
প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৯, ২০:১৫

৪১ বছর বয়সী মডেল ও নারী বাইকার এবং ব্লগার কুজাভিনি এলেনার মোটরসাইকেল দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ইউটিউবে এলেনার অসংখ্য দুর্দান্ত ও ভয়ংকর সাহসিকতার সঙ্গে বাইক চালানোর ভিডিও রয়েছে। কিন্তু এই বাইকই তার জীবন কেড়ে নিল। ইউক্রেনের হাইওয়ে রাস্তা গোস্তমেলে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

ভক্সওয়াগন গাড়ির চালকও বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন চিকিৎসাধীন অবস্থায়। এ বিষয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। এলেনা একজন ইনস্টা মডেল ছিলেন। একজন নারী হিসেবে তিনি সবসময় নিজেকে বাইকের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করতেন।

ইনিউজ৭১/জিয়া
