
প্রকাশ: ২৭ মার্চ ২০২০, ২০:৪২

করোনার সংক্রমণ প্রতিরোধে সারা দেশে ১০দিনের জন্য সব জমায়েত বন্ধ রাখার নির্দেশনা দেয়া হলেও জামালপুরের ইসলামপুরে গুঠাইল বাজারে চলছে নিত্য প্রয়োজনীয় জিনিসের জমজমাট হাট। উপজেলার গুঠাইল বাজারে সপ্তাহের দুদিন শুক্রবার ও সোমবার হাটের মতই গতকাল শুক্রবার সকালে লোক সমাগম হয় কেনাবেচার জন্য।
সরেজমিনে দেখা গেছে, প্রশাসনের নিষেধাজ্ঞা উপো করে শুক্রবার সকালে বসানো হয় হাট। হাটে শতশত কৃষক আসেন পেয়াজ, কাঁচা, শুকনো মরিচ, আলুসহ নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র নিয়ে। ব্যাপারীরাও এ সময় তাদের চাহিদা মতো জিনিস পত্র কিনছেন। করোনা প্রতিকারে সতর্কতামূলক ব্যবস্থা ছাড়াই হাটে জমায়েত হতে দেখা যায় কৃষক ও ব্যাপারীদের।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের কারণে জেলার সকল হাট-বাজার আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে। এ জন্য মাইকিংও করা হয়েছে। ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের নির্দেশনা দেয়া হয়েছে। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।