মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬২১ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ক্রিকেট

৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে জিম্বাবুয়ে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০২২, ০:৪০

শেয়ার করুনঃ
৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে জিম্বাবুয়ে

বাংলাদেশি বোলারদের দাপুটে বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারছেন না জিম্বাবুয়ের ব্যাটাররা। হাসান মাহমুদ ও মেহেদী হাসান মিরাজ শুরুতে আঘাত হানার পর পরপর দুই বলে দুই উইকেট তুলে নেন অভিষেক ওয়ানডে খেলতে নামা এবাদত হোসেন।

আরও

সাকিবকে বাদ দেওয়া রাজনৈতিক নয়: নতুন সভাপতি

সাকিবকে বাদ দেওয়া রাজনৈতিক নয়: নতুন সভাপতি

 

এরপর বোলিংয়ে এসে স্বাগতিকদের পঞ্চম উইকেটের পতন ঘটান তাইজুল ইসলাম। বাংলাদেশের বাঁহাতি স্পিনারের আর্ম বলে বিভ্রান্ত হয়ে লেগ বিফোরের ফাঁদে পড়েন ইনোসেন্ট কাইয়া (১০)। জিম্বাবুয়ের সংগ্রহ তখন মাত্র ৩১ রান।  

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ৫৪ রান।

আরও

প্রোটিয়া স্বপ্ন ঘরের মাঠে প্রথম বিশ্বকাপ শিরোপা, কোন দেশে কতটি ম্যাচ

প্রোটিয়া স্বপ্ন ঘরের মাঠে প্রথম বিশ্বকাপ শিরোপা, কোন দেশে কতটি ম্যাচ

লক্ষ্য তাড়ায় নামা জিম্বাবুয়ে শুরুতেই জোড়া ধাক্কা খেয়েছে। প্রথম ওভারেই ওপেনার তাকুদজোয়ানাশে কাইতানোকে (০) লেগ বিফোরের ফাঁদে ফেলেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। পরের ওভারে আরেক ওপেনার তাদিওয়ানাশে মারুমানি (১) বোল্ড হয়ে ফেরেন মেহেদী হাসান মিরাজের বলে। দলই ৭ রানে ২ উইকেট হারায় জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ে
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এরপর অভিষেক ওয়ানডে ম্যাচেই বাজিমাত করেন এবাদত। পরপর দুই বলে দুই ব্যাটারকে বিদায় করেছেন এই বাংলাদেশি ডানহাতি পেসার। জিম্বাবুয়ে ইনিংসের পঞ্চম ওভারের তৃতীয় বলে ওয়েসলে মাধেভেরেকে (১) ফেরান তিনি। লাফিয়ে ওঠা বল মাধেভেরের ব্যাটের উপরিভাগে লেগে জমা হয় পয়েন্টে দাঁড়ানো মেহেদী হাসান মিরাজের হাতে। পরের বলে এবাদতের দুর্দান্ত ইন সুইং ইয়র্কারে বোল্ড হয়ে ফেরেন আগের দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকানো সিকান্দার রাজা। জিম্বাবুয়ের ভারপ্রাপ্ত অধিনায়ক আজ রানের খাতাই খুলতে পারেননি।

এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ব্যাটিংয়ে তেমন ভালো করতে পারেনি বাংলাদেশ। তবে এনামুল হক বিজয় ও আফিফ হোসাইনের পঞ্চাশোর্ধ ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভার শেষে ২৫৬ রানের মাঝারি সংগ্রহ পায় টাইগাররা।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

বুধবার (১০ আগস্ট) হারারে স্পোর্টস ক্লাবে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায় বাংলাদেশ। ওপেনিংয়ে ৫১ বলে ৪১ রানের জুটি গড়েন তামিম ইকবাল ও এনামুল হক বিজয়। নবম ওভারে রান আউট তামিম ফিরলে ভাঙে এই জুটি। ৩০ বলে ১৯ রান করে বিদায় নেন টাইগার অধিনায়ক।

তামিমের বিদায়ের পর অল্প সময়ের মধ্যেই উইকেট হারান নাজমুল হাসান শান্ত ও মাহমুদউল্লাহ রিয়াদ। দুইজনই শূন্য রানে বিদায় নেন। বিপদে পড়া বাংলাদেশের হয়ে একপ্রান্তে লড়াই করে গেছেন বিজয়। ৪৮ বলে ৩ ছক্কা ও ৪ বাউন্ডারিতে পূর্ণ করেন অর্ধশতক। মাহমুদউল্লাহর সঙ্গে ৯০ বলে ৭৭ রানের জুটি গড়ে আশা জাগান তিনি। সেঞ্চুরির পথে হাঁটতে থাকা বিজয় শেষ পর্যন্ত আর পেরে ওঠেননি।  

১৫তম ওভারের চতুর্থ বলে অফ স্টাম্পের বাইরের বল খোঁচা দিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ তুলে দেন তিনি। ৭১ বলে ৪ ছক্কা ও ৬ বাউন্ডারিতে ৭৬ রান করে সাজঘরে ফেরেন এই ওপেনার। এরপর ব্যাট করতে নামা আফিফ হোসাইনের সঙ্গে ধীরগতিতে এগোতে থাকেন মাহমুদউল্লাহ। তার টেস্ট ধাচের ইনিংস এসে থামে ৩৫তম ওভারে। ৬৯ বলে ৩৯ রান করে ফিরতে হয় সাজঘরে।

সাতে ব্যাট করতে নামা মিরাজকে নিয়ে বেশ কিছুক্ষণ লড়ে যান আফিফ। ৪৭ বলে ৩৩ রানের জুটি গড়েন তরুণ দুই ব্যাটার। সিকান্দার রাজার বলে মিরাজ এলবিডব্লিউ হলে ভাঙে এই জুটি। ১৪ রান করে বিদায় নেন টাইগার অলরাউন্ডার। এরপর ক্রিজে নেমে থিতু হতে পারেননি তাইজুল ইসলামও। ৫ রানে রান আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি।

একপ্রান্তে ব্যাটাররা যখন আসা-যাওয়ার মিছিলে, অপরপ্রান্তে থাকা আফিফ তখন ফিফটির দেখা পান। ৫৮ বলে অর্ধশতক পূর্ণ করেন এই ব্যাটার। শেষদিকে এসে পরপর উইকেট হারান হাসান মাহমুদ (১), মোস্তাফিজুর রহমান (০)। ৮১ বলে ২ ছক্কা ও ৬ বাউন্ডারিতে সর্বোচ্চ ৮৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন আফিফ।

জিম্বাবুয়ের পক্ষে জোড়া উইকেট শিকার করেন ব্র্যাড ইভান্স ও লুক জঙ্গে। একটি করে উইকেট পান রিচার্ড এনগারাবা ও সিকান্দার রাজা।

সর্বশেষ সংবাদ

দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, ১৭ অক্টোবর অফিস করবেন সরকারি কর্মীরা

দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, ১৭ অক্টোবর অফিস করবেন সরকারি কর্মীরা

শিশু অধিকার দিবসে শিশুদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমান

শিশু অধিকার দিবসে শিশুদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমান

৩০ ব্যাংকের এটিএম-কার্ডসহ বিভিন্ন ব্যাংকিং সেবা সাময়িক বন্ধ

৩০ ব্যাংকের এটিএম-কার্ডসহ বিভিন্ন ব্যাংকিং সেবা সাময়িক বন্ধ

শ্রমিক সংকটে বাংলাদেশের ক্ষুদ্র শিল্প: টেসলা কি বদলে দিচ্ছে আমাদের শ্রমবাজার?

শ্রমিক সংকটে বাংলাদেশের ক্ষুদ্র শিল্প: টেসলা কি বদলে দিচ্ছে আমাদের শ্রমবাজার?

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে আগুন, ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে আগুন, ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি

ইরান ইস্যুতে ট্রাম্পের অনাগ্রহে আবার বাড়ল তেলের দাম

ইরান ইস্যুতে ট্রাম্পের অনাগ্রহে আবার বাড়ল তেলের দাম

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

এ সম্পর্কিত আরও পড়ুন

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশ কোনো কারণে অংশ নিতে না পারলে বিকল্প দল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে স্কটল্যান্ডকে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জরুরি পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারতের ক্রিকেট প্রশাসন ও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা উঠেছে। ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর প্রশ্ন তুলেছেন, “আমরা কাকে শাস্তি দিচ্ছি—একটি দেশকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে?” বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ক্রীড়াঙ্গনে রাজনীতির মিশ্রণ হিসেবে দেখার বিরোধিতা করেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মদন লাল। তিনি মনে করেন, খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

নানা বিতর্ক, সমালোচনা ও অনিশ্চয়তার মধ্য দিয়েই শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। টুর্নামেন্ট শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হলে পুরো আয়োজন ঘিরে নতুন করে প্রশ্ন ওঠে। পরে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেই। নেতিবাচক আলোচনায় উঠে আসে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসও। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন ছেড়ে যান কোচ

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছে আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভা বসেছিল আজ। মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভায় আসন্ন বিপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এর

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশিত হয়েছে আনুষ্ঠানিক ফলাফল। সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে বোর্ড পেয়েছে ২৫ জন পরিচালক। এখন অপেক্ষা সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচনের ফলাফলের। তবে এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি তথাকথিত ফলাফল, যা নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে নানা আলোচনা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত