সোমবার, ১২ অক্টোবর, ২০২৬২৭ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অর্থনীতি

নবায়নযোগ্য জ্বালানিতে ২০৩০ সালের মধ্যে বিশ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১২:১০

শেয়ার করুনঃ
নবায়নযোগ্য জ্বালানিতে ২০৩০ সালের মধ্যে বিশ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়িয়ে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে কাজ করছে সরকার। বিশেষজ্ঞদের মতে, ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করে উৎপাদিত বিদ্যুৎ সরাসরি ব্যবহার করলে প্রতি ইউনিটে প্রায় ৫-৬ টাকা সাশ্রয় সম্ভব। এতে বিদ্যুৎ বিল কমার পাশাপাশি সরকারি ভর্তুকির চাপ হ্রাস ও পরিবেশ সুরক্ষায় সহায়তা মিলবে।

টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) তথ্য অনুযায়ী, দেশে নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ১ হাজার ৮৭১ দশমিক ৫ মেগাওয়াট। এর মধ্যে সৌরবিদ্যুতের সক্ষমতা ১ হাজার ৫৭৮ দশমিক ৪১৫ মেগাওয়াট। এ সক্ষমতার মধ্যে গ্রিড-সংযুক্ত ১ হাজার ২০০ দশমিক ৯৪ মেগাওয়াট এবং গ্রিডের বাইরের সক্ষমতা ৩৭৭ দশমিক ৪৭ মেগাওয়াট।

ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের (আইইইএফএ) প্রধান বিশ্লেষক শফিকুল আলম বলেন, শিল্পকারখানায় দিনের বেলায় গ্রিডের বিদ্যুতের জন্য প্রতি ইউনিট ১১ টাকা ৪৫ পয়সা থেকে ১৬ টাকা ৬ পয়সা পর্যন্ত দিতে হয়। বিপরীতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিট খরচ ৪-৫ টাকা। ভূমিতে স্থাপিত সৌরবিদ্যুৎকেন্দ্রে ব্যয় ৮-৯ টাকা। সরকার জমি, সঞ্চালনব্যবস্থা ও অবকাঠামোগত সুবিধা দিলে উৎপাদন ব্যয় গড়ে ৬ টাকা ৫০ পয়সা হতে পারে; এসব সুবিধা না থাকলে তা প্রায় ৯ টাকা।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

২০ অক্টোবর থেকে ব্যাংক-শেয়ারবাজার বন্ধ

২০ অক্টোবর থেকে ব্যাংক-শেয়ারবাজার বন্ধ
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) তথ্য অনুযায়ী, কয়লাভিত্তিক বিদ্যুতে প্রতি ইউনিট ব্যয় ১৩ টাকা ১৩ পয়সা, ফার্নেস অয়েলে ২৭ টাকা ৪০ পয়সা এবং দেশীয় গ্যাসে প্রায় ৭ টাকা ৯ পয়সা। শেরপুরের নকলা উপজেলার হুজুরীকান্দা গ্রামের মতি অ্যাগ্রিভোলটাইক প্রকল্পে ৩০ লাখ টাকা ব্যয়ে ৩৫ দশমিক ৩ কিলোওয়াট ক্ষমতার দুটি সৌরব্যবস্থা স্থাপন করা হয়েছে। এর মধ্যে খাদ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে ২৬ দশমিক ৫ কিলোওয়াট এবং সেচ ও কার্যালয়ের জন্য ৮ দশমিক ৮ কিলোওয়াট। প্রকল্প পরিচালক শহিদুল ইসলামের ভাষ্য, সক্ষমতার প্রায় ৫০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন হওয়ায় সেখানে লোডশেডিং হয় না। ব্যবস্থাটির আনুমানিক আয়ুষ্কাল ২৫ বছর এবং রক্ষণাবেক্ষণ ও খুচরা যন্ত্রাংশ বাদে প্রতি ইউনিট উৎপাদন খরচ প্রায় সাড়ে ৩ টাকা। ভারত ও পাকিস্তানে এ ব্যয় সাড়ে ৩ থেকে ৪ টাকার মধ্যে।

এক সমীক্ষায় বলা হয়েছে, প্রায় নয় ঘণ্টার বিদ্যুৎ ব্যবহারের সমপরিমাণ সংরক্ষণক্ষমতাসহ ছাদভিত্তিক ব্যবস্থা ব্যবহার করলে ২০ বছরে প্রতি ইউনিটের আনুমানিক ব্যয় ৭ টাকা ৪৩ পয়সায় নামানো সম্ভব। সৌর সরঞ্জাম আমদানিতে নির্দিষ্ট শুল্ক ১ শতাংশে নামিয়েছে সরকার, যা ১৮০ দিন কার্যকর থাকবে। ব্যাটারিসহ ছাদভিত্তিক ব্যবস্থায় উদ্বৃত্ত বিদ্যুৎ গ্রিডে দিলে প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দেওয়ার প্রণোদনাও রয়েছে।

নবায়নযোগ্যজ্বালানিজ্বালানিনিরাপত্তাবিদ্যুৎসাশ্রয়
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহযোগিতা চাইল বাংলাদেশ

জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহযোগিতা চাইল বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের জবাব অপর্যাপ্ত, সাত শর্তে অনড় অবস্থানে ইরান

যুক্তরাষ্ট্রের জবাব অপর্যাপ্ত, সাত শর্তে অনড় অবস্থানে ইরান

নবায়নযোগ্য জ্বালানিতে ২০৩০ সালের মধ্যে বিশ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য

নবায়নযোগ্য জ্বালানিতে ২০৩০ সালের মধ্যে বিশ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য

পাহাড়ের ভবিষ্যৎ তরুণদের হাতে, দক্ষতা ও কর্মসংস্থানে গুরুত্বারোপ

পাহাড়ের ভবিষ্যৎ তরুণদের হাতে, দক্ষতা ও কর্মসংস্থানে গুরুত্বারোপ

রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফের হামলা, নিহত ১

রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফের হামলা, নিহত ১

এ সম্পর্কিত আরও পড়ুন

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.২১ বিলিয়ন ডলার

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.২১ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ২১ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ীও রিজার্ভের পরিমাণ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১১ অক্টোবর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ হাজার ২১৩ দশমিক ২৪ মিলিয়ন ডলার। রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান রিজার্ভ বৃদ্ধির এ তথ্য নিশ্চিত

২০ অক্টোবর থেকে ব্যাংক-শেয়ারবাজার বন্ধ

২০ অক্টোবর থেকে ব্যাংক-শেয়ারবাজার বন্ধ

শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামী ২০ অক্টোবর থেকে টানা পাঁচ দিন দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। ২০, ২১ ও ২২ অক্টোবর দুর্গাপূজার ছুটির পর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় এ বিরতি তৈরি হয়েছে। রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটিসংক্রান্ত প্রজ্ঞাপনের ভিত্তিতে ব্যাংকিং কার্যক্রমের এ

এলএনজিতে তিন মাসেই শেষ বছরের ভর্তুকির সিংহভাগ

এলএনজিতে তিন মাসেই শেষ বছরের ভর্তুকির সিংহভাগ

গ্যাসের ঘাটতি মেটাতে এলএনজি আমদানিতে বিপুল অর্থ ব্যয় করেও দেশের জ্বালানি সংকট কাটছে না। বরং আমদানি ব্যয় ও ভর্তুকির চাপ ক্রমেই বাড়ছে। শিল্পকারখানা ও বাসাবাড়িতে প্রয়োজনীয় গ্যাস না পৌঁছানোয় একদিকে উৎপাদন ব্যাহত হচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। কোথাও সরবরাহ কম, কোথাও চাপ এতটাই কম যে প্রয়োজনের সময় কারখানা চালানো কিংবা রান্নার চুলা জ্বালিয়ে রাখা কঠিন হয়ে পড়ছে। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী,

সংস্কার না হলে ৩.৪ শতাংশে আটকে যাবে বাংলাদেশের প্রবৃদ্ধি: বিশ্বব্যাংক

সংস্কার না হলে ৩.৪ শতাংশে আটকে যাবে বাংলাদেশের প্রবৃদ্ধি: বিশ্বব্যাংক

জ্বালানিসংকট, আর্থিক খাতের মারাত্মক দুর্বলতা এবং রাজস্ব আদায়ে স্থবিরতার মতো অভ্যন্তরীণ কাঠামোগত চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের অর্থনীতি। এর সঙ্গে বৈশ্বিক অনিশ্চয়তা যুক্ত হয়ে দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও শ্লথ হয়ে পড়েছে। বিশ্বব্যাংকের সর্বশেষ ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি মাত্র ৩ দশমিক ৪ শতাংশে নেমে আসতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুত সাহসী সংস্কার

এশিয়ার বড় বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানিতে বাড়ছে প্রবৃদ্ধি

এশিয়ার বড় বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানিতে বাড়ছে প্রবৃদ্ধি

যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রচলিত বাজারের পাশাপাশি এশিয়ার বড় বাজারগুলোতে বাংলাদেশের পণ্য রপ্তানি বাড়ছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে চীন, ভারত ও দক্ষিণ কোরিয়াসহ গুরুত্বপূর্ণ কয়েকটি এশীয় বাজারে রপ্তানি প্রবৃদ্ধি দেশের বাজার বহুমুখীকরণের সম্ভাবনাকে আরও জোরালো করেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বরে চীনে বাংলাদেশের রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৩৩ শতাংশ বেড়ে ২২ কোটি ৫৪ লাখ ১০ হাজার

জনপ্রিয় সংবাদ

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের