
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০১৯, ২:৮

যুবলীগের কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক জি কে শামীমকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার (২০ সেপ্টেম্বর) শামীমকে নিকেতনের ১১৩ নম্বর বাসা থেকে আটক করে নিকেতনে তার জি কে বিল্ডার্স অফিসে (১৪৪ নম্বর) নিয়ে এসে অভিযান চালাচ্ছে র্যাব। শামীম একইসঙ্গে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি।
এদিকে জি কে শামীমকে আটক করায় ক্ষোভ বিরাজ করছে ভিক্ষুকদের মাঝে। জানা জায়, প্রতিদিন ভিক্ষুকদের মাঝে তিনি অনেক টাকা দান করতেন। অসহায় ভিক্ষুকদের সুখ দুঃখর অংশীদার হতে তিনি এ কাজ করে আসছিলেন অনেকদিন থেকে। এছাড়া তিনি ভিক্ষুকদের নেতাও। কে কোথায় ভিক্ষা করবে সেটাও তিনি বলে দিতেন।
আবার অভিযোগ রয়েছে যত ক্যাসিনো, টেন্ডারবাজি, চাঁদাবাজিসহ সকল অপকর্মের টাকার ভাগ তিনি পেতেন। আর এই অপকর্মের টাকা হালাল করতে তিনি ভিক্ষুকদের মাঝে এ টাকা বিলি করতেন। তাই তার এই বিপদের সময় সকল ভিক্ষুক এক সাথে বিক্ষোভ নামতে যাচ্ছে। শোনা যাচ্ছে ঢাকার সকল ভিক্ষুকদের ভিক্ষা বন্ধ করে বিক্ষোভ করতে যাচ্ছে। জি কে শামিমকে আটকের প্রতিবাদে তারা এই বিক্ষোভের ডাক দিতে যাচ্ছেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
