মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬২৩ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশে করোনা

ডিসির দেওয়া চাকরি নেবেন না 'অভিমানী' সেই মুক্তিযোদ্ধার ছেলে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৯, ৪:৫৬

শেয়ার করুনঃ
ডিসির দেওয়া চাকরি নেবেন না 'অভিমানী' সেই মুক্তিযোদ্ধার ছেলে

দিনাজপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই দাফন হওয়া মরহুম মুক্তিযোদ্ধা মো. ইসমাইল হোসেনের ছেলে নুর ইসলামসহ তার পরিবার জেলা প্রশাসক কর্তৃক চাকরি ফেরত দেওয়ার বিষয়টি প্রত্যাখান করেছেন। তারা যার সুপারিশে চাকরি হয়েছিল, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। তিনি যা সিদ্ধান্ত দেবেন তাই তারা মেনে নেবেন। 

প্রসঙ্গত, অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছিলেন ছেলে। বিষয়টি নিয়ে মুক্তিযোদ্ধা বাবা ইউএনও, এডিসি, ডিসি সবাইকে জানানোর পরেও তারা কোনও পদক্ষেপ নেয়নি। তাই মৃত্যুর ২৪ ঘণ্টা আগে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের কাছে একটি আবেগঘন চিঠি লিখেছিলেন মুক্তিযোদ্ধা মো. ইসমাইল হোসেন। ওই চিঠিতে লেখা ছিল-‘জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হঠাৎ যদি আমার মৃত্যু হয়, আমাকে যেন রাষ্ট্রীয় মর্যাদায় দাফন না করা হয়। কারণ এসিল্যান্ড, ইউএনও, এডিসি, ডিসি যারা আমার ছেলেকে চাকরিচ্যুত, বাস্তুচ্যুত করে পেটে লাথি মেরেছে, তাদের সালাম-স্যালুট আমার শেষ যাত্রার কফিনে চাই না।’

পরে বীর মুক্তিযোদ্ধার সেই ক্ষোভকে সম্মান জানাতে তার পরিবার ও প্রতিবেশীরা রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই তার দাফন সম্পন্ন করেন। এ ঘটনার পর সেই মুক্তিযোদ্ধার ছেলে নুর ইসলামকে চাকরি ফিরিয়ে দিয়েছে দিনাজপুর জেলা প্রশাসন। শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় জেলা প্রশাসক (ডিসি) মো. মাহমুদুল আলম প্রয়াত মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের পরিবারের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করতে যান। সেখানে তিনি মুক্তিযোদ্ধার ছেলে নুর ইসলামের চাকরির বিষয়টি নিশ্চিত করেন।

আরও

বিশ্বে করোনায় শনাক্ত কমলেও, বেড়েছে মৃত্যু

বিশ্বে করোনায় শনাক্ত কমলেও, বেড়েছে মৃত্যু
তবে শনিবার তা প্রত্যাখান করে মুক্তিযোদ্ধার স্ত্রী নুরনেহার বেগম বলেন, ছেলেকে চাকরিচ্যুত করা হয়েছে, যার কারণেই স্বামীকে হারিয়েছি।  এই ঘটনার তদন্ত করে শাস্তি দাবি করছি।  অপরদিকে শনিবার দুপুরে বিভাগীয় কমিশনার গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. জাকির হোসেন ঘটনা তদন্তে মুক্তিযোদ্ধা মো. ইসমাইল হোসেনের বাড়িতে গিয়েছিলেন। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
বহিঃবিশ্বে করোনা
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
মরহুম মুক্তিযোদ্ধা মো. ইসমাইল হোসেনের ছেলে চাকরিচ্যুত নুর ইসলাম ও তার বড় ভাই নুরুজ্জামান বলেন, জেলা প্রশাসক এসেছিলেন। আমরা তাকে সম্মানের সঙ্গে কথা বলে বিদায় দিয়েছি। তিনি চাকরি ও বাড়ি ফেরত দেওয়ার বিষয়ে বলেছেন। কিন্তু আমরা কোনো সিদ্ধান্ত দিইনি। তার সেই সিদ্ধান্তকে আমরা প্রত্যাখান করছি। আমাদের সিদ্ধান্ত হচ্ছে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির সুপারিশে চাকি হয়েছিল, আর জেলা প্রশাসক চাকরি খেয়েছেন। জেলা প্রশাসক চাকরি দিয়ে আবার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে না তার কি নিশ্চয়তা আছে। হুইপ ইকবালুর রহিম এমপির সুপারিশে চাকরি হয়েছিল, তিনি আমাদের অভিভাবক, তিনি দিনাজপুরে নেই। তিনি এসে যা সিদ্ধান্ত দেবেন, আমরা তা-ই মেনে নেব। এ সময় 'মাফ করে দেওয়া'র বিষয়টি জানতে চাইলে নুরুজ্জামান বলেন, আমার বাবা জীবদশায় যার যার সাক্ষাৎ পাননি, মরণের পরেও যাদের কারণে রাষ্ট্রীয় মর্যাদা গ্রহণ করেননি, তাদেরকে আমরা মাফ করার কে?

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

আরও

সরাইলের স্কুলে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও মো. মোশারফ হোসাইন

সরাইলের স্কুলে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও মো. মোশারফ হোসাইন

সর্বশেষ সংবাদ

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজের

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজের

মৌসুমি স্থল নিম্নচাপে চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত জারি

মৌসুমি স্থল নিম্নচাপে চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত জারি

জনপ্রিয় সংবাদ

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

এ সম্পর্কিত আরও পড়ুন

সরাইলের স্কুলে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও মো. মোশারফ হোসাইন

সরাইলের স্কুলে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও মো. মোশারফ হোসাইন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের ক্লাস নেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে পৌঁছে তিনি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি ক্লাসে অংশ নেন এবং তাদের পড়াশোনা, খাওয়া, ঘুম, খেলাধুলা ও ইবাদতের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পরিদর্শনের সময় তিনি শিক্ষার্থীদের নানা সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেন এবং শিক্ষার্থীদের উৎসাহিত করেন যাতে

কুয়াকাটায় জেলেদের জন্য জরিপ ও নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত

কুয়াকাটায় জেলেদের জন্য জরিপ ও নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত

পটুয়াখালীর কুয়াকাটায় উপজেলা পর্যায়ে যৌথভাবে DOF এবং MMO এর উদ্যোগে মাঠ পর্যায়ে বেসলাইন জরিপ ও নৌকা নিবন্ধন বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে হোটেল মিয়াদ ইন্টারন্যাশনালে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার মৎস্য কর্মকর্তারা এবং শতাধিক জেলে অংশগ্রহণ করেন। কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এই কর্মশালার আয়োজন করেন এবং সাসটেইনেবল মেরিন ফিশারিজ প্রকল্পের অর্থায়নে এটি পরিচালিত হয়।

মেরিন ড্রাইভের জঙ্গল থেকে কোটি টাকার ইয়াবা ও আইস উদ্ধার

মেরিন ড্রাইভের জঙ্গল থেকে কোটি টাকার ইয়াবা ও আইস উদ্ধার

কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযানে কোস্ট গার্ড ও র‍্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গলের ভেতর থেকে প্রায় সাড়ে ১২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করেছে। উদ্ধারকৃত দ্রব্যের মধ্যে ছিল এক লাখ ৩০ হাজার পিস ইয়াবা, এক কেজি ইয়াবা তৈরির সম্ভাব্য কাঁচামাল ও এক কেজি ক্রিস্টাল মেথ বা আইস। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে টেকনাফের মহেশখালীয়া পাড়া মেরিন ড্রাইভ সড়কের পাশে হ্যাচারি সংলগ্ন

বিশ্বব্যাপী করোনায় জরুরি অবস্থার সমাপ্তি

বিশ্বব্যাপী করোনায় জরুরি অবস্থার সমাপ্তি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ঘোষণা দিয়েছে, কোভিড-১৯ এখন বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা প্রতিনিধিত্ব করে না। আজ শুক্রবার বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  কর্মকর্তারা বলছেন, ২০২১ সালের জানুয়ারিতে এ ভাইরাসে প্রতি সপ্তাহে মৃত্যুর হার সর্বোচ্চ চূড়ায় ছিল। সেই সময় প্রতি সপ্তাহে করোনায় প্রাণহানি হয়েছে এক লাখের বেশি। সেখান থেকে মৃত্যু প্রতি সপ্তাহে তিন হাজার ৫০০ জনে নেমেছে।  ডব্লিউএইচও-এর প্রধান বলেন,

বিশ্বে মৃত্যু বাড়ল করোনায়, কমেছে শনাক্ত

বিশ্বে মৃত্যু বাড়ল করোনায়, কমেছে শনাক্ত

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৬৪০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৭৫৯ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৫১১ জন। শুক্রবার (২৪ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়। এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ২০০ জনের এবং আক্রান্ত