মঙ্গলবার, ২ জুন, ২০২৬১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অপরাধ

ইমো হ্যাক করে টাকা হাতিয়ে নিতো তারা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০২১, ২০:৩৭

শেয়ার করুনঃ
ইমো হ্যাক করে টাকা হাতিয়ে নিতো তারা
নাটোরের লালপুরে একটি চক্র দীর্ঘদিন যাবৎ ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের “ইমো” ব্যবহারকারীদের ইমো হ্যাক করে এবং পরবর্তীতে ভিকটিমের পরিচিতজনদের নিকট হতে প্রতারণাপূর্বক মোবাইল ফিন্যান্সিং সাভির্সের মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়ে আসছিলো।



মঙ্গলবার (২৫ মে) সন্ধ্যা ৭ টার দিকে এই প্রতারক চক্রকে আটক করতে এবার গোয়েন্দা তথ্যের ভিক্তিতে নাটোর জেলার লালপুর থানাধীন মোহরকয়া গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল।


এসময় মোবাইল ফোন, ল্যাপটপ ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম “ইমো” হ্যাকিং করে প্রতারণাপূর্বক অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ১৬ জন কে আটক করে র‌্যাব।


র‌্যাব জানায়,‘অভিযানের প্রথমে ১টি ল্যাপটপ, ৬টি মোবাইল, সিম র্কাড, ২টি রাউটারসহ উপজেলার মোহরকায় এলাকার এয়ারুল হকের ছেলে পাপ্পু আলী (১৯), বজলুর রহমানের ছেলে আজিম আলী @ স¤্রাট (১৯), আলাউদ্দিনের ছেলে অন্তর উদ্দিন @ বিল্লু (১৮), সোহরাব আলীর ছেলে স্বাধীন (১৮), লোকমান হোসেনের ছেলে সজীব আলী (১৮) কে আটক করে।


পরবর্তীতে তাদের দেয়া তথ্যমতে পৃথক একটি অভিযানে মোহরকয়া ভাঙ্গাপাড়া গ্রাম এলাকা থেকে একই চক্রের ১টি ট্যাবলেট কম্পিউটার সিমকার্ডসহ ২১ টি মোবাইল, ৬টি গ্যাসলাইট, ২ টি এ্যালুমনিয়াম ফয়েল পেপার রোলারও নগদ ১২০০ টাকাসহ আরো ১১জন কে আটক করা হয়।’


আটককৃতরা হলো- আজিজ মোল্লা ছেলে ফরিদ উদ্দিন (২৫), ইয়াসিন এর ছেলে রবিউল ইসলাম (২২), মনসুর রহমানের ছেলে মোহন সরকার (২২), নুর আলম সরকার এর ছেলে শাহপরান সরকার (২০), সাইফুর রহমান মজনু ছেলে আশিকুর রহমান বিন্টু (২২), আঃ রশিদ এর ছেলে মহিন (২১), ইনছার মন্ডল এর ছেলে শাহাবুল ইসলাম (৩৫), জহুরুল ইসলামের ছেলে রুবেল হোসেন (২৬), আতাহার মন্ডল এর ছেলে আলম হোসেন (৩৭), মৃত ওসমান আলীর ছেলে সিরাজুল ইসলাম (৩০), রবকত প্রামানিক এর ছেলে নাজিম আলী (৩০) কে আটক করে। এর মধ্যে ৯ জন আসামীকে অভিযান পরিচালনার সময় মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। তাদেরকে পরবর্তীতে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাহাদেরকে ইয়াবা সেবনকারী বলে মতামত প্রদান করে।

র‌্যাব আরো জানায়, পরে গ্রেফতারকৃত ১৬ জন আসামী দীর্ঘদিন যাবৎ ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের “ইমো” ব্যবহারকারীদের ইমো হ্যাক করে এবং পরবর্তীতে ভিকটিমের পরিচিতজনদের নিকট হতে প্রতারণাপূর্বক মোবাইল ফিন্যান্সিং সাভির্সের মাধ্যমে অর্থ হাতিয়ে নিতো বলে প্রাথমিক জিজ্ঞাস্বাবাদে স্বীকার করেছে।

পরে গ্রেফতারকৃত ১৬ জন ইমো হ্যাকারদের বিরুদ্ধে লালপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এবং উক্ত ১৬ জনের মধ্যে মাদকসেবী ৯ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে বলে জানায় র‌্যাব।’


https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
#ইনিউজ৭১/এনএইচএস/২০২১

আরও

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার বিল্লাল

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার বিল্লাল
ইমোহ্যাকটাকা
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

প্রতিবন্ধী শিক্ষার্থী ধর্ষণ: এক মাসেও আসামি অধরা, সিরাজগঞ্জে বিক্ষোভ

প্রতিবন্ধী শিক্ষার্থী ধর্ষণ: এক মাসেও আসামি অধরা, সিরাজগঞ্জে বিক্ষোভ

কাজের ভিসায় রাশিয়া গিয়ে যুদ্ধের মুখে বাংলাদেশিরা, উৎকন্ঠায় পরিবার

কাজের ভিসায় রাশিয়া গিয়ে যুদ্ধের মুখে বাংলাদেশিরা, উৎকন্ঠায় পরিবার

বছরজুড়ে সোনার দামের ওঠানামা ও সমন্বয়, আবারও কমল

বছরজুড়ে সোনার দামের ওঠানামা ও সমন্বয়, আবারও কমল

রামিসা হত্যা: সোহেল রানার বক্তব্যকে কেন্দ্র করে নতুন মোড়

রামিসা হত্যা: সোহেল রানার বক্তব্যকে কেন্দ্র করে নতুন মোড়

তীব্র গরমে পুড়ছে দেশ, জনজীবন বিপর্যস্ত

তীব্র গরমে পুড়ছে দেশ, জনজীবন বিপর্যস্ত

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে ক্ষতিগ্রস্ত ১০০ কৃষক পরিবারে নগদ চেক ও চাল বিতরণ

শ্রীমঙ্গলে ক্ষতিগ্রস্ত ১০০ কৃষক পরিবারে নগদ চেক ও চাল বিতরণ

কালবৈশাখীতে রাজাপুরে বিদ্যালয়ের দুই শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত, পাঠদান ব্যাহতের শঙ্কা

কালবৈশাখীতে রাজাপুরে বিদ্যালয়ের দুই শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত, পাঠদান ব্যাহতের শঙ্কা

হাকিমপুরে মাদকসহ পুলিশের হাতে দুই জন গ্রেফতার

হাকিমপুরে মাদকসহ পুলিশের হাতে দুই জন গ্রেফতার

আগামীকাল রাজাপুরে অর্ধশত পরিবারে ঈদুল আজহা উদযাপন

আগামীকাল রাজাপুরে অর্ধশত পরিবারে ঈদুল আজহা উদযাপন

হিলিতে টুংটাং শব্দে নির্ঘুম কামাড় পল্লী

হিলিতে টুংটাং শব্দে নির্ঘুম কামাড় পল্লী

এ সম্পর্কিত আরও পড়ুন

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশে রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়। আসকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক সহিংসতার ৫৮টি ঘটনা ঘটেছে। গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে সংস্থাটি জানায়, এসব ঘটনায় অন্তত দুজন নিহত

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

দীর্ঘদিন বিদেশে পালিয়ে থাকার পর হালট্রিপ কেলেঙ্কারির হোতা এবং সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজবীর হাসান দেশে ফিরে আটক হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বিশেষ একটি সংস্থা গ্রেপ্তার করে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন। বিমানবন্দর থানার উপপরিদর্শক এসআই আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

রাজধানীর কাফরুলে চাঁদা না দেয়ায় যাত্রীবাহী বাসে গুলি বর্ষণ ও আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত নেছার উদ্দিন ও তার সহযোগী দীপুকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার (৩ অক্টোবর) রাতে মিরপুর এলাকার একটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার (৪ অক্টোবর) সকালে তাদের কাফরুল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ঘটনাটি ঘটে শুক্রবার সকাল ৭টার দিকে, যখন

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার বিল্লাল

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার বিল্লাল

রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা ও ভাঙচুর চালানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় রমনা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বিল্লাল হোসেন তালুকদারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বুধবার রাত ১১টার দিকে এ হামলার ঘটনাটি ঘটে এবং এরই মধ্যে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয়েছে। সোহাগ পরিবহনের পরিচালক ফজলে রুবায়েত পাপ্পু জানান, কাউন্টারের সামনে দুজন ব্যক্তি ধূমপান করছিলেন। তাঁদের সরে যেতে অনুরোধ করা

বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার

বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার

শনিবার (২৩ আগস্ট) রাতে বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহগুলো রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সদরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. সোহাগ রানা এই তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, মৃতদের মধ্যে একজন ৩ বছরের শিশু, দুই নারী ও একজন পুরুষ রয়েছেন। তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের মাধ্যমে মৃতদের