
প্রকাশ: ১ নভেম্বর ২০২১, ২২:২৬

বিশ্বকাপে ভারতের খারাপ পারফরম্যান্স আরও আছে। কিন্তু কোনও বারই প্রথম দু’টি ম্যাচে ভারতকে হারতে হয়নি।এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ১৩ বল বাকি থাকতে ১০ উইকেটে হার। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৩৩ বল বাকি থাকতে ৮ উইকেটে হার। ২২ বছর পরে ভারত বিশ্বকাপে প্রথম দু’টি ম্যাচে হারের লজ্জা ফিরিয়ে আনল।
১৯৯৯ সালে ইংল্যান্ডে একদিনের বিশ্বকাপে ভারত প্রথম দু’টি ম্যাচে হেরেছিল। সে বার মহম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বে ভারত প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৪ উইকেটে হারে। পরের ম্যাচে জিম্বাবোয়ের কাছে ৩ রানে হেরে যায় ভারত।

বিশ্বকাপে ভারতের খারাপ পারফরম্যান্স আরও আছে। ২০০৭ সালে একদিনের বিশ্বকাপ, ভারত গ্রুপ পর্বে বিদায় নিয়েছিল। ২০০৯ এবং ২০১০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্ব থেকে বিদায় নিয়েছিল। কিন্তু কোনও বারই প্রথম দু’টি ম্যাচে ভারতকে হারতে হয়নি।
কোনো ট্যাগ পাওয়া যায়নি