বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬২৪ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ক্রিকেট

টি-টোয়েন্টিতে এখনও শিশু টাইগাররা! দাবি সাকিবের

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২২, ১:৫৫

শেয়ার করুনঃ
টি-টোয়েন্টিতে এখনও শিশু টাইগাররা! দাবি সাকিবের

২০০৬ সালের ২৮ নভেম্বর টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচ খেলে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে সেই ম্যাচে ৪৩ রানে হার দিয়ে ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে সূচনা হয় বাংলাদেশের। তবে এরপরে তিন ম্যাচের দুটিতেই জিতে নেয় টিম টাইগাররা।

প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কেনিয়ার বিপক্ষে দুই ম্যাচ খেলে একটি করে জয় ও হারে বিশ্বকাপে পা রাখে বাংলাদেশ। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অভিষেকে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দারুণ কিছুর ইঙ্গিতই দিয়েছিল আশরাফুল-আফতাবরা।

আরও

বরিশালে হবে বিপিএল! বিসিবি সভাপতির ইঙ্গিত

বরিশালে হবে বিপিএল! বিসিবি সভাপতির ইঙ্গিত

তবে সেই সারা। এরপর থেকে এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে আর কোনও ম্যাচই জিততে পারেনি বাংলাদেশ। ১৬ বছরেও তাই টি-টোয়েন্টিতে বাংলাদেশকে শিশু বলে দাবি করছেন টাইগারদের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

এমনকি উইন্ডিজের বিপক্ষে সেই জয়ের পরে টানা ১২ ম্যাচ হার দেখে বাংলাদেশ। এরপর আবার উইন্ডিজ বধের মধ্য দিয়ে মাঝে মাঝে টি-টোয়েন্টিতে জয়ের দেখা পেতে থাকে বাংলাদেশ। তবে এই ফরম্যাটে সবসময় দুর্বল দলই ছিল টিম টাইগার। এই ফরম্যাটের খেলার ধরনের সঙ্গেও কখনো মানিয়ে নিতে পারেনি সাকিব-তামিম-মুশফিক-মাহমুদউল্লাহরা। ১৩১ ম্যাচে মাত্র ৪৫ জয় সেটারই ইঙ্গিত।

আরও

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি
টি-টোয়েন্টি
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের টি-টোয়েন্টিতে অবস্থা আরও নাজুক। সর্বশেষ ১৬ ম্যাচে তো মাত্র দুই জয় পেয়েছে বাংলাদেশ। এমন অবস্থায় টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে নতুন করে ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ফরম্যাটের ক্রিকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার লক্ষ্যে অধিনায়ক থেকে শুরু করে কোচও পরিবর্তন করছে টিম টাইগার।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

১৬ বছর টি-টোয়েন্টিতে পার করে টাইগারদের এই নতুন শুরু নিয়ে সাকিব জানিয়েছেন, টি-টোয়েন্টিতে এখনো শিশু অবস্থায় আছে বাংলাদেশ। এখনও এই ফরম্যাটে হাঁটি হাঁটি পা করে এগুবে বাংলাদেশ। সাকিবের নেতৃত্বে টি-টোয়েন্টিতে ধীরে ধীরে দৌড়ানো শেখবে বলে বিশ্বাস এই ক্রিকেটারের।

ঢাকায় একটি প্রতিষ্ঠানের অনুষ্ঠানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সাকিব। যেখানে তিনি টি-টোয়েন্টিতে বাংলাদেশের দুরবস্থা নিয়ে বলেন,

‘দেখুন এমন একটা ফরম্যাট যেখানে আমরা ২০০৬ সালে প্রথম খেলেছি। এরপর থেকে এখন পর্যন্ত খুব একটা ভালো ফলাফল নেই… এক্সেপ্ট কোনো একটা এশিয়া কাপে মনে হয় আমরা ফাইনালে উঠেছি। সে জায়গা থেকে আমরা অনেক পিছিয়ে আছি এই ফরম্যাটে।

যার ফলে আমাদের নতুন করে শুরু করা ছাড়া উপায় নেই। আর পথ যখন চলে… একটা বাচ্চা যখন চলা শুরু করে তখন তার প্রথম স্টেপগুলো অনেক কঠিন হয়। আস্তে আস্তে বিষয়গুলো ইজি হতে থাকে। আশা করি, এটাই আমাদের স্টেপ বাই স্টেপ ছোট একটা বাচ্চার মতো চলা শুরু করতে পারব। এবং আস্তে আস্তে দৌড়ানোর জায়গায় গিয়ে পৌঁছাতে পারব।

আপনারা যদি বাস্তববাদী চিন্তা করেন। তিন চার মাসের মধ্যে যখন আমরা বিশ্বকাপ খেলবো। আপনি যদি উন্নতি দেখতে পারেন টিম থেকে ওটাই হবে আমাদের আসল উন্নতি।’

সর্বশেষ সংবাদ

এক সপ্তাহেই ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির আশা ট্রাম্পের

এক সপ্তাহেই ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির আশা ট্রাম্পের

শক্তিশালী হচ্ছে দেশের রিজার্ভ, পৌঁছেছে ৩৫.৩৩ বিলিয়ন মার্কিন ডলারে

শক্তিশালী হচ্ছে দেশের রিজার্ভ, পৌঁছেছে ৩৫.৩৩ বিলিয়ন মার্কিন ডলারে

শ্রীমঙ্গলে স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়ম, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো শিক্ষার্থী

শ্রীমঙ্গলে স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়ম, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো শিক্ষার্থী

রাজশাহীর বিভিন্ন এলাকায় ১৩ দিন বিদ্যুৎ বন্ধ

রাজশাহীর বিভিন্ন এলাকায় ১৩ দিন বিদ্যুৎ বন্ধ

পানছড়িতে গুলিতে নিহত যুবক, ইউপিডিএফ–গণতান্ত্রিকের কর্মী দাবি

পানছড়িতে গুলিতে নিহত যুবক, ইউপিডিএফ–গণতান্ত্রিকের কর্মী দাবি

জনপ্রিয় সংবাদ

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

এ সম্পর্কিত আরও পড়ুন

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশ কোনো কারণে অংশ নিতে না পারলে বিকল্প দল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে স্কটল্যান্ডকে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জরুরি পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারতের ক্রিকেট প্রশাসন ও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা উঠেছে। ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর প্রশ্ন তুলেছেন, “আমরা কাকে শাস্তি দিচ্ছি—একটি দেশকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে?” বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ক্রীড়াঙ্গনে রাজনীতির মিশ্রণ হিসেবে দেখার বিরোধিতা করেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মদন লাল। তিনি মনে করেন, খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

নানা বিতর্ক, সমালোচনা ও অনিশ্চয়তার মধ্য দিয়েই শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। টুর্নামেন্ট শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হলে পুরো আয়োজন ঘিরে নতুন করে প্রশ্ন ওঠে। পরে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেই। নেতিবাচক আলোচনায় উঠে আসে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসও। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন ছেড়ে যান কোচ

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছে আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভা বসেছিল আজ। মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভায় আসন্ন বিপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এর

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশিত হয়েছে আনুষ্ঠানিক ফলাফল। সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে বোর্ড পেয়েছে ২৫ জন পরিচালক। এখন অপেক্ষা সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচনের ফলাফলের। তবে এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি তথাকথিত ফলাফল, যা নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে নানা আলোচনা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত