
প্রকাশ: ২ ডিসেম্বর ২০২১, ১৬:৩৮

আসছে ৩রা ডিসেম্বর রোজ শুক্রবার সকাল ৯ ঘটিকায় বুটেক্স ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহু কাঙ্ক্ষিত ফাইনাল খেলা। উক্ত ফাইনাল খেলায় মুখোমুখি হচ্ছে দুই শক্তিশালী দল জাগ্রত-২৫ বনাম বিজয়-১৬.
উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলকে পুরস্কার তুলে দেবেন বাংলাদেশ ক্রিকেটের গোল্ডেন বয় বিশ্বের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান কার্ডিফের অস্ট্রেলিয়া কে পরাজিত করা ম্যাচে সেঞ্চুরি করে জয়ের নায়ক আমাদের সময়ের বাংলাদেশ দলের সেরা প্লেয়ার "মোহাম্মদ আশরাফুল" । এর সাথে উপস্থিত থাকবেন বাংলাদেশের স্বনামধন্য অনেক শিল্পপতি এবং এসএসসি ২০০৪/০৬ এর ব্যবসায়ী বন্ধুরা।

কালকের ফাইনাল খেলা দেখার জন্য সকল বন্ধু ও স্বজনদের সবান্ধবে আমন্ত্রিত করেছেন সংঠকরা ।ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং আশেপাশের বন্ধুরা মাঠে উপস্থিত হয়ে আশা করি আমাদের বন্ধুদের কে উৎসাহিত করবে বলে আশা করছেন আয়োজকগন। জমকালো উদ্ভোদন হবে এবং সাফল্য কামনা করছেন সকল বন্ধু এবং খেলোয়ারদের । এই ফাইনাল খেলার ধারাবীবরনি সহ লাইভ দেখতে পারবেন ইনিউজ৭১ এর ফেইসবুক পেজে । ইনিউজ৭১ এই খেলার মিডিয়া পার্টনার ।
কোনো ট্যাগ পাওয়া যায়নি