
প্রকাশ: ২ জানুয়ারি ২০২২, ১:২

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় মোছা. মর্জিনা বেগম (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (২জানুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সে কালুখালী থানার মৃগি ইউনিয়নের রৌছিবিলী গ্রামের মৃত ফুল শেখের মেয়ে । বর্তমানে সে দৌলতদিয়া পোড়াভিটা এলাকার বাবুর বাড়ির ভাড়াটিয়া হিসাবে বসবাস করে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) রাজবাড়ী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিঠু ফকির, এএসআই মো. সামাদ মোল্লা, এএসআই মো. আব্দুল লতিফ সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে জনৈক এলেমের কলার দোকানের সামনে কাঁচা রাস্তার ওপর হতে মোছা. মর্জিনা বেগমকে আটক করে । এসময় তার হেফাজতে থাকা ৫০পিস ইয়াবাট্যাবলেট জব্দ করা হয়।
আরো জানা যায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।