
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২১, ১৭:৪৭

ট্টগ্রাম টেস্টে অভিষিক্ত ইয়াসির আলী চৌধুরী দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাট করছিলেন। তবে মাথায় বলের আঘাতের কারণে তাকে ব্যাটিং অসমাপ্ত রেখে মাঠ ছেড়ে যেতে হয়। তার বদলি হিসেবে দল একাদশে নিয়েছে নুরুল হাসান সোহানকে।
সোমবার (২৯ নভেম্বর) চতুর্থ দিনের খেলার শুরুতেই সাজঘরে ফিরে যান আগের দিনের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। এরপর ক্রিজে আসা লিটন দাসকে নিয়ে দেখেশুনে খেলছিলেন ইয়াসির।৩৪ রান নিয়ে ব্যাট করার সময় তিনি মাথায় আঘাত পান। ৩০তম ওভারের পঞ্চম বলে শাহীন শাহ আফ্রিদির ছোঁড়া শর্ট বল প্রত্যাশার চেয়ে নিচু হয়ে ইয়াসিরের হেলমেটে আঘাত করে।
