
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২২, ২:৫

ইয়াবাসহ কামাল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮। আজ সোমবার দুপুর আড়াইটার দিকে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন পূর্ব ভাসানচর এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৩০ পিচ ইয়াবা ট্যাবলেট ও দুটি মোবাইল ফোন এবং নগদ দুই হাজার টাকা উদ্ধার করা হয়।
র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব ভাসানচর এলাকায় অভিযান চালিয়ে ঢাকা সাভার থানার বাসিন্দা মৃত সলেমান মোড়লের পুত্র কামাল হোসেন (৪০) কে আটক করেন তারা। এ সময় তার কাছ থেকে ইয়াবা, নগদ অর্থ ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় আটককৃতকে আসামী করে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।