মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬২০ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অপরাধবাংলাদেশ

বরিশালে প্রতিবেশীর হামলায় বৃদ্ধার হাতের আঙ্গুল কর্তন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২১, ৩:৩১

শেয়ার করুনঃ
বরিশালে প্রতিবেশীর হামলায় বৃদ্ধার হাতের আঙ্গুল কর্তন

বরিশাল নগরীতে প্রতিবেশীর হামলায় এক বৃদ্ধার হাতের আঙ্গুল কর্তন ও তার ছেলেকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। নগরীর ২৬নং ওয়ার্ডের দক্ষিন হরিনাফুলিয়া খান মার্কেটের মধ্যবর্তী এলাকায় (১৩জুলাই) মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আরও

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

হামলায় আহতরা হলেন-দক্ষিন হরিনাফুলিয়া এলাকার মোঃ দেলোয়ার হোসেন (৬৫) ও তার ছেলে মোঃ তসলিম হাওলাদার (৩৫)।আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত মোঃ দেলোয়ার হোসেন ও তসলিম হাওলাদার কোতয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

আরও

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

অভিযুক্তরা হলেন, ২৬ নং ওয়ার্ডের দক্ষিন হরিনাফুলিয়া এলাকার মোঃ সুরুজ (৩৬),মোঃ সবুজ (৩২), ঝুমুর (৩৪), মেরি আক্তার (৫৫), সাব্বির (১৮), বারেক (৫৫) ও মিরাজ (২০) সহ আরও অজ্ঞাত কয়েকজন হামলায় অংশগ্রহন করে।

অভিযোগ সূত্রে জানা যায়, ২৬নং ওয়ার্ডের দক্ষিন হরিনাফুলিয়া খান মার্কেটের মধ্যবর্তী এলাকায় মোঃ দেলোয়ার হোসেন ও মোঃ ইসহাক মোল্লা একে অপরের প্রতিবেশী হিসেবে দীর্ঘদিন যাবত বসবাস করছেন। তবে মাঝে মধ্যেই তুচ্ছ বিষয় নিয়ে ইসহাক মোল্লার পরিবার দেলোয়ার হোসেনের পরিবারের সাথে ঝগড়া বিবাদ ও গালাগালি করতো।

এরই জের ধরে মঙ্গলবার (১৩জুলাই) দুপুর ১২টার দিকে দেলোয়ার হোসেনের নাতি তাহমিদ (৬) ভুলবশত ইসহাক মোল্লার বাড়ির রাস্তার পাশে রোপণ করা ছোট একটি আমের চারা উঠিয়ে ফেলে। সেটা দেখার সাথে সাথেই ইসহাক মোল্লার স্ত্রী মেরি আক্তার ও তার মেয়ে ঝুমুর দেলোয়ার হোসেনের পরিবারকে উদ্দ্যেশ্য করে অকাথ্য ভাষায় গালাগালি করতে থাকে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

একপর্যায় দেলোয়ার হোসেনের পুত্র তসলিম হাওলাদার এসে তাদেরকে গালাগালি করতে নিষেধ করলে ইসহাক মোল্লার স্ত্রী ও ছেলে মেয়েরা তসলিমের উপর অতর্কিত হামলা চালায়।

পরবর্তীতে তসলিম নিজেকে রক্ষার জন্য দৌড়ে ঘরের মধ্যে ঢুকে গিয়ে তার বাবা দেলোয়ার হোসেনকে ফোন করলে তিনি দ্রুত বাড়িতে চলে আসেন। পরে তিনি বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা করতে গেলে ইসহাক মোল্লার পরিবারের নেতৃত্বে হামলাকারীরা দেশীয় অস্ত্র ধারালো দা, লাঠি দিয়ে দেলোয়ার হোসেনের ওপর হামলা চালায়।

হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে দেলোয়ার হোসেনের বাম হাতের একটি আঙ্গুল মারাত্ত্বকভাবে জখম হলে ৬টি সেলাইয়ের প্রয়োজন হয়। এছাড়াও তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতে গুরতর যখম হলে ৩টি সেলাই দেয়া হয়েছে বলে জানান শেবাচিমের কর্তব্যরত চিকিৎসক।

কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুল ইসলাম জানান, মারামারির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বরিশালহামলাবৃদ্ধাআঙ্গুল কর্তন
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

মৌলভীবাজারে আট হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মৌলভীবাজারে আট হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

ঝালকাঠিতে প্রভাবশালী রাজনীতিবিদ আমুর বাসভবন এখন ময়লার ভাগাড়

ঝালকাঠিতে প্রভাবশালী রাজনীতিবিদ আমুর বাসভবন এখন ময়লার ভাগাড়

যমুনা সেতু এলাকায় নির্মাণ হচ্ছে পঞ্চান্ন মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

যমুনা সেতু এলাকায় নির্মাণ হচ্ছে পঞ্চান্ন মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বিএনপির আলোচনা সভা আজ

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বিএনপির আলোচনা সভা আজ

সংবিধান সংশোধনে বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ

সংবিধান সংশোধনে বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

এ সম্পর্কিত আরও পড়ুন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশের একটি বিশেষ দল। একই অভিযানে তার সঙ্গে থাকা আরও তিন সহযোগীকেও আটক করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে যশোরের ঝুমঝুমপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ডেভিড ইমনের পাশাপাশি আলিস তমাল,

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

৫ আগস্ট পরবর্তী সময়ে ইনডিপেনডেন্ট টিভির দায়িত্বে বিএনপিপন্থী দাবিদার এক সাংবাদিক নিউজরুম প্রধানের পদে বসেন। টেলিভিশনটির এসোসিয়েট এডিটর তার মামা বিএনপির বড় নেতা এমন পরিচয় ব্যবহার করতে শুরু করে আর সাবেক ছাত্রলীগ নেতা সাদ্দামের ডান হাত ক্ষ্যাত  শিক্ষাবিটের এক সিনিয়র রিপোর্টার বনে যান সাবেক ছাত্রদল কর্মী। পাশাপাশি আরও কিছু হঠাৎ বনে যাওয়া বিএনপিপন্থী কর্মী মিলে শুরু করে ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলের চেষ্টা।

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশে রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়। আসকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক সহিংসতার ৫৮টি ঘটনা ঘটেছে। গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে সংস্থাটি জানায়, এসব ঘটনায় অন্তত দুজন নিহত

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

দীর্ঘদিন বিদেশে পালিয়ে থাকার পর হালট্রিপ কেলেঙ্কারির হোতা এবং সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজবীর হাসান দেশে ফিরে আটক হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বিশেষ একটি সংস্থা গ্রেপ্তার করে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন। বিমানবন্দর থানার উপপরিদর্শক এসআই আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

রাজধানীর কাফরুলে চাঁদা না দেয়ায় যাত্রীবাহী বাসে গুলি বর্ষণ ও আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত নেছার উদ্দিন ও তার সহযোগী দীপুকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার (৩ অক্টোবর) রাতে মিরপুর এলাকার একটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার (৪ অক্টোবর) সকালে তাদের কাফরুল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ঘটনাটি ঘটে শুক্রবার সকাল ৭টার দিকে, যখন