
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৫

শ্রীলঙ্কা সিরিজ দিয়েই করোনা পরবর্তী সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের।তবে এ সফরে নানা অদ্ভুত শর্ত জুড়ে দেয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।আর তাতেই তিন ম্যাচের এ টেস্ট সিরিজ নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা।অবশেষে এলো চূড়ান্ত সিদ্ধান্ত।শর্ত মেনে আপাতত শ্রীলঙ্কা সফরে যাচ্ছে না তামিম-মুশফিকরা।সোমবার শ্রীলঙ্কা সফরে না যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।এ দিন নীতিনির্ধারকদের নিয়ে জরুরি সভা ডেকে এ সিদ্ধান্ত নেয় বিসিবি।

খাবারের জন্যও কক্ষ থেকে বাইরে যাওয়া যাবে না।কোয়ারেন্টাইনের শর্ত ছাড়াও শর্ত ছিল সফরে মেডিকেল টিম নেওয়া যাবে না, কিন্তু তারা মেডিকেল সাপোর্টও দেবে না।অনুশীলনের জন্য নেট বোলার দেবে না, কিন্তু বাংলাদেশ থেকে নেট বোলারও নেয়া যাবে না।সফরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটি টেস্ট হওয়ার কথা ছিল। টেস্ট শুরুর সম্ভাব্য তারিখ ছিল অক্টোবরের ২৪।