রম স্থগিত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠন কার্যক্রম স্থগিত

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টা এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক ড. রুকসানা বেগম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মনিমুল হক, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. জুলকার নায়েন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুলতান মাহমুদ এবং আইন বিভাগের সহকারি অধ্যাপক সাদিকুল ইসলাম।

অনুষ্ঠানের প্রধান অতিথি, নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টা এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন স্বেচ্ছাসেবীদের উদ্দেশ্য বলেন, "বর্তমান করোনা মহামারীতে দেশের শিক্ষার্থীরা যেখানে মানসিক অশান্তি ও নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন রয়েছে, নবজাগরণ ফাউন্ডেশন তাদের স্বেচ্ছাসেবীদের ভবিষ্যৎ উন্নয়নে বিভিন্ন কার্যকরী দক্ষতাগুলো শেখানোর যে উদ্যোগ গ্রহণ করছে তার জন্য নবজাগরণ ফাউন্ডেশনকে অনেক শুভেচ্ছা রইলো।'

আরও

নবজাগরণ ফাউন্ডেশন
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

বিদ্যুৎ-পানি বিচ্ছিন্ন, তালাবদ্ধ ভবনে নির্ঘুম রাত কাটালেন চুয়েট উপাচার্য

বিদ্যুৎ-পানি বিচ্ছিন্ন, তালাবদ্ধ ভবনে নির্ঘুম রাত কাটালেন চুয়েট উপাচার্য

নবজাগরণ ফাউন্ডেশনের বর্তমান সভাপতি রাশেদুল ইসলাম সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নবীনদের সামনে বলেন, কৃষকদের নিয়ে আমরা এখনো কোনো কাজ করি নি। তাই এবার দেশের বিভিন্ন অঞ্চলের দরিদ্র কৃষক যারা করোনা মহামারীর কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে ও সম্প্রতি ঘটে যাওয়া ঝড়- বন্যায় ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, তাদেরকে সাহায্য করতে নবজাগরণ ফাউন্ডেশন একটি বিশেষ আয়োজন করতে যাচ্ছে যার মাধ্যমে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার দেয়া হবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে নবজাগরণ ফাউন্ডেশনের বর্তমান সভাপতি কর্তৃক অনলাইন ভিত্তিক ত্রৈমাসিক সাময়িকী "বাঙালি" এর চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচিত হয়। প্রকৃতপক্ষে প্রিন্ট মিডিয়া আমাদের শেকড় হলেও সে দিক থেকে বর্তমানে সবচেয়ে এগিয়ে রয়েছে অনলাইন মিডিয়া। দেশের প্রত্যন্ত অঞ্চলে লুকিয়ে থাকা সাহিত্য প্রতিভাগুলো খুঁজে বের করার তাগিদকে পুঁজি করে উক্ত সংগঠনের একটি সুনির্দিষ্ট প্লাটফর্ম তৈরির প্রয়াস এই অনলাইন ভিত্তিক সাময়িকী "বাঙালি"। 

বাঙালির চতুর্থ সংখ্যায় ফিচার করা হয়েছে অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শের-ই-বাংলা এ.কে ফজলুল হক কে, যেন তার ব্যক্তিগত জীবনের বিচিত্র কাহিনী ও উত্তাল রাজনৈতিক জীবনের  বিস্তারিত তুলে ধরার সুযোগ হয়। তাছাড়া বাঙালির এই সংখ্যায় খুঁজে পাওয়া যাবে প্রাচীন বাংলার হারিয়ে যাওয়া কিছু ঐতিহ্যের ছোঁয়া এবং আধুনিক বিজ্ঞানের অসাধারণ কিছু উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার। আরো রয়েছে বৈজ্ঞানিক  রোমাঞ্চকর কল্পকাহিনী, গল্প, কবিতা, প্রবন্ধ প্রভৃতি।

অনুষ্ঠানে উপস্থিত নবজাগরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহমেদ সজীব, সাবেক সাধারণ সম্পাদক সামিউল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান শাহ, সাবেক সাংগঠনিক সম্পাদক রাজিয়া মৌ, সাবেক সেমিনার বিষয়ক সম্পাদক শিরাজুম মুনিরা খান, সাবেক সভাপতি হাসিব আল মামুন,সাবেক সাধারণ সম্পাদক মামুন রেজা, সাবেক সহ-সভাপতি ইশরাত জাহান মিমু, সাবেক সভাপতি আদিত্য হাসান শরীফ, সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সাবেক সভাপতি মার্জান আতিক কিরন,

সাবেক সহ-সভাপতি বজলুর রশীদ সজল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইশরাত জাহান, সাবেক সভাপতি এনামুল ইসলাম তুহিন, সাবেক সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, সাবেক সভাপতি খালিদ হাসান, সাবেক সাধারণ সম্পাদক রিফাত হোসেন প্রমুখ নবীন স্বেচ্ছাসেবী ও ক্যাম্পাস অ্যাম্বাসেডরদের জন্য দিকনির্দেশনামূলক সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। 

প্রাণবন্ত এ আয়োজনে নবজাগরণ ফাউন্ডেশন অনলাইন নিবন্ধন প্রক্রিয়া ও বাছাইকরণের মাধ্যমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৯ জন স্বেচ্ছাসেবী এবং ৪১ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডরদের বরণ করে নেয়। নবনিযুক্ত স্বেচ্ছাসেবী ও ক্যাম্পাস অ্যাম্বাসেডরদের নিয়ে সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর উদ্দ্যেশ্যে নতুন উদ্যমে কার্যকরী পদক্ষেপ গ্রহণে প্রত্যাশী নবজাগরণ ফাউন্ডেশন। 

সর্বশেষ সংবাদ

সৌদির বিমানবন্দর সংকটে বাংলাদেশের ১০৩ ফ্লাইটে যাত্রীদের চরম ভোগান্তি

সৌদির বিমানবন্দর সংকটে বাংলাদেশের ১০৩ ফ্লাইটে যাত্রীদের চরম ভোগান্তি

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, চলতি বছরে মৃত্যু ৩৩১

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, চলতি বছরে মৃত্যু ৩৩১

আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠন কার্যক্রম স্থগিত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠন কার্যক্রম স্থগিত

এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি অপরাধ, ক্ষোভ মেহজাবীনের

এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি অপরাধ, ক্ষোভ মেহজাবীনের

জনপ্রিয় সংবাদ

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

চাকা বিচ্ছিন্ন হওয়ার পর ঢাকায় বিমানের জরুরি অবতরণ, নিরাপদে সব যাত্রী

চাকা বিচ্ছিন্ন হওয়ার পর ঢাকায় বিমানের জরুরি অবতরণ, নিরাপদে সব যাত্রী

মাদকাসক্তি, পারিবারিক ভাঙন, তারপর কিশোরীকে ধর্ষণ ও হত্যা

মাদকাসক্তি, পারিবারিক ভাঙন, তারপর কিশোরীকে ধর্ষণ ও হত্যা

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: শফিকুর রহমান

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: শফিকুর রহমান

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: অটোরিকশাচালকের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: অটোরিকশাচালকের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ

এ সম্পর্কিত আরও পড়ুন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠন কার্যক্রম স্থগিত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠন কার্যক্রম স্থগিত

বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখতে বলা হয়েছে। নতুন প্রবিধানমালা চূড়ান্ত না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি

বিদ্যুৎ-পানি বিচ্ছিন্ন, তালাবদ্ধ ভবনে নির্ঘুম রাত কাটালেন চুয়েট উপাচার্য

বিদ্যুৎ-পানি বিচ্ছিন্ন, তালাবদ্ধ ভবনে নির্ঘুম রাত কাটালেন চুয়েট উপাচার্য

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে পদত্যাগের দাবিতে উপাচার্য ভবনে তালা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টার পর থেকে মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টা পর্যন্ত ২৩ ঘণ্টার বেশি সময় ধরে তিনি ভবনে অবরুদ্ধ ছিলেন। শিক্ষার্থীরা জানিয়েছেন, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত ফটকের তালা খোলা হবে না। ভবনে তালা দেওয়ার পাশাপাশি বিদ্যুৎ ও পানির সংযোগ

২১০০ কোটি টাকার বই ছাপায় ধীরগতি, নজরদারিতে ২৬ প্রেস

২১০০ কোটি টাকার বই ছাপায় ধীরগতি, নজরদারিতে ২৬ প্রেস

২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপা ও সরবরাহে ধীরগতির কারণে ২৬টি প্রেসকে বিশেষ নজরদারিতে রেখেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। নতুন শিক্ষাবর্ষ শুরুর কয়েক মাস বাকি থাকলেও নবম-দশম শ্রেণির বই ছাপার কাজ বেশির ভাগ প্রেসে শুরু হয়নি। গত রোববার পর্যন্ত মাধ্যমিক স্তরের মাত্র ২০ শতাংশ বই সরবরাহ করা হয়েছে। এনসিটিবি সূত্র জানায়, আগামী শিক্ষাবর্ষের জন্য ১১৩টি প্রেসে মোট ৩০ কোটি ৬১ লাখ

ষষ্ঠ শ্রেণিতে চার নতুন বিষয়, বদলাচ্ছে শিক্ষার ধরন

ষষ্ঠ শ্রেণিতে চার নতুন বিষয়, বদলাচ্ছে শিক্ষার ধরন

২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষা কার্যক্রমে চারটি নতুন বিষয় যুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। নতুন বিষয়গুলো হলো—আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতি। এর মাধ্যমে ষষ্ঠ শ্রেণি থেকেই শিক্ষার্থীদের পাঠ্যশিক্ষার পাশাপাশি কারিগরি দক্ষতা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম

জাল সনদের অভিযোগে মতিঝিলের ২৩ শিক্ষককে দুদকের তলব

জাল সনদের অভিযোগে মতিঝিলের ২৩ শিক্ষককে দুদকের তলব

ভুয়া ও জাল সনদ ব্যবহার করে চাকরি করার অভিযোগে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ২৩ শিক্ষককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ১ অক্টোবর কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এসব শিক্ষককে উপস্থিত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে তাদের বিএড সনদের মূল কপি, এক সেট ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর অধ্যক্ষ বরাবর পাঠানো এক