
প্রকাশ: ২৫ মার্চ ২০২০, ৪:৪৯

বরিশালের গৌরনদী উপজেলায় বিদেশ ফেরত ৫৪১ প্রবাসীর মধ্যে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন মাত্র ১২৩ জন। অথচ গৌরনদীর ঠিকানা পাসপোর্টে ব্যবহার করে বিদেশ ফেরত বাকি ৪১৮ প্রবাসীর সন্ধান পাওয়া যাচ্ছে না। তাদের অবস্থান নিশ্চিত না হওয়ায় করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। এসব নিখোঁজ প্রবাসীদের খোঁজে মাঠে কাজ শুরু করেছেন গৌরনদী মডেল থানা পুলিশ, পুলিশের গোয়েন্দা সংস্থা ও স্বাস্থ্যকর্মীরা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব