সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬১০ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিবিধ খবর

দুর্নীতির বরপুত্র সাবেক সচিব জাহাঙ্গীর আলম গ্রেফতার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫১

শেয়ার করুনঃ
দুর্নীতির বরপুত্র সাবেক সচিব জাহাঙ্গীর আলম গ্রেফতার

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাঙ্গীর আলমকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার প্রধান রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। তবে ঠিক কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেয়নি আইনশৃঙ্খলা বাহিনী।  

২০২৩ সালের ৯ অক্টোবর সচিব পদে নিয়োগ পাওয়া জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। দুদকের অনুসন্ধানে জানা গেছে, তিনি এবং তার স্ত্রী মোমেনা আলমের নামে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ রয়েছে। তার আয়কর নথিতে উল্লিখিত সম্পদের পরিমাণ তার প্রকৃত আয়ের তুলনায় অনেক বেশি, যা দুর্নীতির স্পষ্ট প্রমাণ বলে মনে করা হচ্ছে।  

আরও

বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার

বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার

ছাত্রলীগ নেতা থেকে আমলা হওয়া জাহাঙ্গীরের পুরো কর্মজীবন বিতর্কিত। শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত তিনি ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ছিলেন। সরকারি দায়িত্ব পালনের নামে তিনি দীর্ঘদিন বিভিন্ন দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানে কাজ করেছেন। শিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে তার পদচারণা ছিল।  

তার বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগও রয়েছে। নির্বাচনের আগের রাতে ভোট নেওয়ার অন্যতম কারিগর হিসেবে তাকে চিহ্নিত করা হয়। সরকারের উচ্চপর্যায়ের মদদে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি নানা অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করেছেন বলে অভিযোগ রয়েছে।  

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
সচিব জাহাঙ্গীর আলম
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদ হিসাব চেয়ে দুদকের উদ্যোগ

এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদ হিসাব চেয়ে দুদকের উদ্যোগ

৫ আগস্ট সরকার পরিবর্তনের পর জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এরপর তিনি এবং তার স্ত্রী দেশত্যাগের চেষ্টা চালান। তবে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়।  

অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির কারণে তার বিরুদ্ধে দুদকের তদন্ত চলছিল। দীর্ঘ অনুসন্ধানের পর তার বিপুল সম্পদের তথ্য সামনে আসে। ক্ষমতার অপব্যবহার করে তিনি বিভিন্ন অনৈতিক সুবিধা গ্রহণ করেছেন বলে অভিযোগ রয়েছে।  

গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী শিগগিরই সিদ্ধান্ত জানাবে বলে ধারণা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

মহিলা এমপি হিসেবে শিল্পী রেজাকে চান নেতাকর্মীরা

মহিলা এমপি হিসেবে শিল্পী রেজাকে চান নেতাকর্মীরা

শপথে অনড় ১১ দল, কারণ কি জানাল জামায়াত

শপথে অনড় ১১ দল, কারণ কি জানাল জামায়াত

তারেক রহমানের সিক্রেট ফাইলে নতুন মন্ত্রিসভা তালিকা

তারেক রহমানের সিক্রেট ফাইলে নতুন মন্ত্রিসভা তালিকা

নৌযাত্রীদের জন্য ছয় বছর ধরে ফ্রি ইফতার

নৌযাত্রীদের জন্য ছয় বছর ধরে ফ্রি ইফতার

রমজান মাসে স্কুল বন্ধ রাখার হাইকোর্ট আদেশ স্থগিত

রমজান মাসে স্কুল বন্ধ রাখার হাইকোর্ট আদেশ স্থগিত

এ সম্পর্কিত আরও পড়ুন

মিরপুরের রূপনগরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৯

মিরপুরের রূপনগরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৯

রাজধানীর মিরপুরের রূপনগরে একটি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত ৯ জন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসে আগুন লাগার খবর আসে। খবর পাওয়ার পর ১১টা ৫৬ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। দ্রুতই আরও ইউনিট যুক্ত হয়ে মোট ১২টি ইউনিট

প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলামের ইন্তেকাল

প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলামের ইন্তেকাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, প্রখ্যাত কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার বিকাল ৫টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম ইনিউজ৭১-কে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অধ্যাপক মনজুরুল ইসলাম রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বিকেল ৫টার দিকে তিনি ইন্তেকাল

শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ফেসবুকে ভারতবিরোধী একটি স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) একদল নেতাকর্মী নৃশংসভাবে তাকে পিটিয়ে হত্যা করে। শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে এই নির্মম হত্যাকাণ্ড ঘটে। পরবর্তীতে রাত ৩টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। ২০১৯ সালের ১৩ নভেম্বর আবরার ফাহাদ হত্যা মামলায়

বাড্ডায় মন্দিরে ডিউটিরত পুলিশের মালামাল ও গুলি চুরি, ওসি প্রত্যাহার

বাড্ডায় মন্দিরে ডিউটিরত পুলিশের মালামাল ও গুলি চুরি, ওসি প্রত্যাহার

রাজধানীর বাড্ডার নিমতলির শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে ডিউটিরত পুলিশের মালামাল ও ৩০ রাউন্ড শর্টগানের গুলি চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাড্ডা থানার ওসি মো. সাইফুল ইসলামকে প্রত্যাহার এবং এক উপপরিদর্শক, এক সহকারী উপপরিদর্শক ও পাঁচ পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা জানাজানি হলে পুলিশ সদর দপ্তর থেকে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়। ডিএমপির গুলশান বিভাগের

আবারো সাকিব-আসিফের ফেসবুক পালটা পোস্টে উত্তেজনা

আবারো সাকিব-আসিফের ফেসবুক পালটা পোস্টে উত্তেজনা

সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বিরুদ্ধে আবারও কড়া সমালোচনা করেছেন যুব-ক্রীড়া ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। সোমবার (২৯ সেপ্টেম্বর) ফেসবুকে পোস্ট দিয়ে সাকিবের আওয়ামী লীগের হয়ে সংসদ নির্বাচনে অংশ নেওয়া, শেয়ার বাজারসহ বিভিন্ন আর্থিক কেলেকাংরিতে নাম আসা প্রসঙ্গ তুলে তিনি তীব্র মন্তব্য করেছেন। আসিফ মাহমুদ লিখেছেন, ‘ভাইয়া, আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল। আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, আওয়ামী লীগের দলীয়

সর্বশেষ সংবাদ

পৌর উদ্যোগে পানি পেয়ে স্বস্তি টেকনাফবাসীর

পৌর উদ্যোগে পানি পেয়ে স্বস্তি টেকনাফবাসীর

সেনাবাহিনীর শীর্ষ পদে বড় রদবদল, নতুন নিয়োগ

সেনাবাহিনীর শীর্ষ পদে বড় রদবদল, নতুন নিয়োগ

বরিশালে নির্বাচনী সহিংসতার ৮ বছর পর মামলা, আসামী সাবেক মন্ত্রী-ডিসি-কমিশনারসহ ১৪

বরিশালে নির্বাচনী সহিংসতার ৮ বছর পর মামলা, আসামী সাবেক মন্ত্রী-ডিসি-কমিশনারসহ ১৪

ষোল বছর বয়সেই মিলবে জাতীয় পরিচয়পত্র

ষোল বছর বয়সেই মিলবে জাতীয় পরিচয়পত্র

মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ফ্রী কুরআন শিক্ষা কোর্স শুরু

মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ফ্রী কুরআন শিক্ষা কোর্স শুরু