
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২২, ২২:৩৭

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানোডেতে ২১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে বিপদে পড়েছে স্বাগতিকরা। প্রথম ৯ ওভারে ৩৩ রান তুলতে না তুলতেই ৫ উইকেট হারিয়েছে টাইগারার। পাঁচ ওভারের ভেতরেই সাজঘরে ফেরেন দুই ওপেনার লিটন দাস (১), তামিম ইকবাল (৮) ও মুশফিকুর রহীম (৩)।
অভিষেক ম্যাচে ব্যাট করতে নেমে ইয়াসির আলী রাব্বি ফিরেছেন রানের খাতা না খুলেই। টপ-অর্ডারের চার ব্যাটারকে ফিরিয়েছেন পেসার ফজল হক ফারুকি।৭ ওভারে ২৬ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়া বাংলাদেশকে চাপ মুক্ত করতে পারেননি সাকিব আল হাসানও। মুজিব উর রহমানের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন ১০ (১৫) রান করে।
এর আগে সকালে টস জিতে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের তোপের মুখে মিয়মিত উইকেট হারালেও ৮৪ বলে ৬৭ রানের ইনিংস খেলে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান নাজিবুল্লাহ জাদরান। এ ছাড়াও রহমত শাহ ৩৪, হাশমতউল্লাহ শাহীদি ২৮ ও মোহাম্মদ নবি ২০ রান করেন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি