সোমবার, ২৯ জুন, ২০২৬১৫ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ক্রিকেট

বাংলাদেশকে উড়িয়ে নিউজিল্যান্ডের সিরিজ জয়

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১৯

শেয়ার করুনঃ
বাংলাদেশকে উড়িয়ে নিউজিল্যান্ডের সিরিজ জয়

যেখানে রান করতে হাপিত্যেশ করে মরছেন বাংলাদেশ ব্যাটসম্যানরা। সেখানে আরামসে রানের ফোয়ারা ছোটাচ্ছেন নিউজিল্যান্ড ব্যাটাররা। বিশেষ করে মার্টিন গাপটিলের কথা না বললেই নয়। প্রথম ওয়ানডেতে টাইগার বোলারদের ওপর ছড়ি ঘুরিয়ে অসাধারণ সেঞুরি হাঁকিয়ে দলকে এনে দিয়েছিলেন দুরন্ত জয়। দ্বিতীয় ওয়ানডেতেও একই চিত্র। ফের ছন্দময় ব্যাটিং উপহার দিলেন তিনি। তুলে নিলেন ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। তাতে হেসেখেলে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল কিউইরা। জবাবে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে নিউজিল্যান্ড। শুভসূচনা এনে দেন মার্টিন গাপটিল ও হেনরি নিকোলস। দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছিলেন তারা। তাতে বাদ সাধেন মোস্তাফিজুর রহমান। নিকোলসকে লিটন দাসের তালুবন্দি করে ফেরান তিনি।

তবে থেকে যান গাপটিল। তার ঝড় চলেই। ব্ল্যাক-ক্যাপস ওপেনারের টর্নেডোতে খড়কুটোর মতো উড়ে যান টাইগার বোলাররা। পথিমধ্যে সেঞ্চুরি তুলে নেন তিনি। মাত্র ৭৬ বলে ১১ চার ও ৪ ছক্কায় তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেন ডানহাতি বিধ্বংসী ব্যাটসম্যান। এটি তার ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরি। এ নিয়ে ব্যাক টু ব্যাক তিন অংক ছোঁয়া ইনিংস খেলেন গাপটিল। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ১১৭ রানে অপরাজিত থেকে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন তিনি। অবশ্য শতকের পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি এ ওপেনার। মোস্তাফিজের বলে ড্রেসিংরুমে ফেরার আগে খেলেন ৮৮ বলে ১৪ চার ও ৪ ছক্কায় ১১৮ রানের অনবদ্য ইনিংস।

ততক্ষণে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় নিউজিল্যান্ড। রস টেইলরকে নিয়ে বাকি কাজটুকু সারেন কেন উইলিয়ামসন। শেষ পর্যন্ত ৮৩ বল ও ৮ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে ব্ল্যাক-ক্যাপসরা। ৬৫ রানে উইলিয়ামসন ও ২১ রানে টেইলর অপরাজিত থেকে এ বিশাল জয় নিয়ে মাঠ ছাড়েন। শনিবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। শুরুতেই পেস তোপে পড়ে টাইগাররা। মাত্র ১ রান করে ট্রেন্ট বোল্টের শিকার হয়ে ফেরেন লিটন দাস। এরপর বৃষ্টির বাগড়ায় মিনিট দশেক খেলা বন্ধ থাকার পর আবার শুরু হয়। পরক্ষণেই ম্যাট হেনরির বলে এলবিডব্লিউ হন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি তার।

আরও

চমক নিয়ে এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা

চমক নিয়ে এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা

১৬ রানে দুই ওপেনারকে হারিয়ে ধাক্কা খায় বাংলাদেশ। দলকে খেলায় ফেরাতে স্বাভাবিক খেলার চেষ্টা করেন সৌম্য সরকার ও মুশফিকুর রহিম। ভালোই খেলছিলেন তারা। তবে হঠাৎই পথচ্যুত হন সৌম্য। কলিন ডি গ্রান্ডহোমের বলে ওয়াইড স্লিপে দাঁড়িয়ে থাকা রস টেইলরকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ফেরার আগে ২৩ বলে ২২ রান করেন বাঁহাতি ব্যাটার। ঠিক পরের ওভারে স্লিপে ক্যাচ তুলে দেন মুশফিক। তবে ব্যক্তিগত ১৫ রানে টেইলরের কল্যাণে দ্বিতীয়বারের মতো লাইফ পান তিনি। দুইবার জীবন পেয়েও ৩৬ বলে ২৪ রানের বেশি করতে পারেননি মিস্টার ডিপেন্ডেবল। লুকি ফার্গুসনের গতিতে খেই হারিয়ে বোল্ড হয়ে ফেরেন তিনি। ছয় নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে টম অ্যাস্টলের বলির পাঁঠা হন মাহমুদউল্লাহ রিয়াদ। এতে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

ক্রিকেট
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

৯৩ রানে ৫ উইকেট পতনের পর দলের হাল ধরেন মোহাম্মদ মিঠুন। তাকে যোগ্য সহযোদ্ধার সমর্থন দেন সাব্বির রহমান। দুজনে বিপর্যয় সামাল দেন। তাতে এগোচ্ছিল সফরকারীরা। ব্যাক টু ব্যাক ফিফটি তুলে এগিয়ে যাচ্ছিলেন মিঠুন। তবে আচমকা ছন্দপতন। টম অ্যাস্টলের বলে সরাসরি বোল্ড হয়ে ফেরেন তিনি। ফেরার আগে ৬৯ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫৭ রানের নান্দনিক ইনিংস খেলেন এ মিডলঅর্ডার। তাতে ভাঙে ৭৫ রানের জুটি। শেষদিকে ভরসা হয়ে ছিলেন সাব্বির। শুরু থেকেই ভালো খেলছিলেন। কিন্তু হঠাৎই স্তব্ধ হয়ে যান তিনি। ফার্গুসনের বলে জেমস নিসামের অসাধারণ ক্যাচে পরিণত হন এ হার্ডহিটার। সাজঘরে ফেরার আগে ৬৫ বলে ৭ চারে লড়াকু ৪৩ রান করেন তিনি। তার আগে নিসামের শিকার বনেন মিরাজ। সাব্বিরের বিদায়ের পর লেজের ব্যাটসম্যানরা প্রত্যাশিত ব্যাটিং করতে পারেননি। ফার্গুসনের বলে সোজা বোল্ড হয়ে ফেরেন গেল ম্যাচে দারুণ খেলা মোহাম্মদ সাইফউদ্দিন। শেষ ব্যাটসম্যান হিসেবে নিসামের শিকার হয়ে ফেরেন মাশরাফি বিন মুর্তজা। শেষ পর্যন্ত ৪৯.৪ ওভারে ২২৬ রানে অলআউট হয় বাংলাদেশ। কিউইদের হয়ে ফার্গুসন নেন সর্বোচ্চ ৩ উইকেট। ২টি করে উইকেট নেন অ্যাস্টল ও নিসাম।

ইনিউজ ৭১/এম.আর

জনপ্রিয় সংবাদ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

সর্বশেষ সংবাদ

তিস্তার উজান ঢলে বিপৎসীমা ছাড়িয়ে বন্যার শঙ্কা

তিস্তার উজান ঢলে বিপৎসীমা ছাড়িয়ে বন্যার শঙ্কা

ফ্রান্সে উড়োজাহাজ বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১১ জন

ফ্রান্সে উড়োজাহাজ বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১১ জন

৪ কোটি টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন এলাকাবাসী

৪ কোটি টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন এলাকাবাসী

ইরানে খামেনির দাফনে দুই কোটি মানুষের সমাগমের প্রত্যাশা

ইরানে খামেনির দাফনে দুই কোটি মানুষের সমাগমের প্রত্যাশা

প্রাথমিক শিক্ষকদের ৯ম গ্রেডে উন্নীত করতে কাজ করছে সরকার

প্রাথমিক শিক্ষকদের ৯ম গ্রেডে উন্নীত করতে কাজ করছে সরকার

এ সম্পর্কিত আরও পড়ুন

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশ কোনো কারণে অংশ নিতে না পারলে বিকল্প দল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে স্কটল্যান্ডকে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জরুরি পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারতের ক্রিকেট প্রশাসন ও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা উঠেছে। ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর প্রশ্ন তুলেছেন, “আমরা কাকে শাস্তি দিচ্ছি—একটি দেশকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে?” বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ক্রীড়াঙ্গনে রাজনীতির মিশ্রণ হিসেবে দেখার বিরোধিতা করেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মদন লাল। তিনি মনে করেন, খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

নানা বিতর্ক, সমালোচনা ও অনিশ্চয়তার মধ্য দিয়েই শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। টুর্নামেন্ট শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হলে পুরো আয়োজন ঘিরে নতুন করে প্রশ্ন ওঠে। পরে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেই। নেতিবাচক আলোচনায় উঠে আসে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসও। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন ছেড়ে যান কোচ

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছে আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভা বসেছিল আজ। মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভায় আসন্ন বিপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এর

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশিত হয়েছে আনুষ্ঠানিক ফলাফল। সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে বোর্ড পেয়েছে ২৫ জন পরিচালক। এখন অপেক্ষা সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচনের ফলাফলের। তবে এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি তথাকথিত ফলাফল, যা নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে নানা আলোচনা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত