
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১২:১২

দেশের বাজারে বড় ধরনের পতন ঘটেছে সোনার দামে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে দাম সমন্বয় করে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাফে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। শুক্রবার সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে।
