
প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৯, ২২:২৮

আগামী ৩ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ-ভারত মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তার আগেই স্টার স্পোর্টস সম্প্রতি একটি বিজ্ঞাপন তৈরি করেছে সিরিজের প্রচারণার জন্য। তবে বিজ্ঞাপনটিকে ঘিরেই নেটিজেনদের মাঝে উঠেছে আলোচনা, সমালোচনার ঝড়। স্টার স্পোর্টসের বিজ্ঞাপনটিতে বাংলাদেশকে একটি বল আর ভারতকে ব্যাট হিসেবে দেখানো হয়। সেখানে নিছক মজার খেলায় কোহলিকে উড়িয়ে দিতে পারায় বাংলাদেশ সমর্থককে খুব খুশি দেখানো হয়। তা দেখে শেবাগ বলেন ” এই মজার খেলায় ভারতকে হারিয়ে বাংলাদেশ যদি এত উড়তে পারে তাহলে এরা ভারতকে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে হারাতে পারলে কি করে বসবে?

আমরা সকলেই জানি বাংলাদেশি ভক্তরা বিশাল ক্রিকেট ভক্ত ও তারা ক্রিকেটকে সিরিয়াসলি নিয়ে থাকে। আপনারা তা লক্ষ্য করতে পারবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই পক্ষের নানান ধরনের ট্রলের মাধ্যমে গত কয়েক বছরে। আমি আসন্ন সিরিজকে নিয়ে খুব আগ্রহী।“ উল্লেখ্য, এর আগেও প্রায় অনেক প্রতিপক্ষকে হেয় করেই সিরিজের আগে বিজ্ঞাপন প্রচার করেছে স্টার স্পোর্টস।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব