বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬১০ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ব্যবসা ও বাণিজ্য

ইসির আবদার নাকচ করল অর্থ মন্ত্রণালয়

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৯, ১৮:৪৮

শেয়ার করুনঃ
ইসির আবদার নাকচ করল অর্থ মন্ত্রণালয়

চলতি ২০১৯-২০ অর্থবছরে কয়েকটি খাতে বরাদ্দ দেয়া ১৭ কোটি ৬৫ লাখ ৯০ টাকা অযৌক্তিকভাবে অন্য খাতে খরচ করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। তবে নির্বাচন কমিশনের এ প্রস্তাব নাকচ করে দিয়েছে অর্থ মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থ মন্ত্রণালয় বলছে, একটা প্রতিষ্ঠান সবদিক বিবেচনায় নিয়ে তারাই অর্থবছরের শুরুতে বিভিন্ন খাতে অর্থ বরাদ্দের আবেদন করে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ বরাদ্দ মঞ্জুর করে এবং সে অনুযায়ী বাজেট প্রস্তুত হয়। তবে বিশেষ কোনো কারণে অন্য কোনো খাতে বেশি বরাদ্দের প্রয়োজন দেখা দিলে বরাদ্দ দেয়া অর্থ পুনঃউপযোজন (এক খাতের বরাদ্দ অর্থ অন্য খাতে ব্যবহার) করা হয়।

তবে সেটা অবশ্যই যৌক্তিক হতে হবে। কিন্তু এবার ইসি কয়েকটি খাতে বরাদ্দের পুরো অর্থই অন্য খাতে খরচের জন্য আবেদন করেছে। যেটা যৌক্তিক মনে করছে না অর্থ বিভাগ। ইসির প্রস্তাবনায় দেখা গেছে, ভোটার লিস্ট প্রস্তুতকরণ কার্যক্রমে বৈদ্যুতিক সরঞ্জামাদি ক্রয় বাবদ চলতি ২০১৯-২০ অর্থবছরে বরাদ্দ রাখা হয়েছে দুই কোটি টাকা। এর পুরোটাই জাতীয় পরিচয় নিবন্ধন খাতে খরচ করতে চায় ইসি।

আরও

সিন্ডিকেটে জিম্মি ভোজ্যতেলের বাজার-১২ টাকা বৃদ্ধি

সিন্ডিকেটে জিম্মি ভোজ্যতেলের বাজার-১২ টাকা বৃদ্ধি

একইভাবে ভোটার লিস্ট প্রস্তুতকরণ কার্যক্রমে অন্যান্য যন্ত্রপাতি ও সরঞ্জামাদি ক্রয়বাবদ তিন কোটি টাকা এবং কম্পিউটার সফটওয়্যার ক্রয়বাবদ বরাদ্দ তিন কোটি টাকা পরিচয় নিবন্ধন খাতে খরচ করতে চায় ইসি। এছাড়া নির্বাচন কমিশনের সচিবালয় খাতে থোক বরাদ্দ ১১ কোটি ৯৩ লাখ ৮৪ হাজার টাকার মধ্যে তিন কোটি ৪৭ লাখ ৯৪ হাজার টাকাও পরিচয় নিবন্ধন খাতে পুনঃউপযোজনের জন্য চাওয়া হয়েছে।

এছাড়া উপজেলা নির্বাচন কার্যালয়সমূহের উন্নয়নে বৈদ্যুতিক সরঞ্জামাদি ক্রয়বাবদ বরাদ্দ সাত কোটি টাকা থেকে নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য এক কোটি ২০ লাখ টাকার বৈদ্যুতিক সরঞ্জামাদি ক্রয় করতে চায় কমিশন। এভাবে কয়েকটি খাতে বরাদ্দ ১৭ কোটি ৬৫ লাখ ৯০ টাকা অন্য খাতে বরাদ্দ চেয়ে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে পুনঃউপযোজনের জন্য চিঠি দেয় নির্বাচন কমিশন।

এ বিষয়ে জানতে চাইলে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, নির্বাচন কমিশন সচিবালয় হতে প্রস্তাবিত পুনঃউপযোজনের ক্ষেত্রে দেখা যায় যে, কোনো কোনো ক্ষেত্রে বরাদ্দ অর্থের পুরো অর্থই পুনঃউপযোজনের জন্য অনুরোধ জানানো হয়েছে। ‘এ বিষয়ে অর্থ বিভাগের পক্ষ থেকে ইসির সংশ্লিষ্ট উপ-সচিবের (বাজেট) সঙ্গে আলোচনা হয়েছে। কিন্তু তিনি বিষয়টিতে সুস্পষ্ট ব্যাখা প্রদান করতে অপারগতা জ্ঞাপন করেছেন। তাই ইসির পুনঃউপযোজনের আবেদন নাকচ করে দিয়েছে অর্থ বিভাগ।’

ব্যবসা ও বাণিজ্য
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

অর্থ বিভাগের ওই কর্মকর্তা আরও জানান, অর্থবছরের মাত্র পাঁচ মাস পার হয়েছে। পরবর্তীতে বরাদ্দ খাতে অর্থের প্রয়োজন পড়লে তার সংকুলান কঠিন হয়ে যাবে। একই সঙ্গে জাতীয় পরিচয় নিবন্ধন খাতে অতিরিক্ত বরাদ্দের পক্ষে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা না পাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে অর্থ বিভাগ।

আরও

দীর্ঘ ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি শুরু

দীর্ঘ ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি শুরু

উল্লেখ্য, গত বছর ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ ও উপজেলা পরিষদের নির্বাচনে প্রশিক্ষণের নামে অর্থ লুটের অভিযোগ ওঠে। বিগত দুটি নির্বাচনে প্রশিক্ষণ বাবদ ১২৩ কোটি টাকা নামমাত্র খরচ করা হয়। বিশেষ বক্তা, কোর্স উপদেষ্টা, কোর্স পরিচালক ও কোর্স সুপারভাইজার নামে ভাইচার প্রস্তুত করে মোটা অংকের টাকা উত্তোলনের অভিযোগ ওঠে নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) বিরুদ্ধে।

ইনিউজ ৭১/এম.আর

সর্বশেষ সংবাদ

১০ বছর পর আলোচিত তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার

১০ বছর পর আলোচিত তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার

১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

প্রকাশিত হলো ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হলো ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

অব্যবহৃত ২০০টি সরকারি বহুতল ভবন হবে হাসপাতাল, ঘোষণা প্রধানমন্ত্রীর

অব্যবহৃত ২০০টি সরকারি বহুতল ভবন হবে হাসপাতাল, ঘোষণা প্রধানমন্ত্রীর

ফুয়েল কার্ড ছাড়া পেট্রোল বিক্রি, ঘোড়াঘাটে ফিলিং স্টেশনে জরিমানা

ফুয়েল কার্ড ছাড়া পেট্রোল বিক্রি, ঘোড়াঘাটে ফিলিং স্টেশনে জরিমানা

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

যুদ্ধবিরতি কূটনীতিতে কাতার সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি কূটনীতিতে কাতার সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

মানসিক দুর্বলতাকে পুঁজি করে কিশোরীকে প্রতারণা, ভূয়া তান্ত্রিক গ্রেপ্তার

মানসিক দুর্বলতাকে পুঁজি করে কিশোরীকে প্রতারণা, ভূয়া তান্ত্রিক গ্রেপ্তার

স্বাধীনতা পুরস্কার পেলেন দেশের গর্বিত কৃতী ব্যক্তিত্বরা

স্বাধীনতা পুরস্কার পেলেন দেশের গর্বিত কৃতী ব্যক্তিত্বরা

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

এ সম্পর্কিত আরও পড়ুন

সিন্ডিকেটে জিম্মি ভোজ্যতেলের বাজার-১২ টাকা বৃদ্ধি

সিন্ডিকেটে জিম্মি ভোজ্যতেলের বাজার-১২ টাকা বৃদ্ধি

গত বছরের নভেম্বর থেকে দেশের ভোজ্যতেলের বাজারে অস্থিরতা যেন নিয়মে পরিণত হয়েছে, যেখানে কয়েকটি বড় কোম্পানির সিন্ডিকেটের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। পর্যাপ্ত মজুত থাকার পরও সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে সয়াবিন তেলের বোতল বাজার থেকে প্রায় উধাও হয়ে গেছে। খুচরা বাজারে এক লিটারের বোতল খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে, অথচ বড় আকারের বোতল সীমিত

দেশের বাজারে সোনার দাম আবারও ঊর্ধ্বমুখী

দেশের বাজারে সোনার দাম আবারও ঊর্ধ্বমুখী

দেশের বাজারে সোনার দাম আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখাচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার নতুন করে সোনার মূল্য নির্ধারণ করেছে, যা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। এতে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকায় পৌঁছেছে। বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বৃদ্ধি পাওয়ায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে নতুন

দীর্ঘ ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি শুরু

দীর্ঘ ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি শুরু

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম আজ (২৯ মার্চ) পুনরায় শুরু হয়েছে। ঈদুল ফিতরের দীর্ঘ ১০ দিনের ছুটি এবং ভারতীয় কাস্টমস কর্মকর্তা সুপারিন্টেন্ডেন্ট (এডমিন) মধুসূদন দত্তের আকস্মিক মৃত্যুতে গতকাল (২৮ মার্চ) একদিন কার্যক্রম বন্ধ ছিল। বাংলাহিলি কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম শাহিন জানান, ঈদুল ফিতরের ছুটি শেষে ২৮ মার্চ হিলি স্থলবন্দরে

ঈদ-উল-ফিতর উপলক্ষে ১০ দিনের ছুটির ফাঁদে হিলি স্থলবন্দর

ঈদ-উল-ফিতর উপলক্ষে ১০ দিনের ছুটির ফাঁদে হিলি স্থলবন্দর

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে টানা ১০ দিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত এই সময়ে বন্দরের সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। রোববার (১৫ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহীনুর ইসলাম। তিনি জানান, মুসলিম

দুই বছর বিদ্যুতের দাম না বাড়ানোর সিদ্ধান্ত সরকারের

দুই বছর বিদ্যুতের দাম না বাড়ানোর সিদ্ধান্ত সরকারের

আগামী দুই বছর বিদ্যুতের দাম না বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। দাম বৃদ্ধির পরিবর্তে সিস্টেম লস (চুরি ও অপচয়) কমানো, অপারেশনাল ব্যয় সংকোচন এবং উৎপাদন পর্যায়ে ট্যারিফ পুনর্নির্ধারণের মাধ্যমে বিদ্যুৎ খাতের লোকসান কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। গত শনিবার বিদ্যুৎ বিভাগের এক বৈঠকে এ নির্দেশনা দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, বৈঠকে