
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০১৯, ৩:১৫

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে হঠাৎ করেই মাঠে ঢুকে সাকিব আল হাসানকে ফুলের তোড়া উপহার দেন ফয়সাল নামে এক দর্শক। আন্তর্জাতিক একটি ম্যাচে মাঠে ঢুকে খেলোয়াড়দের মনে ভীতি সঞ্চারের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। এমনটি নিশ্চিত করে শুক্রবার সংবাদ মাধ্যমকে চট্টগ্রামের পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুর রহমান বলেন, ‘আসামিকে গ্রেফতার করা হয়েছে। স্টেডিয়ামে অনধিকার প্রবেশ ও খেলোয়াড়দের মধ্যে ভীতি সঞ্চার করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার তাকে আদালতে চালান করা হবে।’
কেন হঠাৎ করে মাঠে ঢুকে গেলেন তা এখনও নিশ্চিত হতে পারেননি স্টেডিয়ামের নিরাপত্তাকর্মী এবং পাহাড়তলী থানার পুলিশ। শুক্রবার সকালে আফগানিস্তানের ইনিংসের ১০৭তম ওভারে বোলিং পজিশনে ছিলেন সাকিব আল হাসান। ঠিক তখনই ঘটে অনাকাঙ্খিত এ ঘটনা। ইস্টার্ন গ্যালারির কাঁটাতারের বেড়া টপকে মাঠে প্রবেশ করেন এক দর্শক। বাংলাদেশ অধিনায়কের জন্য ভালোবাসার উপহার হিসেবে ছোট্ট একটি ফুলের তোড়া হাতে নিয়ে ঢুকেন তিনি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব