প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১৯:৪৮

দিনাজপুরের হিলি স্থলবন্দরে চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই–ফেব্রুয়ারি) রাজস্ব আহরণে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে এ সময়ে ২০৩ কোটি ২ লাখ টাকার ঘাটতি হয়েছে বলে জানিয়েছে হিলি স্থল শুল্ক স্টেশন কর্তৃপক্ষ।
