
প্রকাশ: ৯ আগস্ট ২০২১, ২৩:৫৬

সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। নিয়মরক্ষার এই ম্যাচে টাইগারদের একাদশে দুই পরিবর্তন আনা হয়েছে।
শামিম হোসেনের জায়গায় সিরিজে প্রথমবারের মতো একাদশে ঢুকেছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন ও পেসার শরিফুলের জায়গায় খেলছেন সাইফউদ্দিন।
এর আগে টানা তিন ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে ফেলে টাইগাররা। যার মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যেকোনো ফরম্যাটে প্রথমবারের মতো অজিদের সিরিজ হারানোর গৌরব অর্জন করলো লাল-সবুজ বাহিনী।
তবে চতুর্থ ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হেরে যায় বাংলাদেশ। সফরে প্রথম জয় পায় অস্ট্রেলিয়া। তাই আজ পঞ্চম ম্যাচটি নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে। তবুও যে দল জিতবে তাদের ব্যবধান বাড়বে। যা আইসিসি র্যাংকিংয়ে প্রভাব ফেলতে পারে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

অন্যদিকে, আজও দুটি পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে অস্ট্রেলিয়া। এক ম্যাচ পরেই একাদশে ফিরেছেন অ্যাডাম জাম্পা ও নাথান এলিস। তাদের পরিবর্তে বিশ্রাম পেয়েছেন অ্যান্ড্রু টাই ও জশ হ্যাজলউড। ফলে একাদশে আজ চার স্পিনার নিয়ে খেলছে অজিরা।
বাংলাদেশ একাদশ
মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), আফিফ হোসেন, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, সাইফউদ্দিন, নাসুম আহমেদ।
অস্ট্রেলিয়া একাদশ
অ্যালেক্স ক্যারি, বেন ম্যাকডারমট, মিচেল মার্শ, ময়জেস হেনরিকেস, ম্যাথু ওয়েড (অধিনায়ক, উইকেটকিপার), অ্যাডাম জাম্পা, মিচেল সোয়েপসন, অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, ড্যান ক্রিস্টিয়ান ও নাথান এলিস।