বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬১০ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশে করোনা

পাঁচ বছরে হাজার কোটি টাকার মালিক কাউন্সিলর আফসার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৯, ২১:২৫

শেয়ার করুনঃ
পাঁচ বছরে হাজার কোটি টাকার মালিক কাউন্সিলর আফসার

বিভিন্ন অপকর্মের হোতা উত্তরা এলাকার কাউন্সিলর আফসার উদ্দিন খান। ২০১৫ সালে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হয়ে নির্বাচিত হন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১নং ওয়ার্ডের কাউন্সিলর। এরপর থেকে তাকে পেছনে তাকাতে হয়নি। পাঁচ বছরের ব্যবধানে শূন্য থেকে হাজার কোটি টাকার মালিক হয়েছেন তিনি। উত্তরা একাধিক মার্কেট, বাড়ি, ফিলিং স্টেশন, চানিজ রেস্টুরেন্ট, ক্যাসিনো ব্যবসা, কী নেই। গোয়েন্দা প্রতিবেদনে তার বিরুদ্ধে অভিযোগ পাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী তাকে নজরদারিতে রেখেছে।

গোয়েন্দা সূত্রমতে, গত পাঁচ বছরে শত কোটি টাকার মালিক হয়ে গেছেন কাউন্সিলর আফসার। অর্ধশত ক্যাডার বাহিনীর বহর নিয়ে চলাফেরা করেন তিনি। দখল-চাঁদাবাজি-টেন্ডারবাজি-ক্যাসিনো ব্যবসাসহ নানা অপকর্মে জড়িত। রাজউকের ও ব্যক্তিমালিকানাধীন প্লটে মার্কেট বানানো, দখলবাজি, ফুটপাত ও পরিবহন চাঁদাবাজিসহ জুয়া ও ক্যাসিনো কারবার থেকে প্রতিমাসে মোটা অংকের টাকা তোলার অভিযোগ রয়েছে সরকারদলীয় এ নেতার বিরুদ্ধে।

সূত্র আরও জানায়, বৃহত্তর উত্তরার দখল, চাঁদাবাজিসহ বিভিন্ন ক্লাবে পরিচালিত জুয়া ও ক্যাসিনো কারবারে নিয়মিত ভাগ পেতেন। উত্তরার তিনটি ক্যাসিনো কারবারের সঙ্গে আফসার উদ্দিনের সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে। উত্তরা ৯ নং সেক্টরের ভিবা চাইনিজ রেস্টুরেন্টের উপরের তলার ক্যাসিনো, হাউজ বিল্ডিং গাজীপুর ক্লাব ক্যাসিনো ও ১ নং সেক্টরের পূবালী ব্যাংক ভবনের উপরে পরিচালিত ক্যাসিনোর পরিচালনাকারী প্রায় সকলেই তার অনুসারী।

আরও

বিশ্বে করোনায় শনাক্ত কমলেও, বেড়েছে মৃত্যু

বিশ্বে করোনায় শনাক্ত কমলেও, বেড়েছে মৃত্যু

সূত্রমতে, উত্তরা আজমপুরে বিডিআর বাজারে কাঁচাবাজার বসিয়ে প্রতি মাসে অর্ধ কোটি টাকা ভাড়া আদায় করেন আফসার উদ্দিন। ওয়ার্ড আওয়ামী লীগের সাহাবুদ্দিন বাজারটি দেখভাল করেন। আজমপুরে ব্যক্তি মালিকানাধীন ২০ কাঠার প্লট দখল করে গাড়ির যন্ত্রাংশ বিক্রির মার্কেট নির্মাণ করেছেন এ কাউন্সিলর। এটি পরিচালনা করেন শ্রমিক নেতা মাজেদ। আব্দুল্লাহপুরে পানি উন্নয়নের বোর্ডে বিভিন্ন জায়গায় ৬টি মার্কেট নির্মাণ করেছেন। পরিচালনায় আছেন শ্যালক ও যুবলীগের কয়েকজনসহ স্থানীয় জামাই ফারুক। স্থানীয় সোনারগাঁও জনপথ রোডে রাজউকের ২০ বিঘা জমি দখল করে বানানো হয়েছে ফার্নিচার বাজার। পরিচালনা করেন জজ মিয়া ও যুবলীগের সোহেল। ৯ নং সেক্টরে লেকের পাড়ে ফার্নিচার মার্কেট পরিচালনা করে স্থানীয় ছাত্রলীগ।

উত্তরা আধুনিক মেডিকেল কলেজের সামনে ঝুট কাপড়ের ব্যবসার মার্কেট নিয়ন্ত্রণ করেন আফসার উদ্দিনের অনুসারী রাসেল। উত্তরা আব্দল্লাহপুরের পরিবহন চাঁদাবাজি, যা রাজধানীর বড় পরিবহন চাঁদাবাজির স্পট। এটি নিয়ন্ত্রণ করেন শ্রমিক নেতা নূরু। এসব খাত থেকে আফসারের হাতে আসে প্রতি মাসে কয়েক কোটি টাকা।

বহিঃবিশ্বে করোনা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর উত্তরায় ১০ কাঠা জমিতে গড়ে তুলেছেন ১৩ তলা খান টাওয়ার। যার আনুমানিক বাজারমূল্য ৩০০ কোটি টাকা। ৯ নং সেক্টর ১০ নং রোডে রয়েছে- ৫ কাঠার ও আবদুল্লাহপুরে দুটি ৬ তলাসহ ৩টি প্লট। এসবের বাজার মূল্য ১০০ কোটি টাকা। এছাড়া পরিবারের বিভিন্ন জনের নামে উত্তরায় আরো ১৫টি প্লট রয়েছে বলে জানা গেছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এছাড়া আশুলিয়ায় রয়েছে আফসারের ৫০ বিঘা জমি। আশুলিয়া ও রপ্তানি রোডে একটি পেট্রোল পাম্প রয়েছে। আব্দুল্লাহপুরে খন্দকার সিএনজি স্টেশনটিও ১০ কোটি টাকায় কিনেছেন বলে গুঞ্জন রয়েছে। টঙ্গীর চেরাগ আলীতে এক বিঘা জমির উপর একটি নির্মাণাধীন মার্কেট রয়েছে। এছাড়া মালয়েশিয়ায় দুটি ফ্ল্যাট ও পরিবারের সবার সেকেন্ড হোম গড়েছেন বলে তথ্য পাওয়া গেছে।

আরও

বিশ্বে করোনায় শনাক্ত কমলেও, বেড়েছে মৃত্যু

বিশ্বে করোনায় শনাক্ত কমলেও, বেড়েছে মৃত্যু

এ বিষয়ে ডিএনসিসির ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আফসার উদ্দিন খান বলেন, এসব তথ্যের সত্যতা নেই। রাজনীতি করি, প্রতিপক্ষ আছে, তারা ষড়যন্ত্র করছে। আপনি খোঁজ-খবর নিয়ে দেখতে পারেন। গত শনিবার (১৯ অক্টোবর) রাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর, উত্তর মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তারেকুজ্জামান রাজীবকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগে গ্রেফতার করেছে র‌্যাব। অভিযানে আগ্নেয়াস্ত্র ও মদ উদ্ধারের পাশাপাশি রাজিবের পাসপোর্ট জব্দ করা হয়।

তারেকুজ্জামান রাজীব ২০১৪ সালে কাউন্সিলর হওয়ার পরই মোহাম্মদপুর এলাকায় একক আধিপত্য বিস্তার করেন। একই ধরনের অপরাধে এর আগে গ্রেফতার হয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজান। সিঙ্গাপুরে পালিয়ে আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ড (বহিষ্কৃত) কাউন্সিলর ক্যাসিনো সাঈদ। আর গোয়েন্দা নজরদারিতে আছেন আরো কয়েকজন কাউন্সিলর। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আফসার উদ্দিন খানও রয়েছেন এ তালিকায়।

ইনিউজ ৭১/এম.আর

জনপ্রিয় সংবাদ

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

সেতুর অপেক্ষায় দুই উপজেলার চল্লিশ গ্রামের মানুষের দীর্ঘশ্বাস

সেতুর অপেক্ষায় দুই উপজেলার চল্লিশ গ্রামের মানুষের দীর্ঘশ্বাস

হিলি সীমান্তে পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা

হিলি সীমান্তে পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

এ সম্পর্কিত আরও পড়ুন

সরাইলের স্কুলে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও মো. মোশারফ হোসাইন

সরাইলের স্কুলে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও মো. মোশারফ হোসাইন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের ক্লাস নেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে পৌঁছে তিনি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি ক্লাসে অংশ নেন এবং তাদের পড়াশোনা, খাওয়া, ঘুম, খেলাধুলা ও ইবাদতের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পরিদর্শনের সময় তিনি শিক্ষার্থীদের নানা সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেন এবং শিক্ষার্থীদের উৎসাহিত করেন যাতে

কুয়াকাটায় জেলেদের জন্য জরিপ ও নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত

কুয়াকাটায় জেলেদের জন্য জরিপ ও নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত

পটুয়াখালীর কুয়াকাটায় উপজেলা পর্যায়ে যৌথভাবে DOF এবং MMO এর উদ্যোগে মাঠ পর্যায়ে বেসলাইন জরিপ ও নৌকা নিবন্ধন বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে হোটেল মিয়াদ ইন্টারন্যাশনালে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার মৎস্য কর্মকর্তারা এবং শতাধিক জেলে অংশগ্রহণ করেন। কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এই কর্মশালার আয়োজন করেন এবং সাসটেইনেবল মেরিন ফিশারিজ প্রকল্পের অর্থায়নে এটি পরিচালিত হয়।

মেরিন ড্রাইভের জঙ্গল থেকে কোটি টাকার ইয়াবা ও আইস উদ্ধার

মেরিন ড্রাইভের জঙ্গল থেকে কোটি টাকার ইয়াবা ও আইস উদ্ধার

কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযানে কোস্ট গার্ড ও র‍্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গলের ভেতর থেকে প্রায় সাড়ে ১২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করেছে। উদ্ধারকৃত দ্রব্যের মধ্যে ছিল এক লাখ ৩০ হাজার পিস ইয়াবা, এক কেজি ইয়াবা তৈরির সম্ভাব্য কাঁচামাল ও এক কেজি ক্রিস্টাল মেথ বা আইস। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে টেকনাফের মহেশখালীয়া পাড়া মেরিন ড্রাইভ সড়কের পাশে হ্যাচারি সংলগ্ন

বিশ্বব্যাপী করোনায় জরুরি অবস্থার সমাপ্তি

বিশ্বব্যাপী করোনায় জরুরি অবস্থার সমাপ্তি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ঘোষণা দিয়েছে, কোভিড-১৯ এখন বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা প্রতিনিধিত্ব করে না। আজ শুক্রবার বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  কর্মকর্তারা বলছেন, ২০২১ সালের জানুয়ারিতে এ ভাইরাসে প্রতি সপ্তাহে মৃত্যুর হার সর্বোচ্চ চূড়ায় ছিল। সেই সময় প্রতি সপ্তাহে করোনায় প্রাণহানি হয়েছে এক লাখের বেশি। সেখান থেকে মৃত্যু প্রতি সপ্তাহে তিন হাজার ৫০০ জনে নেমেছে।  ডব্লিউএইচও-এর প্রধান বলেন,

বিশ্বে মৃত্যু বাড়ল করোনায়, কমেছে শনাক্ত

বিশ্বে মৃত্যু বাড়ল করোনায়, কমেছে শনাক্ত

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৬৪০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৭৫৯ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৫১১ জন। শুক্রবার (২৪ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়। এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ২০০ জনের এবং আক্রান্ত