
প্রকাশ: ২৩ মার্চ ২০২০, ২:১৭

আমরা সকলেই এখন দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত। সারা বিশ্বজুড়ে যে মহামারীর প্রকোপ তা এখন বাংলাদেশেও বিদ্যমান। এমন পরিস্থিতিতে রোগীদের সেবা দিতে আমাদের স্বাস্থ্যকর্মীরা হিমশিম খাচ্ছে। স্বাস্থ্য কর্মীদের কাজ কি! স্বাস্থ্য কর্মীদের কাছে কারা যাচ্ছে! স্বাস্থ্যকর্মীরা কাদের সেবা দিচ্ছে! সেবা দিতে না পারলে অবস্থাটা কি দাঁড়াবে! এগুলো আমাদের বুঝতে হবে। সময় এবং সুযোগ থাকলে একজন স্বাস্থ্য কর্মী বা ডাক্তার বা নার্স হাজার রোগীকে ও সেবা দিতে পারে।কিন্তু এরা না থাকলে রোগীরা বিনা চিকিৎসায় মারা যাবে। এই সহজ বিষয়টাই আমাদের অনুধাবন করতে হবে। বর্তমান রোগটি এমন একটি রোগ যা একে অপরের সংস্পর্শে এলেই ছড়িয়ে যাচ্ছে।
