রবিবার, ১০ মে, ২০২৬২৮ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ক্রিকেট

বাংলাদেশের প্রস্তুতি শেষ আয়ারল্যান্ডের কাছে বড় পরাজয়ে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২১, ২১:৫৮

শেয়ার করুনঃ
বাংলাদেশের প্রস্তুতি শেষ আয়ারল্যান্ডের কাছে বড় পরাজয়ে

ছন্নছাড়া বোলিংয়ের পর দায়িত্বহীন ব্যাটিং- প্রস্তুতি পর্বের শেষ ম্যাচেও জিততে পারলো না বাংলাদেশ ক্রিকেট দল। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ৩৩ রানে হেরেছে লিটন দাসের নেতৃত্বে খেলতে নামা টাইগাররা। প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার কাছেও হেরেছিলো তারা।

আরও

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের নার্সারি-১'এ আগে ব্যাটিং করে ৩ উইকেট হারিয়ে ১৭৭ রানের বড় সংগ্রহ দাঁড় করায় আয়ারল্যান্ড। জবাবে ব্যাটসম্যানদের ব্যর্থতায় বাংলাদেশ অলআউট হয়েছে ১৪৪ রানে। অন্যান্যদের হতাশার মাঝে ত্রিশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন নুরুল হাসান সোহান ও সৌম্য সরকার।

১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম তিন ওভারেই তিন উইকেট হারায় বাংলাদেশ। ম্যাচের অধিনায়ক লিটন দাস ১, বাঁহাতি ওপেনার নাইম শেখ ৩ ও অভিজ্ঞ মুশফিকুর রহীমের ব্যাট থেকে আসে মাত্র ৪ রান। চতুর্থ উইকেটে ৩৭ রান যোগ করেন সৌম্য ও আফিফ হোসেন ধ্রুব।

আরও

বরিশালে হবে বিপিএল! বিসিবি সভাপতির ইঙ্গিত

বরিশালে হবে বিপিএল! বিসিবি সভাপতির ইঙ্গিত

কিন্তু রানের গতি বাড়াতে পারছিলেন না তারা। অষ্টম ওভারের পঞ্চম বলে দলীয় ৫২ রানে আউট হওয়ার আগে আফিফ করেন ১৬ বলে ১৭ রান। আগের ম্যাচে অলরাউন্ড পারফর্ম করা সৌম্যর ব্যাট থেকে আজকের ম্যাচে আসে এক চার ও দুই ছয়ের মারে ৩০ বলে ৩৭ রান।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এরপর ব্যর্থ হন শামীম পাটোয়ারীও। ষষ্ঠ ব্যাটার হিসেবে সাজঘরের পথ ধরার আগে ৭ বল খেলে মাত্র ১ রান করেন তিনি। ইনিংসের ১৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৯৬ রান। সেখান থেকে দেড়শ রানের কাছাকাছি যাওয়ার মূল কৃতিত্ব নুরুল সোহানের।

এ উইকেটরক্ষক ব্যাটার ছয়টি চারের মারে ২৪ বলে করেন ৩৮ রান। আর শেষদিকে তাসকিন আহমেদ ১১ বলে ১৪ রানে অপরাজিত থাকলে বাংলাদেশের ইনিংস পৌঁছায় ১৪৪ রানে। এছাড়া মেহেদি হাসান ৯, নাসুম আহমেদ ০ ও মোস্তাফিজুর রহমান করেন ৭ রান।

আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন মার্ক এডায়ার। এছাড়া জশ লিটন ও ক্রেইগ ইয়ংয়ের শিকার একটি করে উইকেট।এর আগে টস জেতা আইরিশদের হয়ে ব্যাটিংয়ে নেমে টাইগার বোলারদের বড় পরীক্ষা নিয়েছেন গ্যারেথ ডিলানি। তিনে নেমে খেলেছেন অপরাজিত ৮৮ রানের দুর্দান্ত এক ইনিংস।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আবুধাবিতে আজকের ম্যাচেও দলের নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে ছাড়া খেলতে নামে বাংলাদেশ। তবে আইপিএল পর্ব শেষ করে দলে যোগ দেয়া পেসার মোস্তাফিজুর রহমান একাদশে ছিলেন। জাতীয় দলের হয়ে ফেরাটা অবশ্য ভালো হয়নি ফিজের, ৪ ওভার বল করে উইকেটের দেখা তো পাননি, উল্টো রান দিয়েছেন ৪০টি।

মোস্তাফিজের মতো খরুচে বোলিং করেছেন পেসার শরিফুল ইসলাম এবং স্পিনার নাসুম আহমেদও। ৩ ওভার হাত ঘুরিয়ে নাসুম পল স্টার্লিংয়ের উইকেট পান বটে, তবে ওভার প্রতি ১১ করে রান দিয়েছেন ৩৩। শরিফুলের অবস্থা তো আরও বাজে। পাননি কোনো উইকেট, অথচ ৪ ওভারে রান দিয়েছেন ৪১।

বাংলাদেশের সফলতম বোলার, পেসার তাসকিন আহমেদ। ২৬ রানে তিনি নিয়েছেন দুই উইকেট। ইনিংসের প্রথম দুই বলে দুই চার হজম করা তাসকিনের শুরুটা ভালো না হলেও শেষটা হয়েছে দারুণ। আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি এবং জর্জ ডকরেলকে সাজঘরে পাঠান তাসকিন।

তবে বাকি বোলারদের ব্যর্থতায় আইরিশদের অল্পতে আটকান যায়নি। স্টার্লিং ২২ এবং বালবার্নি ২৫ করে ফেরার পর আয়ারল্যান্ডকে একাই টানেন ডিলানি। ৩৩ বলে অর্ধশতক পূরণ করার পর আগ্রাসী ব্যাটিং করতে থাকেন তিনি। শেষ ১৭ বলে ৩৮ রান আসে তার ব্যাট থেকে। হ্যারি টেক্টর খেলেন ২৩ বলে ২৩ রানের মন্থর ইনিংস।

সর্বশেষ সংবাদ

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবে আনুষ্ঠানিক যে জবাব দিল ইরান

যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবে আনুষ্ঠানিক যে জবাব দিল ইরান

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে আসছে নতুন পে-স্কেল

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে আসছে নতুন পে-স্কেল

১৫১ কোটি ডলার পরিশোধের পরও রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারে

১৫১ কোটি ডলার পরিশোধের পরও রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারে

মব সহিংসতা ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

মব সহিংসতা ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশ কোনো কারণে অংশ নিতে না পারলে বিকল্প দল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে স্কটল্যান্ডকে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জরুরি পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারতের ক্রিকেট প্রশাসন ও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা উঠেছে। ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর প্রশ্ন তুলেছেন, “আমরা কাকে শাস্তি দিচ্ছি—একটি দেশকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে?” বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ক্রীড়াঙ্গনে রাজনীতির মিশ্রণ হিসেবে দেখার বিরোধিতা করেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মদন লাল। তিনি মনে করেন, খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

নানা বিতর্ক, সমালোচনা ও অনিশ্চয়তার মধ্য দিয়েই শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। টুর্নামেন্ট শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হলে পুরো আয়োজন ঘিরে নতুন করে প্রশ্ন ওঠে। পরে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেই। নেতিবাচক আলোচনায় উঠে আসে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসও। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন ছেড়ে যান কোচ

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছে আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভা বসেছিল আজ। মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভায় আসন্ন বিপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এর

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশিত হয়েছে আনুষ্ঠানিক ফলাফল। সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে বোর্ড পেয়েছে ২৫ জন পরিচালক। এখন অপেক্ষা সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচনের ফলাফলের। তবে এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি তথাকথিত ফলাফল, যা নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে নানা আলোচনা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত

জনপ্রিয় সংবাদ

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

শ্রীমঙ্গলে নারীর গলায় দা ঠেকিয়ে স্বর্ণালংকার ছিনতাই!

শ্রীমঙ্গলে নারীর গলায় দা ঠেকিয়ে স্বর্ণালংকার ছিনতাই!

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অপরিহার্য- এমপি আনোয়ারুল ইসলাম

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অপরিহার্য- এমপি আনোয়ারুল ইসলাম

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী