মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬১০ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশে করোনা

রাত গভীরে বাগান থেকে এক বৃদ্ধা মাকে উদ্ধার করলেন ওসি (ভিডিও)

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০১৯, ২২:৪৭

শেয়ার করুনঃ
রাত গভীরে বাগান থেকে এক বৃদ্ধা মাকে উদ্ধার করলেন ওসি (ভিডিও)

চারদিকে অন্ধকার, মোবাইলের আলোতে আশপাশটা দেখা যাচ্ছে। এক যুবকের সঙ্গে কথা বলা হচ্ছে। তার সঙ্গে কিছুটা ধমকের সুরেই কথা বলছেন খুলনার ডুমুরিয়া থানার ওসি আমিনুল ইসলাম। পুলিশ কর্মকর্তার কর্কশ কণ্ঠের কারণটা বোঝা গেলো। যুবকের কাছে পুলিশ অফিসার জানতে চাইলেন তার মা কোথায়? ছেলে হাতের ইশারায় একটু দূরে অন্ধকারের দিকে দেখিয়ে দিলেন। ওদিকে এগোলেন সবাই। সেদিকে ঘুটঘুটে অন্ধকারে ঘাসের ওপর মাদুর পেতে একাকী শুয়ে আছেন বৃদ্ধা মা। 

পুলিশ কর্মকর্তা: মা কোথায়? জায়গাটা দেখাতো তোর মা কোথায়? 

ছেলে: মা এইখানে (হাতের ইশারায়)।

আরও

চীনে করোনার ভয়াবহ পরিস্থিতি

চীনে করোনার ভয়াবহ পরিস্থিতি

পুলিশ: কোথায়? আমাক দেখাতো, জায়গাটা দেখাতো...দেখা...তুই ঘরে তোর মা এ জায়গায় কেন?

ছেলে মিনমিনে কণ্ঠে কারণ দর্শানোর চেষ্টা করলেন। আবারো পুলিশের ধমক, 'তুই বউ নিয়ে ঘরের মধ্যে ঘুমাচ্ছিস, আর তোর মা এই জায়গায় ঘুমায়ে আছে? 

খুলনার ডুমুরিয়ায় এমনই এক ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সরকারের দেওয়া ঘরে থেকে বের করে দিয়েছেন তার ছেলে ও বউরা। বৃদ্ধার এক ছেলে জগন্নাথ পাল। তার সঙ্গেই কথা হচ্ছে পুলিশ কর্মকর্তার। বড় ছেলে গৌর পাল। বৃদ্ধা মা ময়না পালকে কেবল ঘর থেকেই বের করে দেয়া হয়নি, ঘরে তালাও মেরে দেয়া হয়েছে। গতকাল শুক্রবার গভীর রাতে ডুমুরিয়া উপজেলার পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ময়না পাল ওই এলাকার মৃত কৃষ্ণপদ পালের স্ত্রী। 

বহিঃবিশ্বে করোনা
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

বিশ্বে করোনায় শনাক্ত কমলেও, বেড়েছে মৃত্যু

বিশ্বে করোনায় শনাক্ত কমলেও, বেড়েছে মৃত্যু

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই বৃদ্ধ মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে আসছেন ছেলে ও আর তার স্ত্রী। সম্প্রতি জমি আছে ঘর নাই প্রকল্পে ঘর পান ময়না পাল। রাতে মাকে বের করে দিয়ে ঘরে তালা মেরে দেন ছেলে।

পুলিশ ও ছেলের কথার মধ্যে এক পর্যায়ে এগিয়ে আসেন জগন্নাথের স্ত্রী। স্বামীর হয়ে কিছু একটা বলার চেষ্টা করেন। তবে তাকে ধমক দিয়ে সরিয়ে দেন ওসি। 

ওসি: তুই এখন আমার সাথে যাবি হাজতে। আর তোর মায়ের জায়গা হলো তুই যেই ঘরে ঘুমাইছিলি সেই জায়গা। 

ঘটনা কিছু একটা ঘটে চলেছে, কিন্তু ৭৫ বছর বয়সী মা কিছু বুঝে উঠতে পারছেন না। ততক্ষণে উঠে বসেছেন তিনি। কেবল ফ্যালফ্যাল করে তাকিয়ে আছেন, একে ওকে দেখছেন। এদিকে, বৃদ্ধা মাকে ঘরে তুলে দিতে পুলিশের তৎপরতা শুরু হয়ে গেছে। মাকে আশ্বস্তও করলেন ওসি। বললেন, কেউ কিছু বললে ওইটা আমি দেখবো। 

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

জগন্নাথ পাল জানালেন, মাকে তিনি নাকি ঘরে শুতে বলেছিলেন। কিন্তু মা শোনেননি। আরো জানালেন, তার বড় ভাই পাশের ঘরেই থাকেন। কিন্তু তিনিও মাকে ঘরে তোলেন না। জগন্নাথের স্ত্রীর অভিযোগ, ওই বড় ভাইয়ের ঘরেই মা থাকেন। আর তিনিই মাকে বের করে দিয়েছেন। 

পুলিশ বৃদ্ধাকে ধরে নিয়ে ঘরে তুলে দিলেন। সেখানে মশার অত্যাচার। তাই ওসিকে একটি কয়েল কিনে আনার নির্দেশ দিতেও দেখা যায়। ওসি বলছেন, আমি প্রতিদিন তোমার খোঁজ-খবর নেবো, ঠিক আছে বাবা? 

ইতোমধ্যে ছেলে জগন্নাথ পালের হাতে হাতকড়া পরিয়েছেন পুলিশ সদস্যরা। এরপর তার বড় ভাই গৌর পালের ঘরের সন্ধানে গেলেন ওসি। সেই ছেলে থাকেন পাকা ঘরে। সেদিকে যেতে যেতে ওসি বলছেন, কি সুন্দর আরাম-আয়েশ, আর মা ওইদিকে...। 

পাকা ঘরে একজন নারী আর একটা বাচ্চা দাঁড়িয়ে। তারা দেখিয়ে দিলেন গৌর পাল কোন ঘরটাতে থাকেন। তবে ঘরে গৌর পাল ছিলেন না। তার স্ত্রী অঞ্জনা পাল আসতে তাকে একই প্রশ্ন করা হয়, তুমি এত সুন্দর বাড়িতে থাকো, ওই মহিলা (বৃদ্ধা) সরকারের দেওয়া ঘরে থাকে। সেখান থেকেও তাকে বের করে দিছো? 

অভিযোগ অস্বীকার করলেন অঞ্জনা। তবে ছাড়লেন না ওসি।   

ওই বৃদ্ধার এমন দুরাবস্থার কথা স্থানীয়দের কাছে শুনেছেন আমিনুল ইসলাম। পরে ওই বাড়িতে যান তিনি। 

এ ব্যাপারে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, আমাকে ফোন করে এই বৃদ্ধা মায়ের দুরাবস্থার কথা জানানো হয়। আমি তখন সেখান থেকে ১০ কিলোমিটার দূরে ছিলাম। পরে ফোর্সকে চলে যেতে বলি এবং নিজে যাই। তার ছেলেকে আমি লক-আপে রেখেছি। তাকে শাস্তি দেওয়ার ক্ষমতা আমার নাই। কিন্তু মাকে এভাবে ফেলে রাখা কতটা গুরুতর অপরাধ তা বোঝাতেই তাকে লক-আপে নিয়েছি। আজ সকালে এলাকার গণ্যমাত্র ব্যক্তিরা সেখানে বৃদ্ধাকে দেখতে গেছেন। তার ভালো-মন্দ দেখার আশ্বাস দিয়েছেন। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

সর্বশেষ সংবাদ

মাহিয়া মাহির আবেগঘন পোস্টে ভক্তদের উদ্বেগ

মাহিয়া মাহির আবেগঘন পোস্টে ভক্তদের উদ্বেগ

অস্ট্রেলিয়ার সংসদে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব

অস্ট্রেলিয়ার সংসদে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব

দাম কমলেও তরমুজ কিনতে আগ্রহ কম ক্রেতাদের

দাম কমলেও তরমুজ কিনতে আগ্রহ কম ক্রেতাদের

ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় অগ্রগতি দাবি ট্রাম্পের

ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় অগ্রগতি দাবি ট্রাম্পের

হামলা স্থগিত দাবি ট্রাম্পের, আলোচনা হয়নি  বলছে ইরান

হামলা স্থগিত দাবি ট্রাম্পের, আলোচনা হয়নি বলছে ইরান

জনপ্রিয় সংবাদ

কম খরচে বেশি লাভ, শ্রীমঙ্গলে মৌরিতে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

কম খরচে বেশি লাভ, শ্রীমঙ্গলে মৌরিতে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

ইসরায়েলের সাইবার ও অস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা ইরানের

ইসরায়েলের সাইবার ও অস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা ইরানের

আমাদের যুব সমাজ কারও আধিপত্য সহ্য করবে না: জামায়াত আমির

আমাদের যুব সমাজ কারও আধিপত্য সহ্য করবে না: জামায়াত আমির

ঝড়ের সুযোগে আইজিপির বাড়ি ভেঙে চুরি!

ঝড়ের সুযোগে আইজিপির বাড়ি ভেঙে চুরি!

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

সরাইলের স্কুলে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও মো. মোশারফ হোসাইন

সরাইলের স্কুলে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও মো. মোশারফ হোসাইন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের ক্লাস নেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে পৌঁছে তিনি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি ক্লাসে অংশ নেন এবং তাদের পড়াশোনা, খাওয়া, ঘুম, খেলাধুলা ও ইবাদতের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পরিদর্শনের সময় তিনি শিক্ষার্থীদের নানা সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেন এবং শিক্ষার্থীদের উৎসাহিত করেন যাতে

কুয়াকাটায় জেলেদের জন্য জরিপ ও নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত

কুয়াকাটায় জেলেদের জন্য জরিপ ও নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত

পটুয়াখালীর কুয়াকাটায় উপজেলা পর্যায়ে যৌথভাবে DOF এবং MMO এর উদ্যোগে মাঠ পর্যায়ে বেসলাইন জরিপ ও নৌকা নিবন্ধন বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে হোটেল মিয়াদ ইন্টারন্যাশনালে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার মৎস্য কর্মকর্তারা এবং শতাধিক জেলে অংশগ্রহণ করেন। কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এই কর্মশালার আয়োজন করেন এবং সাসটেইনেবল মেরিন ফিশারিজ প্রকল্পের অর্থায়নে এটি পরিচালিত হয়।

মেরিন ড্রাইভের জঙ্গল থেকে কোটি টাকার ইয়াবা ও আইস উদ্ধার

মেরিন ড্রাইভের জঙ্গল থেকে কোটি টাকার ইয়াবা ও আইস উদ্ধার

কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযানে কোস্ট গার্ড ও র‍্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গলের ভেতর থেকে প্রায় সাড়ে ১২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করেছে। উদ্ধারকৃত দ্রব্যের মধ্যে ছিল এক লাখ ৩০ হাজার পিস ইয়াবা, এক কেজি ইয়াবা তৈরির সম্ভাব্য কাঁচামাল ও এক কেজি ক্রিস্টাল মেথ বা আইস। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে টেকনাফের মহেশখালীয়া পাড়া মেরিন ড্রাইভ সড়কের পাশে হ্যাচারি সংলগ্ন

বিশ্বব্যাপী করোনায় জরুরি অবস্থার সমাপ্তি

বিশ্বব্যাপী করোনায় জরুরি অবস্থার সমাপ্তি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ঘোষণা দিয়েছে, কোভিড-১৯ এখন বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা প্রতিনিধিত্ব করে না। আজ শুক্রবার বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  কর্মকর্তারা বলছেন, ২০২১ সালের জানুয়ারিতে এ ভাইরাসে প্রতি সপ্তাহে মৃত্যুর হার সর্বোচ্চ চূড়ায় ছিল। সেই সময় প্রতি সপ্তাহে করোনায় প্রাণহানি হয়েছে এক লাখের বেশি। সেখান থেকে মৃত্যু প্রতি সপ্তাহে তিন হাজার ৫০০ জনে নেমেছে।  ডব্লিউএইচও-এর প্রধান বলেন,

বিশ্বে মৃত্যু বাড়ল করোনায়, কমেছে শনাক্ত

বিশ্বে মৃত্যু বাড়ল করোনায়, কমেছে শনাক্ত

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৬৪০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৭৫৯ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৫১১ জন। শুক্রবার (২৪ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়। এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ২০০ জনের এবং আক্রান্ত