বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬১১ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অর্থনীতি

সাড়ে চার বছর পর ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১১:৩১

শেয়ার করুনঃ
সাড়ে চার বছর পর ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

দীর্ঘ সময়ের ওঠানামার পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৬ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বুধবার (২৪ জুন) দেশের মোট বা গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ১০ বিলিয়ন ডলারে।

এর মাধ্যমে প্রায় ৫৬ মাস বা সাড়ে চার বছর পর রিজার্ভ আবারও ৩৬ বিলিয়ন ডলারের ঘরে ফিরল। এর আগে ২০২২ সালের অক্টোবরে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলারের নিচে নেমে যায়। এরপর ধারাবাহিকভাবে রিজার্ভ কমতে থাকে এবং ২০২৪ সালের আগস্টে তা ২৫ বিলিয়ন ডলারের ঘরে পৌঁছে যায়।

একই বছরের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। ওই সময় অর্থনীতির বিভিন্ন সূচকের পাশাপাশি রিজার্ভও চাপে পড়ে। সেপ্টেম্বর মাসে রিজার্ভ আরও কমে ২৪ বিলিয়ন ডলারের ঘরে নেমে আসে।

আরও

ভ্যাটসহ নতুন স্বর্ণমূল্য ঘোষণা করল বাজুস

ভ্যাটসহ নতুন স্বর্ণমূল্য ঘোষণা করল বাজুস
তবে এরপর থেকে পরিস্থিতির উন্নতি শুরু হয়। রিজার্ভ ধরে রাখতে অন্তর্বর্তী সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। বাজার থেকে ডলার ক্রয়, বৈদেশিক দায় পরিশোধে কৌশলগত ব্যবস্থা এবং বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় কঠোর নজরদারি কার্যকর করা হয়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
একই সঙ্গে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে প্রবাসীদের পাঠানো অর্থ দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। এর ইতিবাচক প্রভাবে দেশে প্রবাসী আয় প্রবাহ বৃদ্ধি পায় এবং রিজার্ভ পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অন্তর্বর্তী সরকারের দায়িত্বের শেষ মাস ফেব্রুয়ারিতে রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারের ঘরে পৌঁছে যায়। পরে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পরও রিজার্ভ বৃদ্ধির ধারা অব্যাহত থাকে। সর্বশেষ বুধবার তা ৩৬ বিলিয়ন ডলার অতিক্রম করে নতুন স্বস্তির বার্তা দিয়েছে।

বৈদেশিকমুদ্রাবৈদেশিকরিজার্ভকেন্দ্রীয়ব্যাংক
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

ব্যাংক খাতে ২০২৫ সালে রেকর্ড লোকসানের ধাক্কা

ব্যাংক খাতে ২০২৫ সালে রেকর্ড লোকসানের ধাক্কা

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: সাবেক গভর্নরের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: সাবেক গভর্নরের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

এশীয় উন্নয়ন ব্যাংক থেকে আসছে বিপুল অর্থ

এশীয় উন্নয়ন ব্যাংক থেকে আসছে বিপুল অর্থ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্রুত পদক্ষেপের আহ্বান বাংলাদেশের

রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্রুত পদক্ষেপের আহ্বান বাংলাদেশের

সর্বশেষ সংবাদ

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

বিশ্বকাপে যেভাবে হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ

বিশ্বকাপে যেভাবে হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ

বেইজিংয়ে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বেইজিংয়ে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, জরুরি অবস্থা জারি

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, জরুরি অবস্থা জারি

সাড়ে চার বছর পর ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

সাড়ে চার বছর পর ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

এ সম্পর্কিত আরও পড়ুন

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানায়। সংগঠনটির ভাষ্য অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২

ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমলো স্বর্ণের দাম

ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (২৪ জুন) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, দেশে তেজাবি স্বর্ণ ও রুপার দাম কমে যাওয়ায় স্ট্যান্ডিং কমিটি

সভা-সেমিনার ফি ও প্রশিক্ষণ ভাতায় উৎসে কর দ্বিগুণের প্রস্তাব

সভা-সেমিনার ফি ও প্রশিক্ষণ ভাতায় উৎসে কর দ্বিগুণের প্রস্তাব

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সভা-সেমিনার ফি, সম্মানী এবং প্রশিক্ষণ ভাতার ওপর উৎসে করের হার দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে সরকার। এর ফলে সরকারি-বেসরকারি চাকরিজীবী, শিক্ষক, গবেষক এবং বিভিন্ন পেশাজীবী এসব খাতে আগের তুলনায় কম অর্থ হাতে পাবেন। প্রস্তাবিত বাজেট অনুযায়ী, সভা-সেমিনারে অংশগ্রহণের বিপরীতে প্রাপ্ত ফি, বিভিন্ন ধরনের সম্মানী এবং প্রশিক্ষণ ভাতার ওপর উৎসে করের হার বর্তমান ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম, ভরিতে ৪ হাজারের বেশি বৃদ্ধি

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম, ভরিতে ৪ হাজারের বেশি বৃদ্ধি

টানা দুই দফা দাম কমার পর আবারও দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ৪ হাজার ৪৩২ টাকা বৃদ্ধি করে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (২২ জুন) সকালে বাজুস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়। নতুন দাম একই দিন সকাল ১০টা

স্বর্ণের দামে বড় পতন, বাজারে স্বস্তির ইঙ্গিত

স্বর্ণের দামে বড় পতন, বাজারে স্বস্তির ইঙ্গিত

দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন ঘটেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে নতুন দর নির্ধারণ করেছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমার প্রভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। শুক্রবার (১৯ জুন) সকালে বাজুসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। নতুন দর অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি