বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬১৬ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অপরাধআইন-আদালত

মিতু হত্যাঃ প্রশ্ন এড়াচ্ছেন বাবুল, পিবিআই ডাকবে ছেলেকে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২১, ২০:৩৪

শেয়ার করুনঃ
মিতু হত্যাঃ প্রশ্ন এড়াচ্ছেন বাবুল,  পিবিআই ডাকবে ছেলেকে

মাহমুদা খানম (মিতু)'র স্বামী সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র দাবি করেছে, মিতু হত্যা মামলার বাদী থেকে প্রধান আসামিতে পরিণত হওয়া বাবুল আক্তার অনেক প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে বাবুলের ছেলেকে জিজ্ঞাসাবাদ করবে পিবিআই। মিতু হত্যা মামলায় স্বামী বাবুল আক্তার ৫ দিনের রিমান্ডে রয়েছেন।

আরও

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

প্রায় পাঁচ বছর আগে যখন মিতু চট্টগ্রামে খুন হন, তখন তিনি ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাচ্ছিলেন। ঘটনার একমাত্র সাক্ষী সেই ছেলে। সেই ছেলেকেও জিজ্ঞাসাবাদের জন্য পিবিআই ডাকবে বলে একটি সূত্র নিশ্চিত করেছে। মা খুন হওয়ার পর থেকেই ছেলে বাবা বাবুল আক্তারের সঙ্গে আছে। বাবুল-মিতু দম্পতির দুই ছেলেমেয়ে।

আজ শনিবার মামলার তদন্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা এনটিভি অনলাইনকে রিমান্ডের ব্যাপারে বলেন, ‘বাবুল আক্তার খুবই ধূর্ত। তাঁকে বোঝা মুশকিল। প্রশ্ন করলে এড়িয়ে যান বাবুল। এ পরিস্থিতিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি, বাবুলের ছেলেকে জিজ্ঞাসাবাদ করব।’

আরও

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

কবে নাগাদ বাবুল-মিতুর ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হবে, জানতে চাইলে সন্তোষ কুমার চাকমা বলেন, ‘আমরা মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়ে রেখেছি, বাবুলের রিমান্ড শেষ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ মামলার একজন গুরুত্বপূর্ণ প্রত্যক্ষদর্শী সে। তার কাছেও নানা ধরনের তথ্য থাকতে পারে।’

বাবুল আক্তারের ছেলেকে জিজ্ঞাসাবাদের যুক্তি তুলে ধরে পিবিআই কর্মকর্তা বলেন, ‘মিতুকে হত্যার পর দীর্ঘদিন বাবুলের সঙ্গে ছিল তাঁর ছেলে। সে সময় তাঁর ছেলে বাবুলের কী ধরনের আচার-আচরণ দেখেছে ও ছেলে-মেয়ের সঙ্গে হত্যা সম্পর্কে কী কী বলেছেন; মামলার তদন্তের স্বার্থে এসব তথ্য জানা জরুরি।’

বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের সময় উপস্থিত থাকা পিবিআইয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিকেলে নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বাবুল আক্তার একজন চৌকস পুলিশ কর্মকর্তা ছিলেন। তিনি আসলে বুঝেন, কোন তথ্য কীভাবে নিতে হয় বা দিতে হয়। তাঁকে দুদিন ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর মুখভঙ্গি ও আচার-আচরণ দেখে আমার মনে হয়েছে, তিনি নিজেকে খুবই চালাক (ক্লেভার) ভাবছেন। আমার ধারণা, তাঁর ভাবনাটা এমন; তাঁর কাছ থেকে এত দ্রুত তথ্য বের করা যাবে না।’

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

২০১৬ সালের ৫ জুন ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রামের জিইসি এলাকায় গুলি ও ছুরিকাঘাতে খুন হন আলোচিত তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এরপর তাঁর স্বামী বাবুল আক্তার অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। জঙ্গিবিরোধী কার্যক্রমের জন্য স্ত্রীকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে মামলায় অভিযোগ করেন তিনি।

গত ১২ মে এই মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। ওইদিনই বাবুল আক্তারকে প্রধান আসামি করে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন মিতুর বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন। ‘বিবাহবহির্ভূত সম্পর্কের’ জের ধরে বাবুল আক্তার স্ত্রীকে হত্যার পরিকল্পনা করেন বলে মামলায় অভিযোগ করা হয়।

মামলায় দুই নম্বর আসামি করা হয়েছে কামরুল ইসলাম সিকদার ওরফে মুসাকে। পিবিআই ও পরিবার দাবি করছে, মুসা পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের ‘সোর্স’ ছিলেন। এখন পুলিশ বলছে, মুসা ‘পলাতক; রয়েছেন। অপরদিকে মুসার পরিবার দাবি করেছে, তাঁর সামনেই পুলিশ মুসাকে ‘তুলে’ নিয়ে গেছে। গত বছর আদালতের নির্দেশে মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই।   

কামরুল ইসলাম সিকদার ওরফে মুসার স্ত্রী পান্না আক্তার গত বৃহস্পতিবার এনটিভি অনলাইনের কাছে দাবি করেছিলেন, ‘সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের নির্দেশে তাঁর স্বামী মুসা এই হত্যাকাণ্ডে যুক্ত হতে বাধ্য হয়েছিলেন। হত্যাকাণ্ডের আগে বাবুল আক্তার মুসাকে শেল্টার দিতে চেয়েছিলেন।’

পান্না আক্তার বলেছিলেন, ‘সন্তান, পরিবার ও আমার নিরাপত্তার কথা বিবেচনা করে আগে কথা বলিনি। আমি বাবুল আক্তারকে ভয় করতাম। বাবুল আক্তারের পরিচিত কিছু পুলিশ কর্মকর্তা ঘটনার পর থেকে আমাকে হুমকি দিতেন, আমি তাদেরকে ভয় পেতাম। আমি জানতাম, মুসা এ ঘটনায় জড়িত; সেজন্য ভয় পেতাম। সব মিলিয়ে আমি আগে মুখ খুলিনি। কিন্তু এভাবে আর কতদিন? আজ পাঁচ বছর আমার স্বামী নিখোঁজ। তার সন্ধান চাই আমি। মামলার জন্য হলেও তো মুসাকে দরকার। কারণ সে সবকিছু জানে। এসব ঘটনা আমি পিবিআইকে সব বলেছি।’

পান্না আক্তারের দাবির বিষয়ে বাবুল আক্তার রিমান্ডে কোনো তথ্য দিয়েছেন কি না জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা বলেন, ‘এ বিষয়ে আর কিছু বলা আমার ঠিক হবে না। তবে আমরা প্রয়োজনবোধে তাঁদের দুজনকে মুখোমুখি করব। তারপর তাঁদের কাছে এসব বিষয় নিয়ে জানতে চাইব। তখন হয়তো অনেক কিছুই বোঝা যাবে। সব মিলিয়ে একটি তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করার আগে আমরা সবকিছু যাচাই-বাছাই করব।

মিতু হত্যা
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন দিগন্ত, শিগগিরই বাংলাদেশি কর্মী পাঠানোর প্রস্তুতি

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন দিগন্ত, শিগগিরই বাংলাদেশি কর্মী পাঠানোর প্রস্তুতি

ঝিনাইদহে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে রাশেদ খানের মতবিনিময়

ঝিনাইদহে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে রাশেদ খানের মতবিনিময়

কুয়াকাটায় জালনোট প্রচলন রোধে জনসচেতনতামুলক কর্মশালা অনুষ্ঠিত

কুয়াকাটায় জালনোট প্রচলন রোধে জনসচেতনতামুলক কর্মশালা অনুষ্ঠিত

টেকনাফে কুরিয়ার সার্ভিস থেকে ১১,২০০ পিস ইয়াবা উদ্ধার

টেকনাফে কুরিয়ার সার্ভিস থেকে ১১,২০০ পিস ইয়াবা উদ্ধার

তিন দিনের সফরে ঢাকায় মার্কিন বিশেষ দূত সার্জিও গোর, গুরুত্ব পাচ্ছে কৌশলগত সম্পর্ক

তিন দিনের সফরে ঢাকায় মার্কিন বিশেষ দূত সার্জিও গোর, গুরুত্ব পাচ্ছে কৌশলগত সম্পর্ক

জনপ্রিয় সংবাদ

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

এ সম্পর্কিত আরও পড়ুন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশের একটি বিশেষ দল। একই অভিযানে তার সঙ্গে থাকা আরও তিন সহযোগীকেও আটক করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে যশোরের ঝুমঝুমপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ডেভিড ইমনের পাশাপাশি আলিস তমাল,

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

৫ আগস্ট পরবর্তী সময়ে ইনডিপেনডেন্ট টিভির দায়িত্বে বিএনপিপন্থী দাবিদার এক সাংবাদিক নিউজরুম প্রধানের পদে বসেন। টেলিভিশনটির এসোসিয়েট এডিটর তার মামা বিএনপির বড় নেতা এমন পরিচয় ব্যবহার করতে শুরু করে আর সাবেক ছাত্রলীগ নেতা সাদ্দামের ডান হাত ক্ষ্যাত  শিক্ষাবিটের এক সিনিয়র রিপোর্টার বনে যান সাবেক ছাত্রদল কর্মী। পাশাপাশি আরও কিছু হঠাৎ বনে যাওয়া বিএনপিপন্থী কর্মী মিলে শুরু করে ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলের চেষ্টা।

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশে রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়। আসকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক সহিংসতার ৫৮টি ঘটনা ঘটেছে। গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে সংস্থাটি জানায়, এসব ঘটনায় অন্তত দুজন নিহত

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

দীর্ঘদিন বিদেশে পালিয়ে থাকার পর হালট্রিপ কেলেঙ্কারির হোতা এবং সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজবীর হাসান দেশে ফিরে আটক হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বিশেষ একটি সংস্থা গ্রেপ্তার করে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন। বিমানবন্দর থানার উপপরিদর্শক এসআই আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

রাজধানীর কাফরুলে চাঁদা না দেয়ায় যাত্রীবাহী বাসে গুলি বর্ষণ ও আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত নেছার উদ্দিন ও তার সহযোগী দীপুকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার (৩ অক্টোবর) রাতে মিরপুর এলাকার একটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার (৪ অক্টোবর) সকালে তাদের কাফরুল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ঘটনাটি ঘটে শুক্রবার সকাল ৭টার দিকে, যখন