
প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০১৯, ১:৩

বগুড়ার নন্দীগ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনরত সেই তরুণীকে অবশেষে বিয়ে করেছেন প্রেমিক রুস্তম আলী। বুধবার গভীর রাতে সামাজিকভাবে ৫০ হাজার টাকা দেন মোহরনা ধার্য করে তাদের বিয়ে সম্পন্ন করা হয়।

উল্লেখ্য, তারা দুজন সম্পর্কে বেয়াই-বেয়াইন। দুই বছর আগে প্রথমে মোবাইলে প্রেম, এরপর বাড়িতে আসা-যাওয়া। প্রত্যেক মাসে বেয়াই আসতো বেয়াইনের বাড়িতে। তবে কিছুদিন ধরে বেয়াইনকে পাত্তা দেননা বেয়াই। এদিকে প্রেমিক বিয়াই এখন বিয়ে না করলে তার বাড়িতেই আত্মহত্যা করবেন বলে হুমকি দিয়েছিলেন বেয়াইন। বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের কোলদিঘী গ্রামের ঘটনা।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব