
প্রকাশ: ৩১ মার্চ ২০২১, ১৩:১৬

বরিশালে করোনার টিকা গ্রহণের ২১ দিন পর করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃতের নাম মহিউদ্দিন হাওলাদার। তিনি ঝালকাঠি আমুয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ছিলেন।
বুধবার (৩১ মার্চ) সকালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন শেবাচিমের করোনার আইসিইউ ইউনিটের কর্তব্যরত চিকিৎসক।

নিহত মহিউদ্দিন হাওলাদারের স্বজনরা জানান, চলতি মাসের ১০ তারিখে বরিশালের সদর হাসপাতাল থেকে করোনার টিকা গ্রহন করেছিলেন তিনি। এর ৩/৪ দিন অতিবাহিত হলে জ্বরসহ করোনার বেশ কিছু লক্ষন দেখা যায়।
পরবর্তীতে ২৪ তারিখ করোনার পরিক্ষা করালে ২৫ তারিখ রিপোর্ট পজিটিভ আসে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে বরিশাল শেবাচিমে করোনার আইসিইউ ইউনিটে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মৃত্যুবরন করেন তিনি।