
প্রকাশ: ৩ অক্টোবর ২০১৯, ২২:২

'চল মসজিদে জামায়াতে নামাজ পড়তে’, এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় টানা ৪০দিন জামায়াতে নামাজ পড়ায় ১৭ বালককে দেয়া হয়েছে বাইসাইকেল পুরুস্কার। পূর্ব ঘোষণা অনুযায়ী স্থানীয় খান ফাউন্ডেশনের উদ্যোগে বাইসাইকেল বিতরণ করেন সংগঠনের অন্যতম নেতা মতলবের বিশিষ্ট ব্যাবসায়ী সুমন খান। জানা যায়, উপজেলার বাগানবাড়ী ইউনিয়নের গালিম খাঁ গ্রামে ঘোষণা করা হয়েছিল যে, যদি কোনো বালক টানা ৪০ দিন জামায়াতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, তবে তাদেরকে একটি করে বাইসাইকেল পুরস্কার দেয়া হবে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব