রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬৯ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অপরাধবাংলাদেশ

থানার সামনে পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ জুন ২০২৪, ৩:৪০

শেয়ার করুনঃ
থানার সামনে পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই!

কুমিল্লার মুরাদনগর উপজেলার মুরাদনগর থানার সামনে পিকআপভ্যান আটকিয়ে এক মৎস্য ব্যবসায়ীর কাছ থেকে পুলিশ পরিচয়ে ১ লাখ ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (৪ জুন) দিবাগত রাতে ১টার দিকে মুরাদনগর থানায় প্রবেশের মূলফটকে এই ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ও অভিযোগকারী মৎস্য ব্যবসায়ী সঞ্জিত চন্দ্র সরকার (৫২) মুরাদনগর উপজেলার পাহাড়পুর গ্রামের মনোরঞ্জন চন্দ্র সরকারের ছেলে।

আরও

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

ভুক্তভোগী ওই ব্যবসায়ীর দাবি, ঘটনার পরদিন লিখিত অভিযোগ নিয়ে বেশ কয়েকবার থানায় কর্মকর্তাদের কাছে গেলেও কোনো কর্মকর্তা ওই অভিযোগ গ্রহণ করেনি! অপরদিকে মুরাদনগর থানা পুলিশের দাবি, কেহ অভিযোগ নিয়ে আসেনি এবং ছিনতাইয়ের বিষয়টি তাদের জানা নেই। পাল্টাপাল্টি এমন অভিযোগে স্থানীয়দের মাঝে চাঞ্চল্য তৈরি হয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ছিনতাইয়ের শিকার মৎস্য ব্যবসায়ী মনোরঞ্জন চন্দ্র সরকার বলেন, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আমি মাছ ক্রয় করে শহরে নিয়ে বিক্রি করি। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে পার্শ্ববর্তী বাঙ্গরা বাজার থানা এলাকা থেকে মাছ ক্রয় করতে যাই। সেখান থেকে যে পরিমাণ মাছ ক্রয় করার কথা ছিল তা করতে না পারায় আমার কাছে নগদ ১ লক্ষ টাকা থেকে যায়। রাত ১টার দিকে পিকআপ ভ্যানে করে মুরাদনগর উপজেলা সদরের আল্লাহু চত্বর এলাকায় আসলে পুলিশ পরিচয়ে একটি সাদা প্রাইভেটকার ও দুইটি মোটরসাইকেলে থাকা ৬ জন ব্যক্তি আমাদেরকে আটকায়। তারা তখন তল্লাশি করতে চাইলে আমরা তাদেরকে থানায় নিয়ে যেতে বলি। একপর্যায়ে তারা আমাদেরকে থানার মূলফটকের সামনে নিয়ে আসে। আমরা থানার ভেতরে প্রবেশ করতে চাইলে তারা জোরপূর্বক সেখানে গাড়ি তল্লাশি শুরু করে। তল্লাশির একপর্যায়ে পিকআপ ভ্যানের ড্রাইভারের কাছে থাকা ২ হাজার টাকা ও তার কাছে রাখা আমার ১ লাখ টাকা জোরপূর্বক মারধর করে নিয়ে যায়। পরে আমরা পুলিশের সহযোগিতা চেয়ে ডাকাডাকি করলে তারা দ্রুত সেই প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেল যোগে গোমতী নদীর বেড়িবাঁধের ওপর দিয়ে পশ্চিম দিকে চলে যায়। বিষয়টি তাৎক্ষণিক থানায় জানানো হলে তারা পরদিন সকালে থানায় অভিযোগ নিয়ে আসতে বলেন। বুধবার সকাল ১০টায় অভিযোগ নিয়ে থানায় গেলেও দুপুর পর্যন্ত থানায় কর্মরত কেউই আমার অভিযোগ গ্রহণ করতে রাজি না হওয়া বাড়িতে চলে আসি।

ছিনতাই
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার

বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার

এ বিষয়ে মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, এ ধরনের কোনো ঘটনা আমার জানা নেই। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ নিয়ে আসেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ

গরিবের পাঙাশ-তেলাপিয়াও এখন আড়াইশ টাকার বাজারে

গরিবের পাঙাশ-তেলাপিয়াও এখন আড়াইশ টাকার বাজারে

শাহজালাল রুমিকে ঘিরে অভিযান নিয়ে মুখ খুলছে না পুলিশ

শাহজালাল রুমিকে ঘিরে অভিযান নিয়ে মুখ খুলছে না পুলিশ

আজ রাতেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আজ রাতেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকার সড়ক-ফুটপাত দখল করলেই মামলা, জব্দ হবে মালামাল: ডিএসসিসি প্রশাসক

ঢাকার সড়ক-ফুটপাত দখল করলেই মামলা, জব্দ হবে মালামাল: ডিএসসিসি প্রশাসক

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

এ সম্পর্কিত আরও পড়ুন

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জামালপুর থেকে গাজীপুর যাওয়ার পথে ইসমাইল হোসেনকে হত্যার অভিযোগে ‘রাজ ক্লাসিক’ পরিবহনের চালক, সুপারভাইজার ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, ইসমাইলের কাছে জমি বিক্রির বিপুল পরিমাণ টাকা রয়েছে জানতে পেরে বাসের কর্মীরা তাকে হত্যার পরিকল্পনা করেন। পুলিশ জানায়, ইসমাইল হোসেন জামালপুরের নিজ গ্রাম থেকে জমি বিক্রির প্রায় ৫ লাখ টাকা নিয়ে গাজীপুরের কাশিমপুরের উদ্দেশে বাসে উঠেছিলেন। পথে লুঙ্গির কোচ থেকে

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশের একটি বিশেষ দল। একই অভিযানে তার সঙ্গে থাকা আরও তিন সহযোগীকেও আটক করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে যশোরের ঝুমঝুমপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ডেভিড ইমনের পাশাপাশি আলিস তমাল,

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

৫ আগস্ট পরবর্তী সময়ে ইনডিপেনডেন্ট টিভির দায়িত্বে বিএনপিপন্থী দাবিদার এক সাংবাদিক নিউজরুম প্রধানের পদে বসেন। টেলিভিশনটির এসোসিয়েট এডিটর তার মামা বিএনপির বড় নেতা এমন পরিচয় ব্যবহার করতে শুরু করে আর সাবেক ছাত্রলীগ নেতা সাদ্দামের ডান হাত ক্ষ্যাত  শিক্ষাবিটের এক সিনিয়র রিপোর্টার বনে যান সাবেক ছাত্রদল কর্মী। পাশাপাশি আরও কিছু হঠাৎ বনে যাওয়া বিএনপিপন্থী কর্মী মিলে শুরু করে ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলের চেষ্টা।

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশে রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়। আসকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক সহিংসতার ৫৮টি ঘটনা ঘটেছে। গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে সংস্থাটি জানায়, এসব ঘটনায় অন্তত দুজন নিহত

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

দীর্ঘদিন বিদেশে পালিয়ে থাকার পর হালট্রিপ কেলেঙ্কারির হোতা এবং সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজবীর হাসান দেশে ফিরে আটক হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বিশেষ একটি সংস্থা গ্রেপ্তার করে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন। বিমানবন্দর থানার উপপরিদর্শক এসআই আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক