
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২১, ২১:৫২

দেখতে দেখতে এসে গেলো সেই মাহেন্দ্রক্ষণ। আগামীকাল শুক্রবার বি জি প্রেস মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে ONE DAY CRICKET MANI A । এতে আয়োজক হিসেবে রয়েছে ওল্ড ক্রিকেট ০৪/০৬। দিনব্যাপী এ টুর্নামেন্টের টাইটেল স্পন্সর TOTAL BARAKAH HOUSING BANGLADESH LIMITED।
দিনব্যাপী এ টুর্নামেন্টে অংশগ্রহণ করবে ৪টি দল। দলগুলো হলো: নারায়ণগঞ্জ ০৪/০৬, নারায়ণগঞ্জ রয়েল ক্রিকেট ক্লাব ০৪, স্পার্টান ১১ ও টীম প্যানথার। টুর্নামেন্টে প্রাইজমানি হিসেবে বিজয়ী দল পাবে ৪ হাজার টাকা আর রানারআপ দল পাবে ২ হাজার টাকা। এছাড়া ম্যান অফ দ্যা ম্যাচ ও ম্যান অফ দ্যা সিরিজ ও
ফাইনালে অংশগ্রহণকারী দুই দলের জন্য মেডেল তো থাকছেই।
আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, আরো থাকছে দুপুরের খাবার ও পানির ব্যাবস্থা। এছাড়া পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ থাকবে চোখ ধাধানো আতশবাজি।

ফিকচার -
সকাল ৭.৩০ মিনিটে নারায়ণগঞ্জ ০৪০৬ vs স্পার্টান ১১ এবং সকাল ১০.৩০ মিনিটে নারায়ণগঞ্জ রয়েল ক্রিকেট ক্লাব ০৪ vs টীম প্যানথার। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে দুপুর আড়াইটায়।
উক্ত জমজমাট ক্রিকেট খেলাটি মাঠে এসে দেখার জন্য সকল খেলা পাগল বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকবৃন্দ।