
প্রকাশ: ১৮ মে ২০২৬, ১৪:২৯

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কর আদায় উল্লেখযোগ্যভাবে না বাড়লে যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক বাণিজ্য চুক্তি বাংলাদেশের অর্থনীতিতে অতিরিক্ত চাপ সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান।
