সোমবার, ৬ জুলাই, ২০২৬২৩ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশে করোনা

মেরিনা বেগম টাকা দিয়েও দুর্যোগ সহনশীল ঘর পাননি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৯, ১৯:১৯

শেয়ার করুনঃ
মেরিনা বেগম টাকা দিয়েও দুর্যোগ সহনশীল ঘর পাননি

‘দুই মেয়ে স্কুলে পড়াশোনা করে, দুই বছর ধরে স্বামী পঙ্গু। অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করি। দুর্যোগ সহনশীল ঘরের জন্য ইউপি চেয়ারম্যানকে চার হাজার টাকা ঘুষ দেয়ার পরও ঘর দেননি। একটি কুঁড়েঘরে অতিকষ্টে কোনো রকম কেটে যাচ্ছে।’ কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়েন নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কলোনীপাড়া গ্রামের জয়েন উদ্দিনের স্ত্রী মেরিনা বেগম (৪৫)।

মেরিনা বেগম বলেন, বসতবাড়ির পাঁচ শতক জমিতে একটি কুঁড়েঘরে দুই মেয়ে আর পঙ্গু স্বামীকে নিয়ে অনেক কষ্টে দিন পার করছি। গত বছরের নভেম্বর মাসে ইউপি চেয়ারম্যান ময়নুল হককে প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের জমি আছে ঘর নাই প্রকল্পের ঘরের জন্য চার হাজার টাকা দেই। কিন্তু আরও ছয় হাজার টাকা দিতে না পাড়ার কারণে আমাদের ঘর দেননি।

তিনি আরও বলেন, স্বামী দুই বছরেরও বেশি সময় হাঁটতে পারে না। যেটুকু জমি ছিল বিক্রি করে চিকিৎসা করেয়েছি। অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে দুই মেয়ে সোমা আক্তার ও খুশি আক্তারের পড়াশোনা করাচ্ছি। সোমা আক্তার জটুয়াখাতা উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ১০ম শ্রেণির ছাত্রী। সে বিদ্যালয় থেকে উপবৃত্তিও পায় না। অপরদিকে ছোট মেয়ে দক্ষিণ খড়িবাড়ী মুক্তা নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। বড় মেয়ে মৌসুমীর দুই বছর আগে বিয়ে হয়েছে। জয়েন উদ্দিন (৬০) বলেন, সরকারি কোনো সুযোগ নাকি আমাদের জন্য নাই, প্রতিবন্ধী ও বয়স্ক ভাতার জন্য টাকা লাগে। টাকা দিতে না পারায় চেয়ারম্যান ঘর দেননি।এনিয়ে প্রশাসনে অভিযোগ করেননি কেন- জানতে চাইলে তিনি বলেন, প্রশাসন তো চেয়ারম্যানের। ঘরের জন্য টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান ময়নুল হকের কাছে চার হাজার টাকা দিয়েছি।

আরও

চীনে একমাসে করোনায় মৃত্যু ৬০ হাজার

চীনে একমাসে করোনায় মৃত্যু ৬০ হাজার

অপরদিকে টেপাখড়িবাড়ী ইউনিয়নের মশিয়ার রহমানের ছেলে মজিদুল ইসলাম (৪০) বলেন, দুর্যোগ সহনশীল ঘরের জন্য টেপাখড়িবাড়ী ইউনিয়নের তেলির বাজারের মৃত আব্দুস সাত্তারের ছেলে স্বপনের হাতে ১৪ হাজার টাকা দিয়েছি। স্বপন সেই টাকা ইউপি চেয়ারম্যান ময়নুল হককে দেন। এ ব্যাপারে স্বপনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি টাকা নেয়ার বিষয়টি স্বীকার করে বলেন, আমি ১০ হাজার টাকা নিয়াছি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
বহিঃবিশ্বে করোনা
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সরেজমিনে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, টেপাখড়িবাড়ীর ইউপি চেয়ারম্যান ময়নুল হক ও তথ্য কেন্দ্রের মিজানুর রহমান ২২০টি পরিবারকে ঘর দেয়ার নামে প্রতিটি পরিবারের নিকট ৪ থেকে ১৪ হাজার করে টাকা হাতিয়ে নিয়েছেন। ইউপি চেয়ারম্যানের প্রভাবের কারণে কেউ লিখিতভাবে অভিযোগ দেয়ার সাহস পাচ্ছেন না। টেপাখড়িবাড়ী ইউনিয়ন তথ্য কেন্দ্রের মিজানুর রহমান বলেন, রেজিস্ট্রার না দেখে কিছু বলা যাবে না। টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান ময়নুল হক বলেন, ইতোমধ্যে ২৫টি ঘর দেয়া হয়েছে। তালিকা তৈরি করা হচ্ছে আগামীতে আরও ঘর দেয়ার জন্য।

টাকার নেয়ার বিষয়ে তিনি বলেন, কেউ টাকা নিয়েছে কি-না আমার জানা নেই। জয়েন উদ্দিনের স্ত্রীকে আমি চিনি না। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, ইউপি চেয়ারম্যানের ঘুষ নেয়ার বিষয়টি আমার জানা নেই। তাছাড়া ইউপি চেয়ারম্যান একক সিদ্ধান্তে কোনো ঘর বরাদ্দ দিতে পারেন না। উপজেলা প্রশাসন তদন্ত করে বরাদ্দ দিয়ে থাকে। নতুন করে ঘরের কোনো বরাদ্দ তার দফতরে নেই। নীলফামারীর জেলা প্রশাসক হাফিজুল ইসলাম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের ঘর দেয়ার নামে কেউ অনিয়ম বা টাকা উত্তোলন করে থাকলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

আরও

বিশ্বে মৃত্যু বাড়ল করোনায়, কমেছে শনাক্ত

বিশ্বে মৃত্যু বাড়ল করোনায়, কমেছে শনাক্ত

সর্বশেষ সংবাদ

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজের

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজের

মৌসুমি স্থল নিম্নচাপে চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত জারি

মৌসুমি স্থল নিম্নচাপে চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত জারি

জনপ্রিয় সংবাদ

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

এ সম্পর্কিত আরও পড়ুন

সরাইলের স্কুলে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও মো. মোশারফ হোসাইন

সরাইলের স্কুলে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও মো. মোশারফ হোসাইন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের ক্লাস নেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে পৌঁছে তিনি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি ক্লাসে অংশ নেন এবং তাদের পড়াশোনা, খাওয়া, ঘুম, খেলাধুলা ও ইবাদতের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পরিদর্শনের সময় তিনি শিক্ষার্থীদের নানা সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেন এবং শিক্ষার্থীদের উৎসাহিত করেন যাতে

কুয়াকাটায় জেলেদের জন্য জরিপ ও নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত

কুয়াকাটায় জেলেদের জন্য জরিপ ও নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত

পটুয়াখালীর কুয়াকাটায় উপজেলা পর্যায়ে যৌথভাবে DOF এবং MMO এর উদ্যোগে মাঠ পর্যায়ে বেসলাইন জরিপ ও নৌকা নিবন্ধন বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে হোটেল মিয়াদ ইন্টারন্যাশনালে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার মৎস্য কর্মকর্তারা এবং শতাধিক জেলে অংশগ্রহণ করেন। কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এই কর্মশালার আয়োজন করেন এবং সাসটেইনেবল মেরিন ফিশারিজ প্রকল্পের অর্থায়নে এটি পরিচালিত হয়।

মেরিন ড্রাইভের জঙ্গল থেকে কোটি টাকার ইয়াবা ও আইস উদ্ধার

মেরিন ড্রাইভের জঙ্গল থেকে কোটি টাকার ইয়াবা ও আইস উদ্ধার

কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযানে কোস্ট গার্ড ও র‍্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গলের ভেতর থেকে প্রায় সাড়ে ১২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করেছে। উদ্ধারকৃত দ্রব্যের মধ্যে ছিল এক লাখ ৩০ হাজার পিস ইয়াবা, এক কেজি ইয়াবা তৈরির সম্ভাব্য কাঁচামাল ও এক কেজি ক্রিস্টাল মেথ বা আইস। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে টেকনাফের মহেশখালীয়া পাড়া মেরিন ড্রাইভ সড়কের পাশে হ্যাচারি সংলগ্ন

বিশ্বব্যাপী করোনায় জরুরি অবস্থার সমাপ্তি

বিশ্বব্যাপী করোনায় জরুরি অবস্থার সমাপ্তি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ঘোষণা দিয়েছে, কোভিড-১৯ এখন বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা প্রতিনিধিত্ব করে না। আজ শুক্রবার বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  কর্মকর্তারা বলছেন, ২০২১ সালের জানুয়ারিতে এ ভাইরাসে প্রতি সপ্তাহে মৃত্যুর হার সর্বোচ্চ চূড়ায় ছিল। সেই সময় প্রতি সপ্তাহে করোনায় প্রাণহানি হয়েছে এক লাখের বেশি। সেখান থেকে মৃত্যু প্রতি সপ্তাহে তিন হাজার ৫০০ জনে নেমেছে।  ডব্লিউএইচও-এর প্রধান বলেন,

বিশ্বে মৃত্যু বাড়ল করোনায়, কমেছে শনাক্ত

বিশ্বে মৃত্যু বাড়ল করোনায়, কমেছে শনাক্ত

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৬৪০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৭৫৯ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৫১১ জন। শুক্রবার (২৪ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়। এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ২০০ জনের এবং আক্রান্ত