শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬১১ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ক্রিকেট

'আগামী আইপিএল হবে পাকিস্তানে'

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০১৯, ১৭:২৪

শেয়ার করুনঃ
'আগামী আইপিএল হবে পাকিস্তানে'

এ কথা শুনে যে কারো চোখ কপালে উঠতে পারে-ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসর হবে পাকিস্তানে। তাও আবার সেটা ভারত-পাকিস্তানের চলমান যুদ্ধ পরিস্থিতিতে। ভাবা যায়? কেউ না ভাবলেও এমন উদ্ভট বাক্যই আওড়েছেন পাকিস্তানের হার্ডহিটার ব্যাটসম্যান উমর আকমল। এক প্রমোশনাল ভিডিওতে পাগলাটে এ কথা বলেছেন তিনি। অবশ্য সেটা ইচ্ছাকৃত নয়, মুখ ফসকে বের হয়ে গেছে। ভিডিওতে ভুল করে পাকিস্তান সুপার লিগকে (পিএসএল) বলে ফেলেছেন আইপিএল।

সংযুক্ত আরব আমিরাত পর্ব শেষে সদ্য পাকিস্তানে ফিরেছে পিএসএল। গেল শনিবার থেকে সেখানে হচ্ছে খেলা। ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে মরিয়া দেশটি। এরই অংশ হিসেবে গেল তিন আসরের চেয়ে এবার এখানে অধিকসংখ্যক ম্যাচ আয়োজনের উদ্যোগ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্লে-অফ ও ফাইনালও হবে করাচি ন্যাশনাল স্টেডিয়ামে।

এর আগে এক ভিডিওবার্তায় সবার সমর্থন চেয়েছেন উমর আকমল। পিএসএলের চতুর্থ আসরে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলছেন তিনি। শুধু পিসিবি উদ্যোগ নিলেই হবে না, মাঠে এসে দর্শকদের খেলা দেখতে ও সমর্থন দেয়ার আহ্বান জানিয়েছেন ডানহাতি ব্যাটার। ভিডিওবার্তায় উর্দুতে উমর আকমল বলেন, আমাদের দল কোয়েটা এখন করাচিতে। আমরা ঘরের মাঠে খেলছি। দর্শকদের যত সমর্থন পাব, তত ভালো পারফরম করব আমরা। আর সব দল এমন সমর্থন পেলে আগামী আইপিএল, দুঃখিত; পিএসএল এখানেই হবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে
মুহূর্তেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। সেটি প্রকাশ হওয়ার পর ব্যাপক ট্রল হচ্ছে। দুই চিরবৈরি পাকিস্তান-ভারতের স্মরণকালের সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের ক্ষণে তার এমন ভুল হাস্যরসের খোরাক জোগাচ্ছে। ২০০৯ সালে লাহোরে টিম শ্রীলংকার ওপর সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে খেলতে যায় না আন্তর্জাতিক ক্রিকেট খেলুড়ে দেশগুলো। তবে সেখানে মূলধারার ক্রিকেট ফেরাতে মুখিয়ে পিসিবি। গ্রহণ করছে নানা উদ্যোগ। যথাসাধ্য সমর্থন জোগাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবারের পিএসএলে অসংখ্য বিদেশি ক্রিকেটার খেলছেন। তাদের সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হচ্ছে। পাকিস্তান ক্রিকেট সংশ্লিষ্টদের বিশ্বাস, সেটি নজরে পড়বে ক্রিকেট বিশ্বের। শিগগির সেখানে সফরে রাজি হবে দলগুলো।

ইনিউজ ৭১/এম.আর

ক্রিকেট
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

পিরোজপুরে ভয়াবহ আগুনে পুড়ল ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান

পিরোজপুরে ভয়াবহ আগুনে পুড়ল ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান

ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিরোধ, কালুখালীতে পিটিয়ে হত্যা

ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিরোধ, কালুখালীতে পিটিয়ে হত্যা

জেলা কল্যাণের আড়ালে জবিতে সক্রিয় হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ!

জেলা কল্যাণের আড়ালে জবিতে সক্রিয় হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ!

ঝালকাঠির ঐতিহ্যবাহী লবণশিল্পে ধস, টিকে আছে মাত্র আটটি মিল

ঝালকাঠির ঐতিহ্যবাহী লবণশিল্পে ধস, টিকে আছে মাত্র আটটি মিল

জাতিসংঘে বিশ্বশান্তি মানবাধিকার গণতন্ত্রের পক্ষে বলেছেন প্রধানমন্ত্রী : মাহদী

জাতিসংঘে বিশ্বশান্তি মানবাধিকার গণতন্ত্রের পক্ষে বলেছেন প্রধানমন্ত্রী : মাহদী

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

এ সম্পর্কিত আরও পড়ুন

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশ কোনো কারণে অংশ নিতে না পারলে বিকল্প দল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে স্কটল্যান্ডকে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জরুরি পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারতের ক্রিকেট প্রশাসন ও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা উঠেছে। ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর প্রশ্ন তুলেছেন, “আমরা কাকে শাস্তি দিচ্ছি—একটি দেশকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে?” বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ক্রীড়াঙ্গনে রাজনীতির মিশ্রণ হিসেবে দেখার বিরোধিতা করেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মদন লাল। তিনি মনে করেন, খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

নানা বিতর্ক, সমালোচনা ও অনিশ্চয়তার মধ্য দিয়েই শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। টুর্নামেন্ট শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হলে পুরো আয়োজন ঘিরে নতুন করে প্রশ্ন ওঠে। পরে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেই। নেতিবাচক আলোচনায় উঠে আসে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসও। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন ছেড়ে যান কোচ

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছে আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভা বসেছিল আজ। মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভায় আসন্ন বিপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এর

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশিত হয়েছে আনুষ্ঠানিক ফলাফল। সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে বোর্ড পেয়েছে ২৫ জন পরিচালক। এখন অপেক্ষা সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচনের ফলাফলের। তবে এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি তথাকথিত ফলাফল, যা নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে নানা আলোচনা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত