মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬২১ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ক্রিকেট

স্বল্প রানের লক্ষ্যে নেমে শ্বাসরুদ্ধকর জয় কুমিল্লার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২২, ২৩:৪৩

শেয়ার করুনঃ
স্বল্প রানের লক্ষ্যে নেমে শ্বাসরুদ্ধকর জয় কুমিল্লার

স্বল্প রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত উইকেটের পতন হলে হারের শঙ্কা জাগে কুমিল্লা ভিক্টোরিয়ান্স শিবিরে। সময়ে সময়ে রঙ বদলাতে থাকা শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ পর্যন্ত সিলেট সানরাইজার্সকে ২ উইকেটে হারায় ইমরুল কায়েসের দল।

মাত্র ৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সিলেটের স্পিনারদের তোপের মুখে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দুবারের চ্যাম্পিয়নরা। দলীয় ৮৮ রানে ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে পড়েছিল কুমিল্লা। তবে দাঁতে দাঁত চেপে ধরে তানভীর ইসলামকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন উইকেটকিপার মাহিদুল ইসলাম অঙ্কন। 

আরও

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

স্বল্প লক্ষ্যে তাড়া করতে নেমে শুরুতেই ফাফ ডু প্লেসির উইকেট হারায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে চাওয়া ডু প্লেসি এদিন ৭ বলে ২ রান করে সোহাগ গাজীর শিকার হয়ে সাজঘরে ফেরেন। বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক ক্যামেরন ডেলপোর্টকে নিয়ে ধীরে ধীরে ছোট লক্ষ্যের দিকে এগোতে থাকেন। তবে সেখানে বাধা হয়ে দাঁড়ান সোহাগ গাজী।

ক্রিজে আধিপত্য করতে থাকা ডেলপোর্টকে ফেলেন এলবিডব্লিউর ফাঁদে। সাজঘরে ফেরার আগে এক বাউন্ডারি ও ওভার বাউন্ডারির সাহায্যে ১৯ বলে ১৬ রান করেন এই প্রোটিয়া ব্যাটার। তবে একপ্রান্ত আগলে ধরে ব্যাট চালান মুমিনুল। তৃতীয় উইকেটে ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তোলেন ভিক্টোরিন্সের অধিনায়ক ইমরুল কায়েস। তবে তাকে পিচে আধিপত্য করতে দেননি সিলেটের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।

আরও

বরিশালে হবে বিপিএল! বিসিবি সভাপতির ইঙ্গিত

বরিশালে হবে বিপিএল! বিসিবি সভাপতির ইঙ্গিত

একই ওভারে তার শিকার মুমিনুল ও ইমরুল। দলীয় ৪৪ রানে সৈকতের শিকার হয়ে মাঠ ছাড়েন মুমিনুল । ২০ বলে ১৫ রানের ইনিংস খেলেন টাইগার টেস্ট অধিনায়ক। তার ইনিংসটি সমান এক চার ও ছয়ের মারে সাজানো ছিল। জাতীয় দলে উপেক্ষিত ইমরুল এদিন ৪ বলে এক ছয় ও চারের সাহায্যে ১০ রান করেন।

দলীয় ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে কুমিল্লা। এরপর নাজমুল ইসলাম অপু বোলিংয়ে এসে আরিফুল হকের উইকেটটি তুলে নিলে জয়ের আশা ক্ষীণ হয়ে যায় দুইবারের চ্যাম্পিয়নদের। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তবে উইকেটে থাকা নাহিদুল ইসলামের ব্যাটে তখনো আশা বেঁচে ছিল ভিক্টোরিয়ান্সের। ষষ্ঠ উইকেটে মাঠে নামা করিম জানাতও দলের প্রয়োজনে ব্যাট হাতে জ্বলে ওঠেন। দুই বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ১৮ রান করা করিমকে সাজঘরে ফেরান তাসকিন আহমেদ। পরের ওভারে নাহিদুলকে ফেরান নাজমুল অপু। মাঠ ছাড়ার আগে এক ওভার বাউন্ডারির সাহয্যে তিনি ১৬ বলে ১৬ রান করেন। সাত ব্যাটারকে হারিয়ে জয়ের কাছাকাছি গিয়েও হারের শঙ্কা জেগে ওঠে কুমিল্লা শিবিরে। একপ্রান্তে দাঁড়িয়ে মাহিদুল ইসলাম অঙ্কন লড়াই চালিয়ে গেলেও অপরপ্রান্তে নিয়মিত উইকেট হারাতে থাকে ইমরুলের দল।

সিলেটের স্পিনার নাজমুল ইসলাম অপু ১৭ রান খরচায় ৩ উইকেট শিকার করেন। দুটি করে উইকেট শিকার করেন সৈকত ও সোহাগ গাজী।

এর আগে বিপিএলের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ব্যাট করতে নেমে মাত্র ৯৬ রানে গুটিয়ে যায় সিলেট সানরাইজার্স। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠায় ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস। অধিনায়কের সিদ্ধান্তের যৌক্তিক ব্যবহার করে প্রথম থেকেই মোসাদ্দেক হোসেন সৈকতের দলকে চাপে রাখে মুস্তাফিজুর রহমানরা। পাওয়ার প্লেতে রান তোলার বদলে উইকেট বিলিয়ে দেন সিলেটের দুই ওপেনার এনামুল হক বিজয় ও কলিন ইনগ্রাম। ৯ বলে ৩ রান করা বিজয়কে সাজঘরে ফেরান নাহিদুল ইসলাম। ৩ বাউন্ডারি ও এক ওভার বাউন্ডারির সাহায্যে ২০ রান করা ইনগ্রামকে ফেরান শহিদুল ইসলাম। শেষ পর্যন্ত সানরাইজার্সের সর্বোচ্চ স্কোরার ছিলেন এই প্রোটিয়া ব্যাটার। 

দুজনের বিদায়ের পরে নিয়মিত উইকেট হারাতে থাকে সানরাইজার্স শিবির। মোহাম্মদ মিঠুন ৫ আর রবি বোপারা ১৭ রান করে মাঠ ছাড়েন। খাদের কিনারে পড়া দলকে উদ্ধার করতে পারেননি অধিনায়ক মোসাদ্দেক। ৬ বল মোকাবিলা করে তিনি তানভীর বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। মাঝেমধ্যে ব্যাট প্যাড হাতে তুলে নেয়া ব্যাটসম্যান অলক কাপালিও এদিন জ্বলে উঠতে পারেননি। টেস্ট মেজাজে ১৪ বল খেলে রান আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৬ রান। ৬৫ রান তুলতেই তারা ৭ উইকেট হারিয়ে বসেন। 

এরপর কেসরিক উইলিয়ামসকে নিয়ে অবশ্য দলের হাল ধরেন গাজী। তবে দুইজনকে ২২ রানের বেশি জুটি গড়তে দেননি আফগান বোলার করিম জানাত। কেসরিক ১৩ বল মোকাবিলা করে ৯ রান করেন। দলের সংগ্রহ যখন ৯৪, তখন তুলে মারতে গিয়ে নিজের উইকেট বিলিয়ে দনে সোহাগ গাজী। মোস্তাফিজের শিকার হওয়ার আগে তিনি ১৯ বল মোকাবিলা করে ১২ রান করেন। শেষ পর্যন্ত ৯৬ রানে সানরাইজার্সের ইনিংস। ভিক্টোরিয়ান্সের বোলারদের মধ্যে ফিজ, নাহিদুল ইসলাম ও শহিদুল ইসলাম দুটি করে উইকেট শিকার করেন।

স্বল্প রানজয় কুমিল্লার
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

মৌলভীবাজারে আট হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মৌলভীবাজারে আট হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

ঝালকাঠিতে প্রভাবশালী রাজনীতিবিদ আমুর বাসভবন এখন ময়লার ভাগাড়

ঝালকাঠিতে প্রভাবশালী রাজনীতিবিদ আমুর বাসভবন এখন ময়লার ভাগাড়

যমুনা সেতু এলাকায় নির্মাণ হচ্ছে পঞ্চান্ন মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

যমুনা সেতু এলাকায় নির্মাণ হচ্ছে পঞ্চান্ন মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বিএনপির আলোচনা সভা আজ

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বিএনপির আলোচনা সভা আজ

সংবিধান সংশোধনে বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ

সংবিধান সংশোধনে বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

এ সম্পর্কিত আরও পড়ুন

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশ কোনো কারণে অংশ নিতে না পারলে বিকল্প দল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে স্কটল্যান্ডকে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জরুরি পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারতের ক্রিকেট প্রশাসন ও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা উঠেছে। ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর প্রশ্ন তুলেছেন, “আমরা কাকে শাস্তি দিচ্ছি—একটি দেশকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে?” বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ক্রীড়াঙ্গনে রাজনীতির মিশ্রণ হিসেবে দেখার বিরোধিতা করেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মদন লাল। তিনি মনে করেন, খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

নানা বিতর্ক, সমালোচনা ও অনিশ্চয়তার মধ্য দিয়েই শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। টুর্নামেন্ট শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হলে পুরো আয়োজন ঘিরে নতুন করে প্রশ্ন ওঠে। পরে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেই। নেতিবাচক আলোচনায় উঠে আসে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসও। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন ছেড়ে যান কোচ

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছে আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভা বসেছিল আজ। মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভায় আসন্ন বিপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এর

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশিত হয়েছে আনুষ্ঠানিক ফলাফল। সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে বোর্ড পেয়েছে ২৫ জন পরিচালক। এখন অপেক্ষা সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচনের ফলাফলের। তবে এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি তথাকথিত ফলাফল, যা নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে নানা আলোচনা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত